ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সবার সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল : শিক্ষামন্ত্রী


সবার সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দাবি করেছেন যে, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল। তিনি বলেন, ‘পরীক্ষার আগের দিন বিকেল ৫টা পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি।

সবাই বলেছেন, আবহাওয়া ভালো থাকবে, সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।’

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রথমে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এইচএসসি পরীক্ষা চলছে, গত তিন-চার দিন ঢাকা-চট্টগ্রামসহ বড় বড় শহরগুলো পানির নিচে তলিয়ে গিয়েছিল। শিক্ষার্থীরা অনুরোধ করেছিলেন পরীক্ষা পেছানোর জন্য। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে কারণে আজ (মঙ্গলবার) আন্দোলন হচ্ছে। মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি—এইচএসসির মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার ওপর নির্ভর করে ছেলে বা মেয়ের ভবিষ্যৎ কোন দিকে যাবে, সে রকম একটি পরীক্ষায়, ফিজিকসের মতো বিষয়ে...মাননীয় মন্ত্রী কি দয়া করে বলবেন, কী সমস্যা ছিল পরীক্ষাটি এক দিন বা দুই দিনের জন্য পিছিয়ে দেওয়ার?

জবাবে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, ‘সারা বাংলাদেশে পরীক্ষা আমরা একযোগে নিয়ে থাকি। এইচএসসি পরীক্ষার প্রায় ২ হাজার ৭০০ কেন্দ্র রয়েছে এবং ৬৪টি জেলায় একই সময়ে পরীক্ষা শুরু হয়। ইতিমধ্যে আপনারা শুনেছেন, চট্টগ্রামে যখন বন্যা হলো—তখন আমরা পর্যায়ক্রমে প্রথমে রাঙামাটি, তারপর বান্দরবান, পরে খাগড়াছড়ি এবং এরপর পুরো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করেছি।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমরা লক্ষ করছিলাম যে, বৃষ্টি হচ্ছিল এবং আমরা পরিস্থিতি নিয়মিত মনিটর করছিলাম। সেই সময় ৬৪ জেলার এসপি (পুলিশ সুপার), আট বিভাগের বিভাগীয় কমিশনার এবং প্রত্যেকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলেছি।

পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গেও যোগাযোগ করেছি। তারা জানিয়েছিল যে, আর বৃষ্টি হবে না। বিকেল ৫টা পর্যন্ত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট সবাই বলেছেন যে, আবহাওয়া ভালো থাকবে, সে কারণেই আমরা পরীক্ষা বহাল রেখেছি।’

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

শিক্ষামন্ত্রী বলেন, ‘কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি, কুমিল্লা সরকারি মহিলা কলেজের মাঠ পানিতে ভরে গেছে। সঙ্গে সঙ্গে আমরা মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ এবং জেলা প্রশাসককে নির্দেশ দিই, পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের ব্যবস্থা করতে। পরে পরীক্ষার্থীদের নৌকায় করে ওই স্কুলের পাঁচতলা ভবনে নিয়ে গিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আমরা পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেছি।’

তিনি আরো জানান, ‘এ ছাড়া সারা বাংলাদেশের জেলা প্রশাসকদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন, কোথাও পরীক্ষা গ্রহণে কোনো ধরনের দুর্যোগজনিত সমস্যা হয়নি। শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজে এ ঘটনা ঘটেছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা নির্দেশ দিয়েছিলাম, সেখানে বিলম্বে পরীক্ষা শুরু করা হবে। যে মেয়েটির কাপড় ভিজে গিয়েছিল, তার বাড়ি থেকে কাপড় এনে দেওয়া হয়েছে। তাকে এক ঘণ্টা পরে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এবং পরীক্ষার সময়ও বাড়িয়ে দেওয়া হয়েছে। জাতিকে জানাতে চাই, আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক, ইউএনও, পুলিশ প্রশাসন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে, কোনো কেন্দ্রে পরীক্ষা নেওয়া সম্ভব কি না। প্রয়োজনে তারা পরীক্ষা স্থগিতও করতে পারেন।’

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা বারবার তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, ‘না স্যার, আমরা ঠিকমতো পরীক্ষা নিচ্ছি।’ আপনারাও দেখেছেন কোথায় কোথায় বৃষ্টির পানি ছিল। সেগুলো আমরা সবাই লক্ষ করেছি। কোমলমতি সন্তানদের জন্য আমাদেরও মায়া রয়েছে। সে কারণেই আমরা সব সময় পরিস্থিতি মনিটর করি।”

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকারী, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহকারী, মুখ খুললেন অভিনেত্রী শ্রাবন্তী

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির সহকারী ম্যানেজার অর্ঘ্য ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনার ফলে টালিপাড়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হলে, অবশেষে শ্রাবন্তী অভিনেত্রী হিসেবে মুখ খুলেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার (১২ জুলাই) হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অভিযুক্ত অর্ঘ্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

ঘটনার পর শ্রাবন্তী চ্যাটার্জি ইনস্টাগ্রামে একটি বিবৃতি দেন, যেখানে তিনি জানান, ২০২৪ সাল থেকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে অর্ঘ্য তার ইভেন্ট এবং দৈনন্দিন কাজগুলোর সমন্বয়ের দায়িত্বে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি জানতে পারেন, অর্ঘ্য একটি গুরুতর অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত।

শ্রাবন্তী লেখেন, "এই খবর আমাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তার ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। এ ঘটনার পর ভবিষ্যতে তার সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখতে চাই না। বিষয়টি আমি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানিয়েছি।"

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত অর্ঘ্য এবং অভিযোগকারী নারী একই প্রতিষ্ঠানে কাজ করতেন। অভিযোগ অনুযায়ী, ১২ এপ্রিল একটি কাজের সূত্রে অর্ঘ্যর বাড়িতে গেলে ওই নারীকে ধর্ষণ করা হয়। পরে ১২ জুন ভুক্তভোগী হাওড়ার চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শেষে ১২ জুলাই অর্ঘ্যকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীনে রয়েছে। আদালতে বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত আইনগতভাবে দোষী প্রমাণিত হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে বাড়ির দরজার সামনে নবজাতক ছেলে শিশু পাওয়া গেছে, স্বজনদের খোঁজে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


নাসিরনগরে বাড়ির দরজার সামনে নবজাতক ছেলে শিশু পাওয়া গেছে, স্বজনদের খোঁজে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে একটি বাড়ির দরজার সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এক নবজাতক ছেলে শিশুকে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকালে বাড়ির সদস্যরা শিশুটিকে দেখতে পান দরজার সামনে। পরে স্থানীয় জনগণের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়।

এখন পর্যন্ত সেই শিশুটির মা-বাবা বা কোনো অভিভাবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনকে সঠিকভাবে অবহিত করেছেন।

এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যদি সম্প্রতি কেউ নবজাতক ছেলে সন্তান হারিয়ে থাকে অথবা শিশুটির পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানে, তাহলে দ্রুত নিকটস্থ থানা বা স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে।

বর্তমানে শিশুটি নিরাপদ এবং তার প্রকৃত স্বজনদের খুঁজে বের করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি টু মাস্টার্স এবং ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তি মারফত এ সংক্রান্ত তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পরিবর্তনসাপেক্ষে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়া হবে আগামী ২৫ জুলাই। তার সঙ্গে, প্রিলিমিনারি টু মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট।

এছাড়া পূর্বঘোষিত অন্য সব পরীক্ষার তারিখ এবং সময়সূচি অপরিবর্তিত থাকবে, তাই বিজ্ঞপ্তিতে এ বিষয়টিও জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিষয়ক অথবা যে কোন তথ্যের জন্য, www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির পাশাপাশি অন্য কোনো সূত্র থেকে তথ্য গ্রহণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত তথ্য জানার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসম্পৃক্ততা বাড়াতে রাজশাহীতে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


জনসম্পৃক্ততা বাড়াতে রাজশাহীতে র‌্যাবের টাউনহল সভা অনুষ্ঠিত

র‌্যাব-৫ অপরাধ কমাতে সচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জনসম্পৃক্ততা বাড়াতে রাজশাহী মহানগরীতে টাউনহল সভা করেছে।

সভার আয়োজন করা হয় আজ মঙ্গলবার, বেলা সাড়ে সাড়ে ১১টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে।

এতে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় মাদকের অপব্যবহার, সাইবার অপরাধ, কিশোর গ্যাং ও যুব অপরাধ, নারী ও শিশু নির্যাতন, সামাজিক অপরাধ, ট্রাফিক ও সড়ক নিরাপত্তা, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে একটি নিরাপদ ও উন্নত সমাজ গঠনে পাঁচ দফা কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

এই পরিকল্পনার মধ্যে রয়েছে, যেকোনো অপরাধের বিরুদ্ধে কঠোর এবং নিরবচ্ছিন্ন অভিযান পরিচালনা, প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে দ্রুত এবং কার্যকর সেবা নিশ্চিত করা, সাইবার অপরাধ প্রতিরোধে নিরলস নজরদারি ও তদন্ত কার্যক্রম জোরদার করা, জনগণের অংশীদারিত্বে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করে অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিভাগের কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।

সভাটি র‌্যাব-৫ এর অধিনায়ক খন্দকার মো. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, বিজিবি-১ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী, পুলিশ সুপার রাজশাহী মোহাম্মদ নাঈমুল হাছান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম। এছাড়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক ড. মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজশাহী কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%