সোমবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৫০ পি.এম
গ্রেপ্তার এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ অ্যাম্বুল্যান্সের মাধ্যমে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছে। তার পরিবার জানায়, অ্যাম্বুল্যান্সের ভাড়া বাবদ ১৭ হাজার টাকা ধার নিতে হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে মরিয়মের ফুফা সিকান্দার আলী এই তথ্য প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, মরিয়মের মৃত্যুর পর থেকে তার পরিবার আর্থিক ও মানসিক সংকটের মধ্যে রয়েছে। মরদেহ সাতক্ষীরায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অ্যাম্বুল্যান্স ভাড়ার টাকাও তাদের ধার করতে হয়েছে।
সিকান্দার আরও বলেন, এত বড় সংকটের মধ্যে এমপি পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি বা কোনো খোঁজ নেননি।
মরিয়ম খাতুনের মৃত্যুর পর তার মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে স্বজনরা জানিয়েছেন। এ বিষয়ে এমপি গাজী নজরুল ইসলামের পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ছিপছিপে চেহারা। শরীর জুড়ে লাবণ্যের ছাপ স্পষ্ট। বয়স যেন সংখ্যামাত্র। মালাইকা অরোরার ক্ষেত্রে তা যেন মিলে যায়। ৫২ বছর বয়সেও কীভাবে যৌবন ধরে রাখা যায় তা ভালো করেই জানেন ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল। কখনও পশ্চিমী পোশাকে, আবার কখনও বা দেশি লুকে আজও যেন ছ্যাঁকা দেন মালাইকা।
অভিনেত্রীর সোশাল মিডিয়ায় রোজই দেখা যায় শরীরচর্চার ভিডিও। যা দেখে যেন বিস্মিত হন অনুরাগীরা। সম্প্রতি একটি ভিডিওতে তার রূপরহস্য খোলসা করেছেন অভিনেত্রী। ক্লিনজিং থেকে ময়েশ্চারাইজিং, ঠোঁটের যত্ন নেওয়ার ধরন সবই পুঙ্খানুপুঙ্খ ব্যাখা করেছেন। মোট সাতটি ধাপের কথা জানিয়েছেন তিনি। মালাইকা জানান, দিনের চেয়ে রাতের বেলার রুটিন বেশি দীর্ঘ তার।
দিনভর নানা অনুষ্ঠান থাকে তার। স্বাভাবিকভাবেই মেকআপ করতে হয় অভিনেত্রীকে। সারাদিন পর রাতে বাড়ি ফিরে তার প্রথম কাজ মেকআপ তোলা। প্রথমে তিনি ক্লিনজিং বাম ব্য়বহার করেন। হালকা গরম পানিতে কাপড় ভিজিয়ে মুখ মুছে নেন। কিছুক্ষণ পর ক্লিনজার দিয়ে ফের মুখ পরিষ্কার করেন। এভাবে ডবল ক্লিনজিং প্রক্রিয়ায় ত্বক পরিষ্কার করেন মালাইকা।
মুখ পরিষ্কারের পর মালাইকা ফেস মিস্ট ব্যবহার করেন। এরপর হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত প্রসাধনী ব্যবহার করেন অভিনেত্রী। রূপচর্চার এখানেই শেষ নয়। হায়ালুরোনিক অ্যাসিড ত্বকের শুষ্কতা দূর করে। বলিরেখা দূর করে ত্বক করে আরও টানটান এবং উজ্জ্বল। চোখের ড্রপ এবং জয়েন্টের ইঞ্জেকশনেও ব্যবহার হয় হায়ালুরোনিক অ্যাসিড।
পেপটাইড সিরামও ব্যবহার করেন মালাইকা। এই পেপটাইড সিরাম প্রতিদিন ব্যবহারের ফলে ত্বকের নিজস্ব সুরক্ষা বলয় মজবুত হয়। কোলাজেন তৈরি হয়। তার ফলে ত্বকের বলিরেখা কমায়। ত্বক নরম ও উজ্জ্বল রাখতেও সাহায্য করে পেপটাইড সিরাম।
সিরামের শেষ পর্বে চোখের তলায় ক্রিম মাখেন মালাইকা। খানিকটা সিরাম হাতেও মেখে নেন অভিনেত্রী। তার ফলে চোখের তলার চামড়া আরও টানটান হয়। ফোলাভাব দূর হয়। চোখের তলায় কালি পড়ার সমস্যা থেকেও রেহাই পাওয়া যায়।
সবশেষে ময়েশ্চারাইজার ব্যবহার করেন মালাইকা। যা তার ত্বকের শুষ্কতা দূর করতে সাহায্য করে। তাই শীত, গ্রীষ্ম, বর্ষা কখনই ময়েশ্চারাইজার মাখতে ভোলেন না অভিনেত্রী।
ত্বকের যত্নের পাশাপাশি ঠোঁটের ক্ষেত্রে কখনও কোনও অবহেলা করেন না মালাইকা। কারণ, লিপস্টিক ব্যবহারের ফলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। তা থেকে রেহাই পেতে লিপবাম মাখেন। তাতে ঠোঁট থাকে নরম ও সুন্দর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনকে রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি করার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার রতনা আমিন মহিলা কলেজের গভর্নিং বডির কমিটির কার্যকারিতা স্থগিতের হাইকোর্টের লিখিত আদেশ প্রাপ্তির সত্যতা স্বীকার করেছেন অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি বিস্মদেব চক্রবর্তী ও বিচারপতি এসকে তাহসিন আলীর দ্বৈত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
একই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গভর্নিং বডির (সংশোধিত) সংবিধি ২০১৯-এর ৭ ধারা এবং হাইকোর্টের রুল অমান্য করে সভাপতি নিয়োগের আদেশটি কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে ৪ সপ্তাহের রুল জারি করেছেন আদালত।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যারিস্টার বিভূতি তরফদার।
মামলার বিবরণ অনুযায়ী, মহামান্য হাইকোর্টের রিটের রুল অমান্য করে গত ১০ সেপ্টেম্বর বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এক আদেশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনকে সভাপতির দায়িত্ব দেয়।
এ সিদ্ধান্ত আসার পর কলেজের প্রস্তাবিত কমিটির সভাপতি আহসান উদ্দিন আহমেদ বরিশাল মাধ্যমিক উচ্চ ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক বরাবর আইনি নোটিশ পাঠান। ৪৮ ঘণ্টার মধ্যে সভাপতি পরিবর্তনের আদেশ প্রত্যাহারের দাবি জানানো হলেও কোনো সদুত্তর না পাওয়ায় তিনি এ রিট মামলা করেন।
রতনা আমিন মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ এবিএম রুহুল আমিন হাওলাদার জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অমান্য করে বরিশাল শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক একজনকে কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নিয়োগ দিয়েছিলেন। ঘোষিত ওই কমিটির কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত এবং সভাপতি নিয়োগ অবৈধ ঘোষণা করেছেন মহামান্য আদালত। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে বলেন পরবর্তীতে আদালত যে নির্দেশনা দেবে সে অনুযায়ী কলেজের যাবতীয় কার্যক্রম চলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলে ঘটে যাওয়া ঘটনায় পুলিশ কোতোয়ালি থানায় চার ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে বায়েজিদ থানায় পাঁচ ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সিএমপির সহকারী কমিশিনার আব্দুর রশিদ কালের কণ্ঠকে জানান, কোতোয়ালি ও বায়েজিদ থানার পুলিশের হাতে মোট নয়জন ছাত্রলীগ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো পড়ুন
নিখোঁজের দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশুর মরদেহ।
কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার হোটেল রেডিসন ব্লুর সামনে ছাত্রলীগের মিছিলের ঘটনায় পুলিশ সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। মামলায় এজাহারনামীয় ১০ জন এবং অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
বায়েজিদ থানা সূত্রে জানা গেছে, বায়েজিদ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বি, ছিন্নমুল ছাত্রলীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তারা সরকারবিরোধী বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে। পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর অঞ্চলে অবস্থিত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ায় এই সতর্ক সংকেত প্রদান করা হয়েছে।
আজ সোমবার, আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দ্বারা দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের লঘুচাপটি বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে তীব্র থেকে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, গভীর সমুদ্র, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আরো পড়ুন
বর্জ্য থেকে ৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক।
সংস্থাটি আরও জানিয়েছে যে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত প্রদর্শন করতে বলা হয়েছে। একই সঙ্গে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ