ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্যাসিস্টরা হিন্দুদের জায়গা দখল করেছে, বিএনপি তা উদ্ধার করেছে: আমান উল্লাহ আমান


ফ্যাসিস্টরা হিন্দুদের জায়গা দখল করেছে, বিএনপি তা উদ্ধার করেছে: আমান উল্লাহ আমান

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান মন্তব্য করেছেন, গত ১৭ বছরে ফ্যাসিস্টরা হিন্দুদের জায়গা দখল করে রেখেছিল। বিএনপি সেই জায়গা উদ্ধার করেছে।

আজ শুক্রবার ঢাকা-২ আসনের খোলামোড়া ছৈয়ালবাড়ী প্রতিমা বিসর্জনঘাট উদ্বোধন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ এবং কেরাণীগঞ্জ উপজেলার ৮৭টি মন্দিরে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ‘ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’- এই নীতিকে সামনে রেখে কেরাণীগঞ্জের বিএনপি নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা নির্বিঘ্ন করতে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তিন শিফটে পাহারার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: সুইটি এখনও জেলে আছে, ২ মাস পর বাড়ি ফিরবে; দাবি মায়ের

কেরাণীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সভাপতি নিপেন চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমান উল্লাহ আমান আরও বলেন, যখন দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি দল উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপন প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “এমন সাদামাটা প্রধানমন্ত্রী কি কখনো দেখেছেন? তিনি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে যান, হেঁটে হেঁটে অফিস করেন।” তিনি আরও বলেন, “আপনারা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাকে ভোট দিয়েছেন। আমি সেই ভোটের প্রতিদান দেব।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিবাস সরকার, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী এবং সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির।

আরও পড়ুন: রংপুর ও রাজশাহী সফর সম্পন্ন করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও উচ্চশিক্ষার সুযোগ সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: মাহ্দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি ও উচ্চশিক্ষার সুযোগ সহজ করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: মাহ্দী আমিন

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৬ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন জানিয়েছেন যে, সরকার স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি উল্লেখ করেন, সরকার স্থাপত্য শিক্ষা ও স্থপতিদের পেশাকে উচ্চ মর্যাদায় মূল্যায়ন করছে। তরুণ স্থপতিরা যেন মেধার স্বাক্ষর রেখে বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে পারেন, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব নীতিগত ও অবকাঠামোগত সহায়তা প্রদান করা হবে।

আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) আয়োজিত ‘বাংলাদেশ আর্চ সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর যেসব নীতি ও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তার মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের সামগ্রিক স্থাপত্য ও অবকাঠামোগত দৃশ্যপটে বড় রূপান্তর আসবে।

তিনি এই রূপান্তরের অংশ হিসেবে রূপকল্প বাস্তবায়নে এবং বিশ্বমানের আইকনিক স্থাপনা গড়ে তুলতে দেশের স্থপতিদের এগিয়ে আসার আহ্বান জানান।

তরুণ স্থপতিদের ভবিষ্যৎ প্রসঙ্গে মুখপাত্র জানান, দেশে প্রতি বছর প্রায় এক হাজার নতুন স্থপতি স্নাতক ডিগ্রি অর্জন করছেন। তাদের জন্য দেশীয় বাজারে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বিদেশে উচ্চতর মাস্টার্স ও পিএইচডি অর্জনের পথ সহজ করতে সরকার উদ্যোগ গ্রহণ করছে।

এসময় তিনি দেশে বসেই আন্তর্জাতিক পর্যায়ের স্থাপত্য নকশা করার সুযোগ তৈরি করতে বাংলাদেশি ডিগ্রির বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিতের তাগিদ দেন।

এ লক্ষ্যে ক্যানবেরা অ্যাকর্ড-এর সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে আইএবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) যৌথভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

স্থাপত্য শিক্ষার মানোন্নয়নে সরকারি সহায়তার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, পাঠ্যক্রম আধুনিকায়ন, স্টুডিও ও ল্যাব সুবিধা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত অনুকূলে আনতে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও অতিরিক্ত বাজেট বরাদ্দে সরকার প্রস্তুত রয়েছে।

আইএবি’র সভাপতি স্থপতি প্রফেসর ড. শরীফ শামস ইমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান, দক্ষিণ আফ্রিকার স্থপতি কেভিন বিংহ্যাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক এম মাহবুবুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ফুয়াদ হাসান মল্লিক, স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ এবং স্থপতি প্রফেসর ড. সাইফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বিকাশ এজেন্টকে গুলি করে ৩ কোটি টাকা লুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


গাজীপুরে বিকাশ এজেন্টকে গুলি করে ৩ কোটি টাকা লুট

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনার সময় একজন গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই ঘটনা ঘটে।

হিমেল নামের একজন অ্যাকাউন্টস ম্যানেজার গুলিবিদ্ধ হন, এছাড়া প্রাইভেটকারের চালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদও আহত হন। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিকাশের পরিবেশক প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের শ্রীপুর শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেয়ার চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়।

তিনি আরও জানান, বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের পরিবেশক হযরত আলী মুন্সীর কাছ থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা আনা হচ্ছিল। এ উদ্দেশ্যে একটি ব্যক্তিগত গাড়িতে করে টাকা পরিবহন করা হচ্ছিল।

মোস্তাফিজুর রহমান বলেন, গাড়িটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পথরোধ করে। তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। এরপর পিস্তল বের করে হিসাবরক্ষণ কর্মকর্তা হিমেলকে গুলি করে।

তিনি জানান, গাড়িতে তিনটি প্লাস্টিকের বস্তায় নগদ টাকা ছিল। দুর্বৃত্তরা বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়। প্রাথমিকভাবে তাদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা।

তবে গাড়িতে মোট চার কোটি টাকা ছিল বলেও তিনি উল্লেখ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, ৩৯৮ নদীর স্মৃতি এক ছাদের নিচে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


ঠাকুরগাঁওয়ে দেশের প্রথম নদী গ্যালারি, ৩৯৮ নদীর স্মৃতি এক ছাদের নিচে

পদ্মা, মেঘনা, যমুনা থেকে শুরু করে সুদূর লন্ডনের টেমস নদী এবং বঙ্গোপসাগরের পানি ও বালু এক ছাদের নিচে সংরক্ষণ করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের পূর্ব আকচা গ্রামে এই ব্যতিক্রমী ‘নদী গ্যালারি’ গড়ে উঠেছে।

নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে গ্যালারিটি বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যে এটি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতও গ্যালারিটি পরিদর্শন করেন।

জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে শান্ত পরিবেশে অবস্থিত ‘লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর’। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরের অন্যতম আকর্ষণ হলো নদী গ্যালারি।

জাদুঘরে প্রাচীন কৃষিসামগ্রী, শ্রমজীবী মানুষের দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র, মাদল, সানাই, একতারা ও দোতারাসহ বিভিন্ন বাদ্যযন্ত্র সংরক্ষিত রয়েছে। এছাড়া ব্রিটিশ আমলের হাতে লেখা দলিল, চিঠিপত্র, পুঁথি এবং জমিদারদের খাজনা আদায়ের রসিদও এখানে রয়েছে।

জাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শহীদ উজ জামান জানান, নদীকেন্দ্রিক সভ্যতা, ইতিহাস ও জীববৈচিত্র্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এখানে বাংলাদেশের ৩২টি জেলার ৩৯৮টি নদ-নদী, যুক্তরাজ্যের টেমস নদী এবং সাতটি সাগরের পানি ও বালু কাচের জারে সংরক্ষণ করে প্রদর্শন করা হচ্ছে।

প্রাথমিকভাবে এটি একটি তৃণমূল লোকজ গ্যালারি হিসেবে শুরু হলেও বর্তমানে জাদুঘরটির পরিসর ব্যাপকভাবে বেড়েছে। এখানে নদী গ্যালারির পাশাপাশি সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতিবিষয়ক গ্যালারি এবং মুক্তিযুদ্ধ গ্যালারি রয়েছে। এছাড়া প্রাঙ্গণে প্রায় ৭০ ধরনের ফলের গাছ ও ১২০ ধরনের ঔষধি গাছও রয়েছে।

ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে প্রতিদিন এখানে শিক্ষার্থী, গবেষক ও ইতিহাসপ্রেমীরা ভিড় করছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী লামিয়া আক্তার ও শাফিন ইসলাম গ্যালারিটি পরিদর্শনে আসেন। লামিয়া বলেন, "পাঠ্যপুস্তকে যা পড়েছি, এখানে এসে তার বাস্তব রূপ দেখলাম। এটি আমাদের কাছে একটি জীবন্ত পাঠশালা।"

শাফিন বলেন, "শুধু নদ-নদী নয়, এখানকার আদি মানুষের জীবনযাত্রা, সাঁওতাল জনগোষ্ঠীর ব্যবহার্য সামগ্রী, প্রাচীন পালকি ও গরুর গাড়ি আধুনিক প্রজন্মের সঙ্গে অতীতের সেতুবন্ধন তৈরি করেছে।"

গ্যালারিটি দেখে গবেষক ও বিশিষ্টজনেরা মুগ্ধ হয়েছেন। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, "দেশে এ ধরনের জাদুঘর এটিই প্রথম। এটি নদী গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।"

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, "দেশের অন্য কোথাও এমন নদী গ্যালারি নেই। নিজে পরিদর্শনে গিয়ে অভিভূত হয়েছি।"

বিশিষ্ট কথাসাহিত্যিক ও সংস্কৃতিব্যক্তিত্ব অধ্যাপক মনতোষ কুমার দে মন্তব্য করেন, "অপরিকল্পিত নগরায়ণের কারণে দেশের নদীগুলো অস্তিত্বের সংকটে পড়েছে। বাঙালির সভ্যতা ও ঐতিহ্য টিকিয়ে রাখতে নদী রক্ষা জরুরি। নদী গ্যালারি সেই সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছে।"

‘নদী বাঁচলে বাঁচবে প্রকৃতি’—এই বার্তাকে সামনে রেখে নদী, প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধন তুলে ধরছে গ্যালারিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নেত্রকোনা সরকারি কলেজ

নেত্রকোনায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


নেত্রকোনায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ২ জন

প্রতিদিন আটটি ক্লাশ হওয়ার পরিকল্পনা থাকলেও শিক্ষকসংকটের কারণে মাত্র এক বা দুটি ক্লাশ অনুষ্ঠিত হচ্ছে। নেত্রকোনা সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের এই অবস্থার মধ্যে পড়াশোনা করতে হচ্ছে। সাড়ে ছয় হাজারের বেশি শিক্ষার্থীর পাঠদান চলছে মাত্র দুজন শিক্ষক দিয়ে। ইংরেজি বিভাগের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও শিক্ষকসংকটে নিয়মিত পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে শিক্ষার্থীরা প্রাইভেট ও কোচিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন।

কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খুসবো তারান্নুম জানান, প্রতিদিন আটটি ক্লাশ হওয়ার কথা থাকলেও নিয়মিত এক থেকে দুটির বেশি ক্লাশ হয় না। চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমরান আহমেদ বলেন, নয়টি ক্লাশের বিপরীতে গড়ে হয় মাত্র একটি। এতে গুরুত্বপূর্ণ বিষয়টির পাঠগ্রহণে ঘাটতি সৃষ্টি হচ্ছে।

বিভাগটির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী একই সমস্যায় ভুগছেন। একাদশ-দ্বাদশ শ্রেণি, ডিগ্রি এবং ১৪টি বিষয়ে সম্মান শ্রেণির শিক্ষার্থীরাও এর প্রভাবের মুখে পড়ছেন। কারণ, সম্মান শ্রেণিতে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ১০০ নম্বরের ইংরেজি বাধ্যতামূলক।

কলেজের ইংরেজি বিভাগে শিক্ষকের অনুমোদিত পদ চারটি। এর মধ্যে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকের দুটি পদ প্রায় আট বছর ধরে শূন্য রয়েছে। প্রভাষক কাজী আশরাফুন হুমায়রা জানান, একজন সংযুক্ত শিক্ষক ও বাইরে থেকে আনা তিনজন অতিথি শিক্ষক দিয়ে ক্লাশ নেওয়া হচ্ছে। তবে প্রয়োজন মিটছে না। তার হিসাবে, বিভিন্ন পর্যায়ে প্রতিদিন প্রায় ৩৯টি ক্লাশ নিতে হয়।

বিভাগের ভারপ্রাপ্ত প্রধান প্রভাষক রানা আহমেদ বলেন, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঠদানের জন্য মানসম্মত অতিথি শিক্ষকও পাওয়া যাচ্ছে না। শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ পাঠ দিতে না পারায় আমাদেরও খারাপ লাগে।

গণিত ও প্রাণিবিদ্যা বিভাগেও একই পরিস্থিতি বিরাজ করছে। গণিত বিভাগে চারটি অনুমোদিত পদের বিপরীতে শিক্ষক আছেন দুজন। উচ্চমাধ্যমিক ও বিএসসি মিলিয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে তাদের পড়াতে হচ্ছে।

প্রভাষক শাহীজুল ইসলাম বলেন, শিক্ষক কম থাকায় নিয়মিত ক্লাশ নেওয়া কঠিন হয়ে পড়ছে, ফলে শিক্ষার্থীদের উপস্থিতিও কমছে। প্রাণিবিদ্যা বিভাগেও চারটি পদের বিপরীতে শিক্ষক রয়েছেন দুজন।

কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণি থেকে স্নাতকোত্তর পর্যন্ত অন্তত ১৫ হাজার ৪৫৪ জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন। কলেজে শিক্ষকের প্রয়োজন ২৩৭ জন। অথচ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বাদে অনুমোদিত পদ রয়েছে ৬৫টি। এর মধ্যে ২৯টি পদ শূন্য; কর্মরত শিক্ষক মাত্র ৩৬ জন।

উপাধ্যক্ষ মো. আবদুল কাদির ফকির জানান, সমপর্যায়ের অন্যান্য সরকারি কলেজে প্রয়োজন অনুযায়ী শিক্ষকের পদ সৃষ্টি হলেও নেত্রকোনা সরকারি কলেজে তা হয়নি।

অধ্যক্ষ মো. আবু তাহের খান বলেন, শিক্ষকসংকট নিরসনে ১৭০টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব প্রায় দুই বছর আগে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সংকট অনেকটাই কমবে। এ ছাড়া ছেলেদের জন্য ছয়তলা আবাসিক হল নির্মাণের অনুমোদন পাওয়া গেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে যুগ্ম সচিব জহিরুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা আছে এবং এ নিয়ে কাজ চলছে। দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%