শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০২ পি.এম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি- ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) নির্বাচনের ভোট গ্রহণ আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে।
এ নির্বাচনে ৭টি পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ৫টি সদস্য পদ অন্তর্ভুক্ত রয়েছে।
ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী লড়াই করছেন। তারা হলেন মো. আসাদুজ্জামান শাহীন, এ.বি.এম. মোমিনুল হক এবং ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভূঞা, মো. মিজানুর রহমান এবং মো. শাহ ওয়াসিম পারভেজ রয়েছেন।
এছাড়া, ৫টি সদস্য পদের জন্য ৩৭ জন প্রার্থী লড়াই করছেন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯ জন।
ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্টের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মো. শফিকুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তিনি ভোটারদের দ্রুত তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ মন গঠন, শৃঙ্খলাবোধ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছে। দাবা, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার—এ চার প্রধান ইভেন্টে বালক ও বালিকা পৃথক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান,রবিবার উপজেলা পরিষদ হল রুমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ক্রীড়া আসর সম্পন্ন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে জড়িত না হন এবং তাদের সন্তানদের ‘কামানের খাদ্য’ হিসেবে ব্যবহার না করা হয়।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একটি পোস্টে উল্লেখ করেন, ইসরায়েল যে যুদ্ধকে আরও বিস্তৃত করতে চায়, সেই যুদ্ধে লড়াই করে প্রাণ হারানোর বিনিময়ে কেন আমেরিকানদের সন্তানদের ঋণমুক্তির প্রস্তাব দেওয়া হবে—এ প্রশ্ন তাদের নিজেদেরই করা উচিত।
বাঘাই দ্য জেরুজালেম পোস্টে সম্প্রতি প্রকাশিত একটি মতামতধর্মী লেখার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি দাবি করেন, ওই লেখায় মার্কিন নাগরিকদের সামরিক বাহিনীতে যোগদানে উৎসাহিত করতে ছাত্রঋণ ও ক্রেডিট-কার্ডের ঋণ মওকুফের ধারণা তুলে ধরা হয়েছে।
ইরানি মুখপাত্র আরও বলেন, এমন প্রস্তাব কার্যত আমেরিকানদের ‘কামানের খোরাক’-এ পরিণত করার শামিল। তার বক্তব্যে, যে সংঘাত আমেরিকানরা নিজেরা বেছে নেয়নি, তার মানবিক ও আর্থিক মূল্য কেন তাদের বহন করতে হবে?
বাঘাই বলেন, ‘আপনাদের জীবন, আপনাদের কর—অন্য কারও যুদ্ধ।’ তিনি আমেরিকানদের প্রতি আহ্বান জানান, যেন তারা এমন কোনো যুদ্ধের জন্য তাদের সন্তানদের ভাড়াটে সৈন্যে পরিণত হতে না দেন, যেটিকে তিনি ইসরায়েলের ‘বেছে নেয়া যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। তথ্যসূত্র:
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ফেনী সীমান্তে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।
আজ শনিবার সকালে জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিজিবির সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, চশমা, থ্রি-পিস, ওষুধ ও কাঠসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।
এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান বাসসকে জানান, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় অবস্থিত সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলার অভিযোগ উঠেছে ,একই প্রতিষ্ঠানের কর্মরত এক ডাক্তারের বিরুদ্ধে ,
ঘটনা সূত্রে পাওয়া যায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক সৈয়দ রিয়ান নিজ বাসায় যাতায়াতের জন্য এই সীমানা ওয়ালটি ভেঙে ফেলেছেন বলে জানা যায়,
ডাঃ সৈয়দ রিয়ান একই উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের প্রয়াত এমপি সৈয়দ মাসুদ রেজার আপন ভ্রাতিশপুত্র,তিনি ফ্যাসিস্ট সরকারের আমলে ছাত্রলীগ পরিচয় দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই সেবা ডায়াগনস্টিক সেন্টার এর সাথে বিজনেস শুরু করেন এবং একই ভবনে ফ্যামিলি বাসা ভাড়া নিয়ে থাকেন বলে জানা যায়, ৫ই আগস্ট পট-প্রতিবর্তনের পরে , জামায়েত ইসলামী কর্মী হিসেবে নিজেকে দাবি করেন, একই উপজেলার বাসিন্দা এবং জামায়াত ইসলামী সদস্য হওয়ায়, সরকারি কোনো আইনের তোয়াক্কা করেন না , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে দেখা যায় দুপুর একটা বাজার আগেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাওয়া যায় না, তিনি নিজস্ব ডায়াগনস্টিক সেন্টারে প্র্যাকটিসে চলে যান , তাকে কেউ প্রতিবাদ করলে, তার সকল সিনিয়র ডাক্তারদের সাথে এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডাক্তার সুমী আখতারের সাথেও অসভনীয় আচরণ করেন তিনি , রোগীরা তাকে কক্ষে না পেলে তার কাছে জানতে চাইলে তিনি রোগীদের সাথেও অশোভনীয় আচরণ করেন।
এ বিষয়ে রাজধানী টেলিভিশনের বরিশাল জেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম তার কাছে তথ্য চাওয়ায় তাকে স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছেন, তার নিজ প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলার বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় এমপি মাননীয় সংসদ সদস্য আবুল হোসেন খানের কাছে সাংবাদিকদের বিরুদ্ধে বিচার দেওয়ার হুমকি দেন তিনি।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি ইতিমধ্যেই আমরা অবগত হয়েছি আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ