ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে উধাও স্বামী


ঢাকায় গোপনে বিয়ে, অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই তালা ঝুলিয়ে উধাও স্বামী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ঢাকায় গোপনে বিয়ে করার পর স্ত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। স্বীকৃতি ও আশ্রয়ের দাবি করে অন্তঃসত্ত্বা স্ত্রী স্বামীর বাড়িতে যাওয়ার পর বাড়িতে তালা ঝুলিয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন বলে অভিযোগ করেছেন ওই নারী।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার ভাঙামোড় ইউনিয়নের উত্তর রাবাইটারী এলাকার বাসিন্দা দুলাল মিয়া ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করার সুবাদে বরিশালের এক বিধবা নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। প্রায় ছয় মাস আগে ওই যুবকরা ঢাকায় গোপনে বিয়ে করেন। বিয়ের পর একসঙ্গে তারা বসবাস করতে থাকেন।

ওই নারী বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কান্ডবাসা ইউনিয়নে অবস্থিত।

আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা

ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর দুলাল মিয়া বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা নিয়েছিলেন। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।

তিনি আরও দাবি করেছেন, সমস্ত কিছু জানার পর তিনি জানতে পারেন যে, দুলাল মিয়ার পূর্বে থেকেই স্ত্রী ও সন্তান রয়েছে। এই অবস্থায়, গতকাল মঙ্গলবার সকালে ফুলবাড়ীতে স্বামীর বাড়িতে যাওয়ার কথা বলেন। সেখানে পৌছানোর পর দুলাল তাকে দেখতেই পালিয়ে যান বলে অভিযোগ করেছেন।

দুলাল তাকে মিষ্টি কথায় বিশ্বাস করিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। সারাদিন বাড়ির সামনে অবস্থান করে থাকলেও স্ত্রী হিসেবে কোনো স্বীকৃতি পাননি। বাধ্য হয়ে গভীর রাতে তিনি ৯৯৯ নম্বরে ফোন করতে বাধ্য হন।

স্থানীয়রা জানিয়েছেন, স্বামীর পরিবারের সদস্যরাও ওই নারীকে বাড়িতে প্রবেশ করতে দেননি। মঙ্গলবার সারাদিন অপেক্ষা করার পর কোনো সমাধান না পেয়ে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন।

আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে

খবর পেয়ে রাত দেড়টার দিকে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীকে উদ্ধার করে। পরে স্থানীয় শতাধিক মানুষের উপস্থিতিতে তাকে একই এলাকার আমিনুল ইসলামের বাড়িতে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়।

অভিযুক্ত দুলাল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন আলী বলেছেন, দুলাল মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। তবে আমরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একজনের জিম্মায় রেখেছি। বুধবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে। সমাধান না হলে এবং ভুক্তভোগী নারী আইনগত ব্যবস্থা নিতে চাইলে পুলিশ তাকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।

প্রতিবেদন লেখার সময় বুধবার রাত পর্যন্ত ঘটনার কোন চূড়ান্ত সমাধান পাওয়া যায়নি।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় হিফজুল কুরআন প্রতিযোগিতায় নিজস্ব অর্থায়নে ৭৫ বিজয়ীকে পুরস্কার দিলেন মেয়র প্রার্থী মুন্সী বিল্লাল হুসাইন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১১:৫৬ এম


নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করল সরকার

নারায়ণগঞ্জের পরিকল্পিত নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ) প্রতিষ্ঠা করেছে।

মঙ্গলবার (৩ জুন) এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬ (২০২৬ সনের ৬৮ নং আইন)-এর ধারা ৪-এর উপধারা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নতুন এ কর্তৃপক্ষে নারায়ণগঞ্জ এলাকার পরিকল্পিত উন্নয়ন, ভূমি ব্যবহার ব্যবস্থাপনা, আবাসন উন্নয়ন, নগর অবকাঠামো নির্মাণ ও সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন কর্মকা- বাস্তবায়নে দায়িত্বরত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এর ফলে নারায়ণগঞ্জ মহানগরী ও আশপাশের এলাকার উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার জন্য একটি স্বতন্ত্র আইনগত ও প্রশাসনিক কাঠামো গড়ে উঠবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত নগরায়ণের ফলে বিভিন্ন ধরনের পরিকল্পনাগত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া নারায়ণগঞ্জে নতুন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং জনসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব অভিজিৎ রায় স্বাক্ষর করেন।

এর মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী নারায়ণগঞ্জের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও সমন্বিত করার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার পুশ-ইন প্রতিরোধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১১:৫৭ এম


পঞ্চগড় সীমান্তে বিজিবির নজরদারি ও টহল জোরদার পুশ-ইন প্রতিরোধে

পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে জেলার বিভিন্ন সীমান্তে নজরদারি এবং আভিযানিক কার্যক্রমকে আরও জোরদার করেছে নীলফামারী বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) ব্যাটালিয়ন।

এ কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে অতিরিক্ত টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গতকাল বুধবার (৩ জুন) দিবাগত রাতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ টহলও পরিচালনা করা হচ্ছে।

এছাড়া, সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে পুশ-ইন প্রতিরোধ সম্পর্কে সচেতন করা হচ্ছে। সন্দেহজনক কোনো ব্যক্তির বা কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা বিওপিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

রাতের বেলায় সীমান্ত এলাকায় নিবিড় নজরদারির জন্য হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলসসহ বিভিন্ন পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে বলেও জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনগণের অংশগ্রহণে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বাড়িয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজিবির নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণকে নিয়ে সীমান্তবর্তী এলাকায় এই টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ শেষে দেশে ফিরেছেন ২৫৩৭৭ বাংলাদেশি যাত্রী, মারা গেছেন ৪৫

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১১:৫৮ এম


হজ শেষে দেশে ফিরেছেন ২৫৩৭৭ বাংলাদেশি যাত্রী, মারা গেছেন ৪৫

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ২৫ হাজার ৩৭৭ জন বাংলাদেশি হজযাত্রী। ৬২টি ফিরতি ফ্লাইটে তাদের দেশে ফেরার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়া জানা গেছে, সৌদি আরবে ৪৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এই মৃতদেহের মধ্যে ২৯ জন পুরুষ এবং ১৬ জন নারী অন্তর্ভুক্ত রয়েছে। মৃতদের মধ্যে মক্কায় ৩৪ জন এবং মদিনায় ১১ জন ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত এ তথ্য প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিনে বলা হয়েছে, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৫০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২২ হাজার ৮৭৭ জন ফিরে এসেছেন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭ হাজার ৮৯৬ জন, সৌদি এয়ারলাইনস ৯ হাজার ৭৩০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে পৌঁছাতে সহায়তা করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব ছেড়েছেন ৫১ জন হজযাত্রী।

হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থা মিলিয়ে মোট ৭৮ হাজার ৫০০ জনেরও বেশি হজযাত্রী পাঠানোর জন্য কোটা নির্ধারিত হয়েছিল। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি আসে ২১ মে।

এদিকে, সৌদি আরবে অবস্থানরত হাজিদের চিকিৎসা ও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশ হজ মিশনের চিকিৎসা কেন্দ্র থেকে ৫৫ হাজার ২৮৬টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৫ হাজার ১০০টি সেবাও প্রদান করা হয়েছে।

হজ বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ২৫১ জন হজযাত্রী। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১৭ জন হাজি ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একত্রে কাজ করছেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১২:০০ পি.এম


চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের মধ্যে সারাদেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিগত সরকারের সময় শিক্ষার্থীদের ড্রপ আউটের পরিমাণ বেড়ে গিয়েছিল, কিন্তু বর্তমান সরকার সবার আগে শিশুদের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে- এমন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামী তিন মাসের মধ্যে শিশুদের স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে এবং এ বছরের মধ্যে সকল প্রাথমিক শিক্ষার্থীদের মিড ডে মিলের ব্যবস্থা করা হবে।

এছাড়া শিক্ষাকে আনন্দময় করতে খেলাধূলাকে কারিকুলামে যুক্ত করা হবে। শিক্ষার্থীরা যাতে হাসতে হাসতে শিখতে পারে, সে জন্য সরকার সকল পদক্ষেপ নিবে।

এদিকে, আজকের শিশুরাই আগামীতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়ী হয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় যেন শিক্ষার্থীরা নিজেদের পছন্দমত বিষয় নিয়ে নিজেকে তৈরি করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%