ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ পুলিশ গ্রেপ্তার


পাকিস্তানে চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির ঘটনায় ৪ পুলিশ গ্রেপ্তার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি চীনা নাগরিকের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ইউনিফর্ম পরা চার পুলিশ কর্মকর্তা একটি সহযোগীর সঙ্গে মিলে ডাকাতির ঘটনা ঘটিয়েছেন।

গত ২৯ আগস্টের পর থেকে চীনা নাগরিকদের লক্ষ্য করে এটি ছিল চতুর্থ ডাকাতির ঘটনা। এর মধ্যে তিনটি ঘটনায় অপরাধীরা নিজেদের পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছে। দুটি ঘটনার তদন্তে সংশ্লিষ্ট পুলিশের সদস্যদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: কেপিতে জরুরি অবস্থা ও গভর্নরের শাসনকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের শরণাপন্ন পিটিআই

সর্বশেষ ঘটনাটি ঘটে যখন পুলিশের পোশাক পরা ডাকাতের একটি দল একটি বাড়িতে প্রবেশ করে ২০ লাখ রুপি নগদ অর্থ এবং ১৫ হাজার রুপি মূল্যের একটি মোবাইল ফোন লুট করে। এ ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির ৩৯৫ ধারায় ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই বাড়িতে দুই চীনা নাগরিক বসবাস করতেন। রাতের প্রায় ২টা ২০ মিনিটে পুলিশের পোশাক পরা একজন ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে কর্মচারীদের থাকার কক্ষে যান। সেখানে ঘুমিয়ে থাকা এক নিরাপত্তারক্ষী ও এক চালককে ডেকে বাইরে নিয়ে আসেন। পরে তাদের পুলিশের একটি গাড়ির কাছে নিয়ে যান।

গাড়িটিতে চারজন ছিল, যার মধ্যে তিনজন পুলিশের পোশাক পরা এবং অস্ত্রধারী ছিল। পরে তারা নিরাপত্তারক্ষী ও চালককে গাড়িতে তুলে বাড়ির ভেতরে নিয়ে যায়। এরপর অস্ত্রধারীরা জানালা দিয়ে বাড়িতে ঢুকে দুই চীনা নাগরিককে বন্দুকের মুখে জিম্মি করে। তারা বাড়ির ড্রয়িংরুমে ওই দুই নাগরিক, নিরাপত্তারক্ষী ও চালককে আটকে রেখে ২০ লাখ রুপি নগদ অর্থ লুট করে।

মামলা নথিভুক্ত করার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করে। এরপর কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়। গত মাসে ইসলামাবাদে ডাকাতির একটি চক্র পরিচালনার অভিযোগে তিন কর্মরত পুলিশ সদস্য ও তাদের কয়েকজন সহযোগীর নাম উঠে আসে।

আরও পড়ুন: মেয়ের সঙ্গে প্রকাশ্যে কিম জং উন, মৃত্যুর গুজব অস্বীকার

গত ১৩ সেপ্টেম্বরের ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে তাদের জড়িত থাকার তথ্য সামনে আসে। ওই দিন পুলিশের পোশাক পরা অস্ত্রধারীরা জি-১০/৪ এলাকায় দুই চীনা নাগরিকের বাড়িতে ঢুকে ৮০ লাখ রুপি লুট করে নিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশী বছরের বৃদ্ধ নুরুজ্জমানের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করলো জোরারগঞ্জ থানা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

​সাকিব চৌধুরী চট্টগ্রাম

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


আশী বছরের বৃদ্ধ নুরুজ্জমানের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করলো জোরারগঞ্জ থানা পুলিশ

চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের তৎপরতায় চুরি হওয়া ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) ফেরত পেলেন ৮০ বছরের বৃদ্ধ মোঃ নুরুজ্জামান। জীবনের শেষ বয়সে এই অটোরিকশাটিই ছিল তার পরিবারের একমাত্র জীবিকার সম্বল। অটোরিকশাটি উদ্ধার শেষে নুরুজ্জমানের জিম্মায় হস্তান্তর করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬:২০ মিনিটের দিকে বারইয়ারহাট বাজার থেকে গণকছড়া যাওয়ার কথা বলে দুই ব্যক্তি নুরুজ্জমানের অটোরিকশায় ওঠে। সকাল ৬:৪০ মিনিটের দিকে জোরারগঞ্জ থানাধীন ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের গণকছড়া রোডের একটি কালভার্টের ওপর পৌঁছালে যাত্রীরা সিগারেট জ্বালানোর কথা বলে গাড়িটি থামাতে বলে। অটোরিকশা থামানো মাত্রই তারা বৃদ্ধ নুরুজ্জামানকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের খালে ফেলে দেয় এবং আনুমানিক ১ লাখ টাকা মূল্যের অটোরিকশাটি নিয়ে চম্পট দেয়।
ঘটনার পর জোরারগঞ্জ থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে তদন্তে নেমে জোরারগঞ্জ থানা পুলিশ পার্শ্ববর্তী ছাগলনাইয়া থানা এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পরবর্তীতে আদালতের আদেশে আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত অটোরিকশাটি বৃদ্ধ মোঃ নুরুজ্জমানের জিম্মায় তুলে দেন। নুরুজ্জামান ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলমুরারী গ্রামের মৃত মোঃ ইদ্রিছের ছেলে।
হস্তান্তরকালে অফিসার ইনচার্জ বৃদ্ধ চালককে ভবিষ্যতে সতর্কতার সঙ্গে অটোরিকশা চালানোর পরামর্শ দেন। বৃদ্ধ নুরুজ্জমানের একমাত্র সম্বল উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দিতে পেরে পেশাগত জায়গা থেকে গভীর আত্মতৃপ্তি প্রকাশ করেন ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
জীবিকার একমাত্র সম্বলটি ফিরে পেয়ে কান্নাভেজা চোখে জোরারগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃদ্ধ নুরুজ্জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


পুলিশ সদর দপ্তরে সংযুক্ত হলেন অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অতিরিক্ত ডিআইজি (রিয়েপার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া করা বাড়িতে অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং ৮৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে নারীও রয়েছেন। সেই অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে পুলিশে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা একটি অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, অতিরিক্ত ডিআইজি (রিয়েপার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

তবে, তাকে কেন সংযুক্ত করা হয়েছে, সে সম্পর্কে আদেশে কিছু উল্লেখ করা হয়নি। এর আগে, সোমবার ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় জহিরের বাড়িতে অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার এবং নারী ও পুরুষ মিলিয়ে ৮৪ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৬ জন নারী, ৫৮ জন পুরুষ এবং একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় কন্যার নাম প্রকাশ করলেন দীপিকা ও রণবীর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


দ্বিতীয় কন্যার নাম প্রকাশ করলেন দীপিকা ও রণবীর

বলিউডের তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং তাদের দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। নবরাত্রির উৎসবে তারা ছোট মেয়ের প্রথম ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাদের দ্বিতীয় কন্যার নাম রাখা হয়েছে দেবী পাডুকোন সিং। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, বড় মেয়ে দুয়া পাডুকোন সিং ছোট বোনের গালে স্নেহচুম্বন দিচ্ছে।

গত ১৯ সেপ্টেম্বর রাধাষ্টমীর দিনে দীপিকা ও রণবীর দ্বিতীয় কন্যাসন্তানের জন্মের সুখবর দিয়েছিলেন। এবার উৎসবের আবহে পরিবারের চার সদস্যের একটি ছবি প্রকাশ করে তারা ছোট মেয়ের নাম ঘোষণা করেছেন। ছবিতে দীপিকার কোলে নবজাতক দেবী রয়েছে, অন্যদিকে রণবীরের কোলে বড় মেয়ে দুয়া রয়েছে। ছোট বোনের গালে আদর করে চুমু দিচ্ছে বড় মেয়ে।

ছবিতে চারজনের পরনে ঘিয়ে ও সোনালি রঙের পোশাক রয়েছে। পরিবারের এই মিষ্টি মুহূর্তটি অনুরাগীদের মন জয় করেছে। অনেকে মনে করছেন, দেবীপক্ষের আবহে মেয়ের নাম ‘দেবী’ রাখার পেছনে বিশেষ তাৎপর্য রয়েছে।

বড় মেয়ে দুয়ার প্রথম ছবি প্রকাশের ক্ষেত্রেও দীপিকা ও রণবীর উৎসবের আবহকে বেছে নিয়েছিলেন। দুয়ার জন্মের পর তারা বেশ কিছু দিন মেয়েকে আড়ালে রেখেছিলেন। পরে ২০২৪ সালের দীপাবলিতে তারা মেয়ের নাম প্রকাশ করেন।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর ঘোষণা করেছিলেন দীপিকা ও রণবীর। এরপর ৮ সেপ্টেম্বর তাদের ঘরে আসে প্রথম সন্তান দুয়া। মেয়ের জন্মের পর ব্যক্তিগত জীবন নিয়ে কিছুদিন গোপনীয়তা বজায় রাখলেও ধীরে ধীরে তারা মেয়েকে ঘিরে নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে শুরু করেন।

দুই মেয়েকে ঘিরে দীপিকা ও রণবীর বিশেষ কিছু রীতি পালন করছেন। দুয়ার জন্মের আগের দিন তারা সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন। দ্বিতীয় কন্যার জন্মের আগেও তারা সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। দেবীর জন্মের আগের দিনও সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়ে আশীর্বাদ নেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনা আলমের খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


মেঘনা আলমের খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ

মডেল এবং রাজনীতিবিদ মেঘনা আলমকে কেন্দ্র করে নতুন আলোচনা শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদলে সাজগোজ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নজর কাড়েন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন মেঘনা আলম। এই উদ্দেশ্যে ১৭ অক্টোবর তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়ে যায়।

মনোনয়নপ্রত্যাশী হিসেবে ১৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মেঘনা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তাকে শাড়ি, মাথায় ঘোমটা ও গলায় মুক্তার মালা পরা অবস্থায় দেখা যায়। তার সাজে অনেকেই খালেদা জিয়ার ব্যক্তিত্ব ও পোশাকের ছাপ খুঁজে পেয়েছেন।

সাক্ষাৎ শেষে নিজের অনুভূতি জানিয়ে মেঘনা আলম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তিনি জাতীয় সংসদকে দক্ষ ও কার্যকর করে তোলার জন্য সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন।

খালেদা জিয়ার মতো সাজের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যক্তির প্রশ্নের জবাবে মেঘনা জানান, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি সম্মানিত। তবে এমন সাজ নেওয়ার বিষয়টি ইচ্ছাকৃত ছিল না বলেও উল্লেখ করেন। তার ভাষ্য, তিনি কেবল মার্জিত ও আন্তরিকভাবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছিলেন। মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ায়ও তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। ফলে রাজনৈতিক মনোনয়ন প্রত্যাশা, প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ এবং খালেদা জিয়ার আদলে তার সাজ, সব মিলিয়ে আলোচনায় উঠে এসেছেন মেঘনা আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%