০৮:৩১ পি.এম
জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না।
তিনি রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
চিফ হুইপ আরও জানান, "হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভিতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই।"
আরও পড়ুন: বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার কায়সার কামাল
এছাড়া, তিনি দাবি করেন যে, দেশে গত দুই বছরে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, "বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান।"
সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণও করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন