০১:৪১ পি.এম
কলকাতার অদূরে বারুইপুরে একটি কিশোরীকে গণধর্ষণ, হত্যা এবং বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তাল হয়ে উঠছে। ঘটনার পর পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তাছাড়া, আইনশৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক চাপ শুরু হয়েছে।
কলকাতার উপকণ্ঠে বারুইপুরে এক নাবালিকাকে গণধর্ষণ ও নির্মমভাবে হত্যা করার পর তাকে বস্তাবন্দি করে জলাশয়ে ফেলে দেয়ার ঘটনায় সামাজিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত ৫ জুলাই মধ্যরাতে সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে।
তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিখোঁজের অভিযোগ জানানোর পরে পুলিশ প্রথমে যথাযথ তৎপরতা দেখায়নি।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে রাজ্য জুড়ে বিক্ষোভ শুরু করেছে। একই সময়ে সরকারবিরোধী আন্দোলনের আশঙ্কায় রোববার রাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে।
পরে সোমবার সন্ধ্যায় পুলিশের সরে যাওয়ার পর মমতা ও তার সমর্থকরা সবুজ রঙের মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাম দলগুলোর পক্ষ থেকেও ঘটনার প্রতিবাদে আলাদা কর্মসূচি পালন করা হয়। পানিহাটিসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে। একই সময়ে বাম নেতাঁরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। বিরোধী শিবিরের দাবি যে, এই ঘটনা নারী ও শিশু নিরাপত্তার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা প্রকাশ করেছে।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, পুলিশ দ্রুত তদন্ত চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। তিনি সতর্ক করে বলেন, ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি সম্পদ ভাঙচুর করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে ভোটার উপস্থিতি ৭৭.৭ শতাংশ, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ
গত ৯ মে দায়িত্ব গ্রহণ করার পর সরকারের ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই বারুইপুরের এই নৃশংস ঘটনা রাজ্যের নতুন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বড় ধরনের রাজনৈতিক পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন