ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

আদর্শ প্রশিক্ষকের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন আনসার মহাপরিচালক


আদর্শ প্রশিক্ষকের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেছেন আনসার মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ দক্ষ ও উৎপাদনশীল জনশক্তি গড়ে তোলার জন্য প্রশিক্ষকদের পেশাগত দক্ষতা, নৈতিক আদর্শ এবং প্রশিক্ষণের মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, প্রশিক্ষকদের নিজেদের যোগ্যতা ও নৈতিক আদর্শের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের সামনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে কর্মরত প্রশিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আরও বলেন, প্রশিক্ষণার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে প্রশিক্ষকদের নিজেদের সুপ্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে হবে। প্রশিক্ষণ কার্যক্রমে অপ্রাসঙ্গিক বিষয় পরিহার করে বিষয়ভিত্তিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়া উচিত। প্রশিক্ষণার্থীদের সঙ্গে অভিভাবকসুলভ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আস্থা ও সহযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। একজন আদর্শ প্রশিক্ষকের সফলতা হলো নিজের চেয়ে দক্ষ ও আদর্শবান জনবল তৈরি করা।

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম আধুনিকায়নের বিষয়ে তিনি জানান, পিটি, ড্রিল ও অস্ত্রচালনা প্রশিক্ষণের পাশাপাশি সময়োপযোগী কারিগরি, কর্মমুখী ও পেশাভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ করা হচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ কর্মীর চাহিদা বিবেচনায় একাডেমিতে 6G ওয়েল্ডিং, মেসন, শাটারিং, মোটর ড্রাইভিং, জাপানি ভাষা ও আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটালিটি ম্যানেজমেন্টের পাশাপাশি সৌরবিদ্যুৎ প্যানেল রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এসব উদ্যোগ দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশি-বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে।

মহাপরিচালক উল্লেখ করেন, দেশের বিশাল যুবসমাজকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করা সময়ের অন্যতম প্রধান লক্ষ্য। জনকেন্দ্রিক বাহিনী হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সামাজিক উন্নয়ন, গ্রামীণ অগ্রগতি ও আর্থসামাজিক সমৃদ্ধিতে অবদান রেখে চলেছে। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠনের মধ্য দিয়ে বাহিনীর কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়েছে। সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাশ্রম ও নিঃস্বার্থ জনসেবার মাধ্যমে বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।

বাহিনীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে মহাপরিচালক বলেন, ‘আমাদের সদস্যরা এক হাতে অস্ত্র ধারণ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে, অন্য হাতে অংশ নেবে উৎপাদনশীল কর্মকাণ্ডে।’

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

তিনি তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ প্রতিরোধে সদস্যদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদারের মাধ্যমে জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক ও বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা দক্ষ জনশক্তি দেশের নিরাপত্তা, উৎপাদনশীলতা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে দেশি-বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়ক হবে। প্রশিক্ষণের মানোন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের সমন্বয়ে বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্ব দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: ৩৬ জেলায় ১০১ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবিতে ১৮তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৯ সিভিল জজকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


ইবিতে ১৮তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের ১৯ সিভিল জজকে সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে ১৮তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের সিভিল জজ পদের নিয়োগ পরীক্ষায় সুপারিশপ্রাপ্তদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আইন অনুষদের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সুপারিশপ্রাপ্ত ১৯ সিভিল জজদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ নাজিমুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইদ্রিস আলী এবং ট্রেজারার প্রফেসর ড. আতিকুর রহমান।

এ সময় আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. হালিমা খাতুন, ল' এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব এবং আল ফিকহ এন্ড ল' বিভাগের সভাপতি প্রফেসর ড. আলতাফ হোসেনসহ তিন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান বলেন, "সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অকৃত্রিম শুভেচ্ছা। দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতা রয়েছে। শিক্ষাব্যবস্থায় দেশের সকল শ্রেনীর মানুষের কন্ট্রিবিউশান রয়েছে, আপনারাও সেই বিবেচনায় দায়িত্ব পালন করবেন।"

তিনি আরও বলেন, "সবার ওপরে সৃষ্টিকর্তা রয়েছেন, তা বিবেচনায় বিবেক বুদ্ধি দিয়ে তোমাদের দায়িত্ব পালন করা উচিত।" শিক্ষার্থীদের দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব দিচ্ছে। জব কর্নার-২ এর কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। পরিকল্পনা রয়েছে লাইব্রেরির দ্বিতীয় তলার পুরোটাই জব কর্নারে রূপান্তর করার, যাতে শিক্ষার্থীরা সেখানে নিজেদের ক্যারিয়ার গঠনে প্রস্তুতি নিতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর প্রাণ গেল

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে চলন্ত মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে হাজেরা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর এলাকার মৃত সানু মিয়ার স্ত্রী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবার (২৫ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে হাজেরা বেগম বাড়ি থেকে এক আত্মীয়ের মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসার সময় লালাপাড়া নামক স্থানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। ঘটনাস্থলে আহত হলে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি শাহীন আকন্দ বলেন, ‘হাজেরা বেগম কিছুটা অসুস্থ ছিলেন। চিকিৎসক দেখাতে তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরে আসার পথে মোটরসাইকেল থেকে পড়ে যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটার সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


কুয়াকাটার সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশ রক্ষার উদ্যোগ

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয় এবং কুয়াকাটা সৈকতের প্রায় তিন কিলোমিটার পশ্চিম পর্যন্ত কার্যক্রম সম্পন্ন করা হয়।

‘পরিচ্ছন্ন সৈকত, ছাত্রদলের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে সৈকতে পড়ে থাকা বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়। পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ও উৎসবমুখর পরিবেশের পর সৈকতকে পরিচ্ছন্ন রাখার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল-আমিন হোসেন, কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াাদুল ইসলাম তুষার, কুয়াকাটা পৌর ছাত্রদলের আয়বায়ক রিয়াজ উদ্দিন, সদস্য সচিব নেছার উদ্দিনসহ কেন্দ্রীয় ছাত্রদল, পটুয়াখালী জেলা ছাত্রদল, উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা অভিযান শেষে আমানউল্লাহ আমান বলেন, “সাগরকন্যা কুয়াকাটা শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি আমাদের দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ও জাতীয় সম্পদ। এই সৈকতের সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। পর্যটকেরা যেন পরিচ্ছন্ন ও সুন্দর সৈকত উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই ছাত্রদলের এই উদ্যোগ। পরিচ্ছন্নতা অভিযান শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে প্রতি সপ্তাহে ১ বার সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেন। পর্যটনকেন্দ্রের পরিবেশ সুরক্ষায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পর্যটকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সৈকতে যত্রতত্র প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলার জন্যও সবার প্রতি আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় প্রেমিকের ডাকে গিয়ে তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


নেত্রকোনায় প্রেমিকের ডাকে গিয়ে তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে এক তরুণী (১৯) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। পুলিশের কাছে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে প্রেমিকসহ তিন যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চিরাং ইউনিয়নের কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। পরে ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতদের মধ্যে রয়েছেন- কাশিপুর গ্রামের বিল্লাল (২২), হারুন (২৭) ও রুবেল (২৫)। পুলিশ জানিয়েছে, এই তিনজন পেশায় ভ্যানচালক।

ভুক্তভোগী তরুণী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তরুণীর সঙ্গে কেন্দুয়া উপজেলার কাশিপুর গ্রামের বিল্লালের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে শনিবার দিবাগত রাতে তিনি ঈশ্বরগঞ্জ থেকে কেন্দুয়ায় আসেন। এরপর বিল্লাল তরুণীকে কাশিপুর গ্রামের ঈদগাহ মাঠে নিয়ে যান। সেখানে তার দুই বন্ধু হারুণ ও রুবেলকে ডেকে এনে তারা দলবদ্ধভাবে ওই তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর তারা তরুণীকে ফেলে রেখে চলে যান।

ঘটনার পর রাতেই তরুণী থানায় গিয়ে বিল্লালসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন। পরে রোববার ভোরে অভিযুক্তদের আটক করে পুলিশ। সকালে তরুণীর অভিযোগের ভিত্তিতে রেকর্ডভুক্ত করা হয়।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। আটক তিনজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%