ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের প্রতি নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর


রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের প্রতি নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টায় যুক্তরাজ্যকে তার নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ শনিবার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক যখন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন, তখন তিনি এই আহ্বান জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বৈঠকের সময়, পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। এ সময়, ব্রিটিশ হাইকমিশনার ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

দুই পক্ষ বাংলাদেশ এবং যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক, দৃঢ় জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ এবং প্রাণবন্ত ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের অবদানের ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই প্রবাসী সম্প্রদায় দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করে চলেছে।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, অভিবাসন এবং দক্ষতা উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কের ক্রমবর্ধমান গতি নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও জোরদার করার তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে।

শনিবার (২০ জুন) সকাল ৬টায় ডালিয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও, বিকেল ৩টায় তা বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা যায়। তবে এই মুহূর্তে বন্যার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, উজানের ঢলে শনিবার সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পরে পানি কিছুটা কমে সকাল ৯টা থেকে দুপুর ১২টায় ১৩ সেন্টিমিটার এবং বেলা ৩টায় ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় ওই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

এদিকে, তিস্তার পানি বৃদ্ধির ফলে বন্যার আশঙ্কায় রয়েছে তিস্তাপাড়ের নিমঞ্চলের মানুষ।

জেলার ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, "পানি বৃদ্ধি পেয়ে তিস্তাপাড়ের নিম্নাঞ্চল গ্রামে পানি বেড়ে যাচ্ছে। তবে এখনো চরাঞ্চলের বাড়িঘরে পানি ওঠেনি। যে কোনো সময় পানি বিপৎসীমা অতিক্রম করে বন্যার আশঙ্কায় রয়েছে মানুষ।"

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী গণমাধ্যমকে বলেন, "উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আজ শনিবার সকাল ৬টায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও, বেলা ৩টায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হলেও, এই মুহূর্তে বন্যার আশঙ্কা নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


জুমার খুতবা ও ইমামতি করে প্রসংশায় ভাসছেন ইউএনও

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করেছেন। তার এ অংশগ্রহণকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা ও প্রশংসার সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (১৯ জুন) দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের পাশে একটি মসজিদে জুমার নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন বলে জানা যায়। 

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার খুতবায় ইউএনও মো. মিজানুর রহমান ইসলামের মৌলিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি এবং শৃঙ্খলা রক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। পাশাপাশি তিনি নাগরিক দায়িত্ব পালনের মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

খুতবা শেষে তিনি জুমার নামাজে ইমামতি করেন বলে উপস্থিত মুসল্লিরা জানান। এ সময় স্থানীয় মুসল্লিরা তার পেছনে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করেন।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রশাসনের একজন কর্মকর্তার এমন ধর্মীয় ও সামাজিক অংশগ্রহণ স্থানীয় মানুষের সঙ্গে প্রশাসনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

এর আগে ঈদুল আজহায় তিনি সবাইকে একত্রে ঈদগাহ মাঠে নামাজ আদায়ের উদ্যোগ নিয়েছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, প্রশাসনের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবি প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ধ্রুব ও জিসান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


রাবি প্রেসক্লাবের নতুন নেতৃত্ব ধ্রুব ও জিসান

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আশিকুল ইসলাম ধ্রুবকে সভাপতি এবং ঢাকা পোস্টের প্রতিবেদক জুবায়ের জিসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৩টায় সংগঠনটির নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফজলুল হক।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মারুফ হোসেন মিশন, যিনি ডেইলি ক্যাম্পাস ও মানবজমিনের প্রতিনিধি, এবং দৈনিক ইনকিলাবের মিরাজ আফ্রিদি। সহসাধারণ সম্পাদক হিসেবে এনটিভি ও দৈনিক বনিক বার্তার আবু ছালেহ শোয়েব, কোষাধ্যক্ষ হিসেবে দৈনিক নয়াদিগন্তের ফজলে রাব্বি পরশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দৈনিক আমার দেশের ফাহমিদুর রহমান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার আজাহারুল ইসলাম মীর তুহিন, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক মানবকণ্ঠের আবু বকর অনিক এবং ক্রীড়া সম্পাদক হিসেবে এশিয়া পোস্টের সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মানবকণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি বিপ্লব উদ্দিন, বাণিজ্য বার্তার প্রতিনিধি সামিয়া আক্তার এবং জাগরণ নিউজের প্রতিনিধি রাফাসান আলম।

ফলাফল ঘোষণার সময় প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক আখতার হোসেন মজুমদার এবং সদ্য বিদায়ী সভাপতি মনির হোসন মাহিন, মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত উপস্থিত ছিলেন।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

বিতর্ক হচ্ছে কেবল মেধাগত বিনোদন নয়, এটি একটি সৃজনশীল প্রক্রিয়া এবং একটি সুস্থ সমাজ ও সভ্যতা বিনির্মাণের অন্যতম হাতিয়ার। তাই বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামের বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এজন্য সরকারি নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শনিবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য প্রদান করেন।

‘ঢাকা আইভি: সামাজিক সুরক্ষার জন্য যুব কণ্ঠস্বর’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে একটি স্বাস্থ্যসম্মত বিতর্কের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বিতর্ক হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা মানুষের সৃষ্টিশীলতাকে প্রতি মুহূর্তে উদ্দীপ্ত করতে সক্ষম এবং এর মধ্যে একটি মেধাভিত্তিক আনন্দ ও জ্ঞান অর্জনের উপাদান থাকে।’

যুক্তিহীনতার কারণে সমাজ ও ব্যক্তিজীবনে সৃষ্ট নানামুখী সংঘাতের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘একটি সুশৃঙ্খল ও যুক্তিবাদী সমাজ গঠনে বিতার্কিকরাই দেশের আগামী দিনের শ্রেষ্ঠ সম্পদ।’

তিনি বিতার্কিক ও আয়োজকদের উদ্দেশ্যে বলেন, ‘বিতর্ককে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। আপনারা আন্দোলন বা সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করলে, আমি মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে শিক্ষামন্ত্রীসহ প্রধানমন্ত্রীকে এ বিষয়ে কনভিন্স করতে পারব এবং দ্রুত এটাকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করতে নীতিগত ভূমিকা রাখব।’

বর্তমান সরকার তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে ইতিমধ্যে নানামুখী পলিসি গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের ফলাফল এবং বিজয়ীদের নাম ঘোষণা করেছেন।

ইংরেজি মাধ্যম নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হন বুয়েটের ফয়সাল বি. রায়হান এবং ফাইনালের সেরা বিতার্কিক হন বুয়েটেরই সানজানা জামান।

বাংলা মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) রানার্স-আপ হয়। ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাদাত ইবনে ইসলাম। টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নায়েম উদ্দিন রফি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএনডিপি-এর সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং গেস্ট অব অনার হিসেবে ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. এস.এম. শামীম রেজা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিইউডিএস সভাপতি জুবায়ের হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাগিব আঞ্জুম।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান এইড ও ইউএনডিপির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিতার্কিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%