ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে


ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১২ কোটি টাকা দেবেন বিয়ন্সে

 

ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য ১২ কোটি টাকা প্রদান করবেন বিয়ন্সে।

সম্প্রতি কলম্বিয়ায় ৭.৪ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই প্রাকৃতিক বিপর্যয়ে ৩৩১ জনের মৃত্যু হয়েছে, ২৯ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং প্রায় ৬৯ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির প্রেক্ষাপটে বিয়ন্সে নোলস, বিশ্বখ্যাত আমেরিকান সংগীত তারকা, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য বিশাল অর্থ সহায়তার ঘোষণা করেছেন।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

চোকো অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য ও আবাসন সংক্রান্ত জরুরি সামগ্রী সরবরাহের উদ্দেশ্যে বিয়ন্সে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৯০ লাখ টাকা) অনুদানের ঘোষণা দিয়েছেন।

এদিকে, কলম্বিয়ার এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর পুনর্নির্মাণের জন্য ১২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন শাকাতুড়ি সংগীতশিল্পী শাকিরা।শাকিরা এক বিবৃতিতে বলেন, ‘দুর্যোগের পর শিশুদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে এবং মানসিক স্থিতিশীলতা অর্জনে স্কুলের ভূমিকা অপরিসীম। চোকো কিংবা কলম্বিয়া—কেউ একা নয়, আমরা আমাদের সহায়তা প্রচেষ্টা অব্যাহত রাখব।’

এই দুই তারকা সংকট মোকাবিলায় অন্যান্য বিত্তবান ও আন্তর্জাতিক সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হ্যাকারদের হামলায় তিন ব্রিটিশ বিমানবন্দর, ফাঁস ৮৭ লাখ গ্রাহকের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ এম


হ্যাকারদের হামলায় তিন ব্রিটিশ বিমানবন্দর, ফাঁস ৮৭ লাখ গ্রাহকের তথ্য

> বিশ্ব

> ইউরোপ

হ্যাকারদের আক্রমণের ফলে যুক্তরাজ্যের তিনটি বিমানবন্দর, ম্যানচেস্টার, লন্ডন স্ট্যানস্টেড এবং ইস্ট মিডল্যান্ডস, প্রায় ৮৭ লাখ গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে। বৃহস্পতিবার বিমানবন্দরগুলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান, ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপ (এমএজি), এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাজ্যের বৃহত্তম বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা একটি অননুমোদিত তৃতীয় পক্ষের সাইবার হামলার শিকার হয়েছে।

এমএজির একজন মুখপাত্র বলেন, ‘ম্যানচেস্টার, স্ট্যানস্টেড এবং ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরে গাড়ি পার্কিং, লাউঞ্জ ও ফাস্ট ট্র্যাক বুকিং এবং বিমানবন্দরের ওয়াই-ফাই সাইন-আপ সম্পর্কিত কিছু গ্রাহক তথ্য চুরি হয়েছে।’

হ্যাকারদের দ্বারা চুরি হওয়া তথ্যের মধ্যে রয়েছে ই-মেইল ঠিকানা, ফোন নম্বর, গাড়ির নিবন্ধন নম্বর এবং পোস্টকোড। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের ব্যাংক হিসাব বা অর্থ পরিশোধ সংক্রান্ত কোনো তথ্য ক্ষতিগ্রস্ত হয়নি।

এমএজি আরও জানায়, সাইবার হামলার কারণে বিমানবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে নতুন ডিসি মাহবুবউল করিম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:৩০ এম


ফেনীতে নতুন ডিসি মাহবুবউল করিম

ফেনীর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও উপসচিব মোহাম্মদ মাহবুবউল করিম।

প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মাহবুবউল করিমকে ফেনীর ডিসি হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর ফেনীর ডিসির দায়িত্ব পালন করা মনিরা হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ এম


রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের (Rosatom) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি এবং উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়ে রোসাটম এনার্জি প্রজেক্টস জয়েন্ট-স্টক কোম্পানির (Rosatom Energy Projects Joint-Stock Comany) মহাপরিচালক আন্দ্রেই রোজদেস্তভিনের সঙ্গে এ বৈঠক করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি, অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় রোসাটম এনার্জি প্রজেক্টস জয়েন্ট-স্টক কোম্পানির মহাপরিচালক আন্দ্রেই রোজদেস্তভিন রূপপুর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বৈঠকে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হতে হবে’: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৩ এম


‘তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হতে হবে’: গোলাম পরওয়ার

তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্যতা অপরিহার্য: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, সংগঠন পরিচালনার ক্ষেত্রে অন্তর্মুখী এবং বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হতে হবে। তিনি বলেন, আদর্শ আচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে সংগঠন ও নেতৃত্বে সম্পৃক্ত করার জন্য কার্যকর সুযোগ সৃষ্টি করতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে ২৫, ২৬ ও ২৭ আগস্ট তিন দিনব্যাপী রংপুর বড় আলিয়া মাদ্রাসায় আয়োজিত উপজেলা/থানা দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা উপস্থাপন করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন।

মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেদের জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ করা প্রয়োজন। পরিবার গঠনে নজর দিতে হবে, যাতে স্ত্রী-সন্তানরা ইসলামী আন্দোলনের জন্য গড়ে ওঠে এবং নিজেদের ইসলামী আন্দোলনের সহায়ক হিসেবে কাজে লাগাতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নসহ স্থানীয় নির্বাচনের সকল স্তরে অংশগ্রহণের জন্য প্রার্থী নির্বাচন করতে হবে এবং জনগণের সাথে সম্পর্ক উন্নত করতে হবে।

বিগত নির্বাচনে রংপুরের জনগণ জামায়াত প্রার্থীদের নির্বাচিত করে সংগঠনের প্রতি যে আস্থা স্থাপন করেছেন, তার মর্যাদা রক্ষার জন্য এমপিদের কাজ ও জনগণের সেবার মাধ্যমে সমন্বিত ভূমিকা পালন করতে হবে দায়িত্বশীলদের। সাংগঠনিক শৃঙ্খলা ও ত্যাগ-তিতিক্ষার উপর গুরুত্বারোপ করে সেক্রেটারি জেনারেল বলেন, নৈতিক স্খলন ও দুর্বলতা থেকে রক্ষা করতে সংগঠনের জনশক্তির মানোন্নয়ন করতে হবে। ফ্যাসিস্ট আমলে মজলুম ও শহীদ নেতাকর্মীদের আত্মত্যাগ ও দুঃখকষ্টের মূল্যায়ন করে নিজেদের ত্যাগ-কুরবানির ক্ষেত্রে মডেল বানাতে হবে।

সেক্রেটারি জেনারেল বলেন, সাংগঠনিক দায়িত্ব পালন, কর্মী পরিচালনা এবং জনগণের সাথে সামগ্রিক কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকে সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করতে হবে।

রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ফকিহ আবদুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে গ্রুপভিত্তিক আলোচনা ও পরিচালনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মহানগর আমির মাওলানা এটিএম আজম খান, অঞ্চল টিম সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী এমপি, সাবেক কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আবদুল মতিন ফারুকী, লালমনিরহাট জেলার সাবেক আমির এডভোকেট আবদুল বাতেন, প্রভাষক আতাউর রহমান, রংপুর মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল ও রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক প্রমুখ।

সাংবাদিকদের সাথে মতবিনিময়

আজ দুপুরে রংপুর মহানগর কার্যালয়ে মহানগর আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার অবনতি, দলীয়করণ ছাড়াও বড় সংকট হলো চব্বিশের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে যে গণরায় জনগণ দিয়েছে, তা ক্ষমতাসীন সরকার মেনে নেয়নি। গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নেই- এমন সব আজব আজব কথা বলছেন তারা। অথচ আমরা কর্তৃত্ববাদী সরকার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি।

তিনি বলেন, সরকারি চাকরিতে সব দলের লোকেরা চাকরি করবে। নিয়োগ বিধি আছে। রাজনৈতিক পদে থেকে সরকারি পদে নিয়োগ দেয়া যায় না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়েছে। দেশে কেবল নির্বাচিত সরকার না থাকলে, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন পদে প্রশাসক নিয়োগ দেয়ার সুযোগ আছে। সংবিধান অনুযায়ী কেবল স্থানীয় সরকারে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। কিন্তু সরকারি প্রশাসককে সরিয়ে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। সরকারের এ সিদ্ধান্ত প্রমাণ করে যে, সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপি।

ইতিহাসেরবই পড়া

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেয়াকে আমরা মেনে নিয়েছি। কিন্তু সরকারের পরাজিত প্রার্থীদের প্রশাসক নিয়োগ দিয়ে তারা নির্বাচিত এমপিদের কাজের ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করছেন। সংরক্ষিত নারী এমপিদের নির্বাচিত বিরোধীদলীয় এমপিদের এলাকায় অসাংবিধানিকভাবে তদারকির দায়িত্ব দিয়েছে।

সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি গণভোটে রায় দেয়া পাঁচ কোটি মানুষের সাথে দ্বিচারিতা করছে। বিএনপি হ্যাঁ-তে ভোট চেয়ে এখন অস্বীকার করছে। এজন্য বিএনপি গণভোটে হ্যাঁ-তে ভোট দেয়নি- তা সংসদে স্পষ্ট করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বিএনপির প্রস্তাবে গণভোট হয়েছে, হ্যাঁ-তে তারা ভোট চেয়েছে, ভোটের পরে ক্ষমতায় এসে বলছে এগুলো সংবিধান বিরোধী। মানুষকে বিভ্রান্ত করার ও শুভঙ্করের ফাঁকি মানুষ বোঝে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি সরকার ভুলে গেছে। আমরা চাই, সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং জনগণের প্রতি দেয়া ওয়াদা তারা পালন করুক। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হোক এবং সংসদে জুলাই সনদসহ সব বিষয়ে আলোচনা হোক। আমাদের রাজপথে ঠেলে দিলে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেয়া প্রায় ৭০ ভাগ মানুষকে চলা ছাড়া আর কোনো পথ থাকবে না, হুঁশিয়ার করেন গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, জনমতকে জুলাই সনদের অনুকূল রাখা এবং যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ছয়মাস ধরে ১১ দল সংসদে ভূমিকা রেখেছে ও রাজপথে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক কর্মসূচি ঘোষণা করেছে। জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে দফায় দফায় মিছিল, বিক্ষোভ ও মহাসমাবেশ করেছে ১১ দল। আন্দোলনের তৃতীয় পর্ব শেষে চতুর্থ পর্বে লংমার্চের ঘোষণা দিয়েছে বিরোধীদল। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের প্রথম লংমার্চের যাত্রা শুরু হবে।

ম্যাপরেফারেন্স দেখা

এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মাধ্যমে রংপুর অভিমুখে লংমার্চের যাত্রা শুরু করা হবে। লক্ষ লক্ষ মানুষ লংমার্চে যোগ দেয়ার জন্য অপেক্ষা করছে। সমস্ত অত্যাচারী শাসকের বিরুদ্ধে জেগে ওঠা জনপদ, শহীদ আবু সাঈদের রক্তের স্মৃতি বিজড়িত উত্তরবঙ্গের জনপদ রংপুরের লংমার্চে জনগণকে যোগ দিয়ে সফল করার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%