ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

ঢাকা, ২৭ আগস্ট ২০২৬ : কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে অ্যাথলেটিক্স ইভেন্টের ১০০ মিটার ও শটপুট ডিসিপ্লিন। সকালে ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হন রেদওয়ান সুলতান শুয়েব। 

এছাড়া এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন শাফায়েত মিদুল। আর দ্বিতীয় রানার আপ হন মাহমুদুন্নবী চঞ্চল।

এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় অ্যাথলেটিক্সের আরেক ডিসিপ্লিন শটপুট। প্রতিযোগিতায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চ্যাম্পিয়ন হয়েছেন মনজুর এলাহী শান্ত। প্রথম রানার আপ হয়েছেন আজিজুল ইসলাম মামুন। আর ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন হওয়া রেদওয়ান সুলতান শুয়েব, এই ডিসিপ্লিনে হয়েছেন দ্বিতীয় রানার আপ।

আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে

আগামীকাল শুক্রবার ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের দাবা ইভেন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় শিক্ষার্থীকে মারতে মারতে টেনেহিঁচড়ে নামানোর অভিযোগ, প্রতিবাদে ফটক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


ভাণ্ডারিয়ায় শিক্ষার্থীকে মারতে মারতে টেনেহিঁচড়ে নামানোর অভিযোগ, প্রতিবাদে ফটক অবরোধ

পিরোজপুরের ভাণ্ডারিয়ার বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করে দ্বিতীয় তলা থেকে নিচতলায় নামানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।

অভিযোগের সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ রহমত ইসলাম শৌচাগার থেকে ফেরার সময় বিএসসি শিক্ষক শাহ আলম বাইরে যাওয়ার অজুহাতে মারধর করেন। এক পর্যায়ে অভিযোগ করা হয় যে, ওই শিক্ষক শিক্ষার্থীর কলার ধরে মারতে মারতে টেনেহিঁচড়ে দ্বিতীয় তলা থেকে নিচতলায় নিয়ে আসেন। এতে রহমত আকস্মিক আঘাত ও আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলেন।

ঘটনার খবর সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। তারা বিদ্যালয়ের মূল ফটক অবরোধ করে অভিযুক্ত শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আন্দোলন শুরু করে।

খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন দ্রুত বিদ্যালয়ে উপস্থিত হন। পরে শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় শিক্ষার্থীদের দাবি মেনে কর্তৃপক্ষ একটি সমঝোতায় পৌঁছায়।

সমঝোতার ভিত্তিতে, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী রহমতের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং তাকে নতুন পোশাক প্রদান করা হবে। এছাড়া তার ফরম পূরণসহ পড়াশোনার যাবতীয় খরচ প্রধান শিক্ষক বহন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুমতিক্রমে বেলা ৩টার দিকে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে বিদ্যালয় ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর চিকিৎসাসহ পড়াশোনার যাবতীয় খরচ বিদ্যালয়ের পক্ষ থেকে বহন করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সংসদ ভবন, ২৭ আগস্ট, ২০২৬ : বর্তমান সরকারের স্বাবলম্বী ও সুদৃঢ় পররাষ্ট্রনীতির সুবাদে বিশ্ব দরবারে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, বিগত ১৫ বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে দেশের নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে।

তিনি আজ সংসদে নওগাঁ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. ফজলে হুদার এক সম্পূরক প্রশ্নের জবাব এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর সফল ও সুদূরপ্রসারী পররাষ্ট্রনীতির বদৌলতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব মেরুদণ্ড সোজা করে এবং মাথা উঁচু করে দাঁড়ানোর সামর্থ্য অর্জন করেছে। এই দিকনির্দেশনামূলক নেতৃত্বের ওপর ভিত্তি করেই দেশের পররাষ্ট্রনীতিকে আরও সুসংগঠিতভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে।

বিদেশে অবস্থানরত বাংলাদেশের দূতাবাসগুলোর পারফরম্যান্স এবং বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে এক সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থান সৃষ্টি, নতুন শ্রমবাজার অনুসন্ধান, শ্রমিক রফতানি বাড়ানো কিংবা সর্বাধিক বাণিজ্য বিনিময়ে সফল মিশনগুলোর জন্য বর্তমানে কোনো বিশেষ ‘রিওয়ার্ড ব্যবস্থা’ বা পুরস্কার পদ্ধতি চালু আছে কি না তা পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর যে দুঃশাসন চলেছে, তাতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বিভিন্ন কূটনৈতিক মিশনগুলো কার্যত বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে ছিল না। সে সময় দূতাবাসগুলোর সার্বিক কার্যক্রম, প্রবাসীদের সেবা দেওয়া এবং বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ সুরক্ষার ব্যাপারে পূর্ববর্তী সরকারের কোনো আগ্রহ বা কার্যকর তদারকি দৃশ্যমান ছিল না। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সেই স্থবির ও অকার্যকর অবস্থা থেকে বেরিয়ে আসতে সমর্থ হয়েছে।

কূটনৈতিক মিশনগুলোর জবাবদিহিতা ও দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগের কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি দূতাবাসের কাজের মান মূল্যায়নে সরকার ‘কী পারফরম্যান্স ইন্ডিকেটর’ (কেপিআই) ব্যবস্থা প্রস্তুত করছে। এই কেপিআই মূল্যায়নের ভিত্তিতেই ভবিষ্যতে প্রতিটি দূতাবাসের কাজের মান ও গ্রেডিং নির্ধারণ করা হবে। 

তিনি আরও আশ্বস্ত করেন যে, আগামী জাতীয় বাজেট পেশের সময় প্রতিটি দূতাবাসের সাফল্য, ব্যর্থতা ও কাজের হালনাগাদ তথ্য সংসদ সদস্যদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। কারণ এ সকল তথ্য জানার পূর্ণ অধিকার সংসদ সদস্যদের রয়েছে।

একই সঙ্গে দেশের আয়তন, অর্থনৈতিক অগ্রাধিকার এবং বৈশ্বিক কূটনীতির গুরুত্বের তুলনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদ্যমান বাজেট বরাদ্দ অত্যন্ত অপ্রতুল বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


৮ হাজার মুসলমান হত্যার নেতৃত্ব দেওয়া ‘বসনিয়ার কসাই’ রাটকোর মৃত্যু

বসনিয়া যুদ্ধের সময় গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব জেনারেল রাটকো ম্লাদিচ মারা গেছেন। প্রায় ৮ হাজার বসনীয় মুসলমান হত্যাকাণ্ডের পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে তিনি ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এবং বসনিয়ান সার্বদের সরকারি টেলিভিশন ম্লাদিচের মৃত্যুর খবর জানিয়েছে। রয়টার্সকে জাতিসংঘের এক কর্মকর্তাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের কারাগার হাসপাতালেই তার মৃত্যু হয়।

১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত চলা বসনিয়া যুদ্ধে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৯৫ সালে জাতিসংঘ ঘোষিত বসনিয়ার ‘নিরাপদ এলাকা’ স্রেব্রেনিৎসায় অন্তত ৮ হাজার বসনীয় মুসলমানকে হত্যার পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার দায়ে তিনি গণহত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন।

স্রেব্রেনিৎসা হত্যাকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ নৃশংসতার ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত। ২০১৭ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ম্লাদিচকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে আপিলেও তার সাজা বহাল থাকে।

সে সময় আদালত ম্লাদিচের অপরাধকে মানবজাতির কাছে পরিচিত সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে অন্যতম বলে উল্লেখ করেছিল।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ম্লাদিচ জীবনের শেষ বছরগুলো কারাগারেই কাটান। জাতিসংঘের সাবেক মানবাধিকারবিষয়ক প্রধান জেইদ রা’দ আল হুসেইন তার দণ্ডাদেশের পর ম্লাদিচকে ‘অশুভের প্রতীক’ হিসেবে বর্ণনা করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেবিসির পর অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম পেট্রোল’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


কেবিসির পর অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম পেট্রোল’

বলিউড অভিনেতা অজয় দেবগন টেলিভিশনে নতুন ভূমিকায় আসছেন। জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুম ‘ক্রাইম পেট্রোল—ক্রাইম কা কারেন্ট সিজন’-এর সঞ্চালক হিসেবে তাকে দেখা যাবে।

 

র এক প্রতিবেদন। নতুন মৌসুমটি সপ্তাহে চার দিন—সোমবার থেকে বৃহস্পতিবার প্রচারিত হবে। অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র পরেই দর্শকরা দেখতে পাবেন অজয় দেবগনের ‘ক্রাইম পেট্রোল’ অনুষ্ঠানটি।

 

এই অনুষ্ঠানটি সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লাইভে প্রচার হবে। এবারের মৌসুমে বাস্তব অপরাধের ঘটনা থেকে অনুপ্রাণিত বিভিন্ন গল্প উপস্থাপন করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, মানুষের বদলে যাওয়া আচরণ, তাৎক্ষণিক স্বীকৃতি পাওয়ার প্রবণতা এবং আধুনিক জীবনের চাপ কিভাবে মানুষের সিদ্ধান্ত ও আচরণকে প্রভাবিত করছে, সেদিকেও নজর দেওয়া হবে।

অনুষ্ঠানের প্রচারণামূলক ভিডিওতে অজয় দেবগনকে সরাসরি দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা গেছে।

 

সেখানে তিনি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মানুষের দ্রুত বদলে যাওয়া আবেগের বিষয়টি তুলে ধরেছেন। তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে, কখনো কখনো রাগ, হতাশা কিংবা আবেগের বশে মানুষ এমন সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, যার পরিণতি ভয়াবহ হতে পারে।

শুধু অপরাধের ঘটনা তুলে ধরাই নয়, বরং দর্শকদের সচেতন ও সতর্ক করাও নতুন মৌসুমের অন্যতম লক্ষ্য। অজয় দেবগন দর্শকদের ভয় না পেয়ে চারপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকার বার্তা দেবেন।

২০০৩ সালে শুরু হওয়া ‘ক্রাইম পেট্রোল’ ভারতের অন্যতম পরিচিত ক্রাইমভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান।

 

বিভিন্ন সময়ে একাধিক অভিনেতা ও উপস্থাপক অনুষ্ঠানটির বিভিন্ন সংস্করণ সঞ্চালনা করেছেন। তাদের মধ্যে অনুপ সোনি দীর্ঘদিন এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং দর্শকদের কাছে ‘ক্রাইম পেট্রোল’-এর অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন।

এবার সেই পরিচিত ফরম্যাটে যুক্ত হচ্ছেন অজয় দেবগন। সিনেমায় পুলিশ ও অ্যাকশনধর্মী চরিত্রে তার পরিচিতির কারণে ‘ক্রাইম পেট্রোল’-এ তার উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে অজয় দেবগনের হাতে রয়েছে আরও একটি বড় প্রকল্প। তার অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমাটি ২ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। ছবিতে বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও ফিরছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%