ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক


রূপপুর থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে রোসাটমের সঙ্গে বিজ্ঞানমন্ত্রীর বৈঠক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্রুত জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের (Rosatom) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি এবং উৎপাদিত বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়ে রোসাটম এনার্জি প্রজেক্টস জয়েন্ট-স্টক কোম্পানির (Rosatom Energy Projects Joint-Stock Comany) মহাপরিচালক আন্দ্রেই রোজদেস্তভিনের সঙ্গে এ বৈঠক করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ২৬ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে রূপপুর প্রকল্পের সার্বিক অগ্রগতি, অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে দ্রুত সরবরাহের লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি ও সমন্বয়মূলক পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পের অবশিষ্ট কার্যক্রম দ্রুত ও যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় রোসাটম এনার্জি প্রজেক্টস জয়েন্ট-স্টক কোম্পানির মহাপরিচালক আন্দ্রেই রোজদেস্তভিন রূপপুর প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

বৈঠকে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন এবং জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হতে হবে’: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৩ এম


‘তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হতে হবে’: গোলাম পরওয়ার

তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্যতা অপরিহার্য: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মন্তব্য করেছেন যে, সংগঠন পরিচালনার ক্ষেত্রে অন্তর্মুখী এবং বহির্মুখী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তৃণমূলের দায়িত্বশীলদের যোগ্য হতে হবে। তিনি বলেন, আদর্শ আচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা প্রয়োজন। তরুণ প্রজন্মকে সংগঠন ও নেতৃত্বে সম্পৃক্ত করার জন্য কার্যকর সুযোগ সৃষ্টি করতে হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে ২৫, ২৬ ও ২৭ আগস্ট তিন দিনব্যাপী রংপুর বড় আলিয়া মাদ্রাসায় আয়োজিত উপজেলা/থানা দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে আলোচনা উপস্থাপন করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন।

মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেদের জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ করা প্রয়োজন। পরিবার গঠনে নজর দিতে হবে, যাতে স্ত্রী-সন্তানরা ইসলামী আন্দোলনের জন্য গড়ে ওঠে এবং নিজেদের ইসলামী আন্দোলনের সহায়ক হিসেবে কাজে লাগাতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নসহ স্থানীয় নির্বাচনের সকল স্তরে অংশগ্রহণের জন্য প্রার্থী নির্বাচন করতে হবে এবং জনগণের সাথে সম্পর্ক উন্নত করতে হবে।

বিগত নির্বাচনে রংপুরের জনগণ জামায়াত প্রার্থীদের নির্বাচিত করে সংগঠনের প্রতি যে আস্থা স্থাপন করেছেন, তার মর্যাদা রক্ষার জন্য এমপিদের কাজ ও জনগণের সেবার মাধ্যমে সমন্বিত ভূমিকা পালন করতে হবে দায়িত্বশীলদের। সাংগঠনিক শৃঙ্খলা ও ত্যাগ-তিতিক্ষার উপর গুরুত্বারোপ করে সেক্রেটারি জেনারেল বলেন, নৈতিক স্খলন ও দুর্বলতা থেকে রক্ষা করতে সংগঠনের জনশক্তির মানোন্নয়ন করতে হবে। ফ্যাসিস্ট আমলে মজলুম ও শহীদ নেতাকর্মীদের আত্মত্যাগ ও দুঃখকষ্টের মূল্যায়ন করে নিজেদের ত্যাগ-কুরবানির ক্ষেত্রে মডেল বানাতে হবে।

সেক্রেটারি জেনারেল বলেন, সাংগঠনিক দায়িত্ব পালন, কর্মী পরিচালনা এবং জনগণের সাথে সামগ্রিক কাজের ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকে সবকিছুর কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করতে হবে।

রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য ফকিহ আবদুল হাকিমের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে গ্রুপভিত্তিক আলোচনা ও পরিচালনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং মহানগর আমির মাওলানা এটিএম আজম খান, অঞ্চল টিম সদস্য আনোয়ারুল ইসলাম, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী এমপি, সাবেক কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আবদুল মতিন ফারুকী, লালমনিরহাট জেলার সাবেক আমির এডভোকেট আবদুল বাতেন, প্রভাষক আতাউর রহমান, রংপুর মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজল ও রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক প্রমুখ।

সাংবাদিকদের সাথে মতবিনিময়

আজ দুপুরে রংপুর মহানগর কার্যালয়ে মহানগর আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার বলেন, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলার অবনতি, দলীয়করণ ছাড়াও বড় সংকট হলো চব্বিশের গণঅভ্যুত্থানের পর জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে যে গণরায় জনগণ দিয়েছে, তা ক্ষমতাসীন সরকার মেনে নেয়নি। গণভোট ও সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নেই- এমন সব আজব আজব কথা বলছেন তারা। অথচ আমরা কর্তৃত্ববাদী সরকার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি।

তিনি বলেন, সরকারি চাকরিতে সব দলের লোকেরা চাকরি করবে। নিয়োগ বিধি আছে। রাজনৈতিক পদে থেকে সরকারি পদে নিয়োগ দেয়া যায় না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হয়েছে। দেশে কেবল নির্বাচিত সরকার না থাকলে, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন পদে প্রশাসক নিয়োগ দেয়ার সুযোগ আছে। সংবিধান অনুযায়ী কেবল স্থানীয় সরকারে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করবেন। কিন্তু সরকারি প্রশাসককে সরিয়ে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে বিএনপি সরকার। সরকারের এ সিদ্ধান্ত প্রমাণ করে যে, সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপি।

ইতিহাসেরবই পড়া

গোলাম পরওয়ার বলেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেয়াকে আমরা মেনে নিয়েছি। কিন্তু সরকারের পরাজিত প্রার্থীদের প্রশাসক নিয়োগ দিয়ে তারা নির্বাচিত এমপিদের কাজের ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করছেন। সংরক্ষিত নারী এমপিদের নির্বাচিত বিরোধীদলীয় এমপিদের এলাকায় অসাংবিধানিকভাবে তদারকির দায়িত্ব দিয়েছে।

সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি গণভোটে রায় দেয়া পাঁচ কোটি মানুষের সাথে দ্বিচারিতা করছে। বিএনপি হ্যাঁ-তে ভোট চেয়ে এখন অস্বীকার করছে। এজন্য বিএনপি গণভোটে হ্যাঁ-তে ভোট দেয়নি- তা সংসদে স্পষ্ট করার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, বিএনপির প্রস্তাবে গণভোট হয়েছে, হ্যাঁ-তে তারা ভোট চেয়েছে, ভোটের পরে ক্ষমতায় এসে বলছে এগুলো সংবিধান বিরোধী। মানুষকে বিভ্রান্ত করার ও শুভঙ্করের ফাঁকি মানুষ বোঝে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি সরকার ভুলে গেছে। আমরা চাই, সরকারের শুভবুদ্ধির উদয় হোক এবং জনগণের প্রতি দেয়া ওয়াদা তারা পালন করুক। দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হোক এবং সংসদে জুলাই সনদসহ সব বিষয়ে আলোচনা হোক। আমাদের রাজপথে ঠেলে দিলে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেয়া প্রায় ৭০ ভাগ মানুষকে চলা ছাড়া আর কোনো পথ থাকবে না, হুঁশিয়ার করেন গোলাম পরওয়ার।

গোলাম পরওয়ার বলেন, জনমতকে জুলাই সনদের অনুকূল রাখা এবং যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ছয়মাস ধরে ১১ দল সংসদে ভূমিকা রেখেছে ও রাজপথে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক কর্মসূচি ঘোষণা করেছে। জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে দফায় দফায় মিছিল, বিক্ষোভ ও মহাসমাবেশ করেছে ১১ দল। আন্দোলনের তৃতীয় পর্ব শেষে চতুর্থ পর্বে লংমার্চের ঘোষণা দিয়েছে বিরোধীদল। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রামের প্রথম লংমার্চের যাত্রা শুরু হবে।

ম্যাপরেফারেন্স দেখা

এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে বিশাল সমাবেশের মাধ্যমে রংপুর অভিমুখে লংমার্চের যাত্রা শুরু করা হবে। লক্ষ লক্ষ মানুষ লংমার্চে যোগ দেয়ার জন্য অপেক্ষা করছে। সমস্ত অত্যাচারী শাসকের বিরুদ্ধে জেগে ওঠা জনপদ, শহীদ আবু সাঈদের রক্তের স্মৃতি বিজড়িত উত্তরবঙ্গের জনপদ রংপুরের লংমার্চে জনগণকে যোগ দিয়ে সফল করার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গ্রেপ্তার, ফের বিতর্কে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০১:০১ এম


ঈদে মিলাদুন্নবীর মিছিলে ফিলিস্তিনি পতাকা ওড়ানোয় গ্রেপ্তার, ফের বিতর্কে ভারত

> বিশ্ব

> ভারত

ভারতের বিভিন্ন রাজ্যে বুধবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠিত শোভাযাত্রাকে কেন্দ্র করে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার মাধ্যমে ইসলামপ্রিয় মুসলিমদের বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

কর্ণাটকের কারওয়ার জেলার আঙ্কোলা শহরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি মিছিলে ফিলিস্তিনি পতাকা উড়ানোর অভিযোগ উঠেছে। কৃষ্ণাপুরের ভিঠালঘাটের বাসিন্দা মোহাম্মদ রাজা আকবর আলী নামের একজন ব্যক্তি মিছিলে পতাকাটি নিয়ে এসে উড়ান। পুলিশ পতাকা উড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ গিরিশ জানিয়েছেন যে আকবর আলীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, পশ্চিমবঙ্গ রাজ্যেও একই ধরনের ঘটনা ঘটেছে। ইসলামপুর জেলায় একটি মিছিলে ফিলিস্তিনি পতাকা উড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স-এ একটি পোস্টের মাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ঈদ উদযাপনের সময় রাজ্যজুড়ে পুলিশ দুটি বিদেশি পতাকা জব্দ করেছে। পুলিশ দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

এছাড়া, ঈদে মিলাদুন্নবী উদযাপনের সময় উত্তর প্রদেশের বাদাউনে, মুসলমানদের মিছিল চলাকালে গান গাওয়া এবং অস্ত্র প্রদর্শনের অভিযোগ উঠেছে। মিছিলের ভিডিওতে দেখা যায়, কিছু মুসলিম পুরুষ ও একটি মুসলিম শিশু একটি চলন্ত গাড়ির উপরে বসে ছুরি নাড়াচ্ছে এবং গান গাচ্ছে। গানটির কথাগুলো হলো ‘বেগুনাহো পে সিতম ধানে ওয়ালে, তেরি হস্তি না মিতা দু তো ম্যায় মুসলমান নহি’ (যারা নিরীহদের উপর অত্যাচার করে, তাদের নির্মূল না করলে আমি প্রকৃত মুসলমান নই)।

ভারতের আইন অনুযায়ী, ফিলিস্তিনের মতো বন্ধুভাবাপন্ন দেশের পতাকা প্রদর্শনকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য কোনো সুনির্দিষ্ট ধারা বা নিষেধাজ্ঞা নেই। নয়াদিল্লিতে ফিলিস্তিনের দূতাবাসও রয়েছে। তথাপি, ফিলিস্তিনের পতাকা উড়ানোর ঘটনায় মুসলিমদের আটক করা এক অর্থে ইসলামবিদ্বেষেরই প্রতিফলন। ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন নওশিন সুধা ও বুশরা কবির

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০১:১০ এম


মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হচ্ছেন নওশিন সুধা ও বুশরা কবির

বাংলাদেশের ফ্যাশন, সৌন্দর্য ও ডিজিটাল মিডিয়া অঙ্গনে নতুন সংযোজন হিসেবে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন জনপ্রিয় মডেল নওশিন সুধা ও ব্র্যান্ড প্রোমোটার বুশরা কবির। আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিযোগীদের আরও আধুনিক, আত্মবিশ্বাসী ও সময়োপযোগী করে গড়ে তুলতে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

নওশিন সুধা স্টাইল আইকন হিসেবে প্রতিযোগীদের ব্যক্তিত্ব, স্টাইল, ফ্যাশন সেন্স ও সামগ্রিক প্রেজেন্টেশন নিয়ে কাজ করবেন। অন্যদিকে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটর হিসেবে বুশরা কবির প্রতিযোগীদের ডিজিটাল উপস্থিতি, ব্র্যান্ড প্রমোশন, সোশ্যাল মিডিয়া কমিউনিকেশন, কনটেন্ট প্রেজেন্টেশন এবং অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন।

মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশ দেশের তরুণীদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের মেধা, সৌন্দর্য, ব্যক্তিত্ব ও সামাজিক সচেতনতা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই আয়োজনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি আন্তর্জাতিক মিস ইন্টারকন্টিনেন্টাল মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার সুযোগ পাবেন।

আয়োজনটির ন্যাশনাল অর্গানাইজার ও রাইটস হোল্ডার হিসেবে রয়েছে ইমেকার্স বাংলাদেশ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক শিল্পী ও বড় পরিসরের বিনোদনমূলক আয়োজনের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানটি এবার সৌন্দর্য, ফ্যাশন, মিডিয়া ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে একসঙ্গে নিয়ে একটি নতুন ধরনের আয়োজনের পরিকল্পনা করছে।

এ প্রসঙ্গে ইমেকার্স বাংলাদেশের কর্পোরেট ডিরেক্টর নূর সিবা বলেন,‘মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে আমরা শুধু একটি বিউটি প্রেজেন্ট হিসেবে দেখছি না। আমরা চাই, আমাদের প্রতিযোগীরা যেন আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের একজন আত্মবিশ্বাসী, স্মার্ট ও আধুনিক প্রতিনিধি হিসেবে নিজেদের তুলে ধরতে পারে। সেই লক্ষ্যেই আমরা প্রতিটি ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ মানুষদের যুক্ত করছি।’

তিনি আরও বলেন, ‘নওশিন সুধার স্টাইল ও ফ্যাশন সম্পর্কে অভিজ্ঞতা এবং বুশরা কবিরের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনের দক্ষতা আমাদের প্রতিযোগীদের জন্য অনেক বড় একটি সংযোজন হবে। আমরা বিশ্বাস করি, তাদের গ্রুমিংয়ের মাধ্যমে প্রতিযোগীদের ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক প্রেজেন্টেশন আরও শক্তিশালী হবে।’

এদিকে, গত ২৫ আগস্ট ঢাকার রেনেসাঁ ঢাকা হোটেলে ইমেকার্স বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্পোরেট ডিরেক্টর নূর সিবা। এই চুক্তির মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে নওশিন সুধা ও বুশরা কবিরের আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।

আয়োজকদের প্রত্যাশা, নওশিন সুধা ও বুশরা কবিরের যুক্ত হওয়ার মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের গ্রুমিং ও প্রস্তুতি আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালীভাবে তুলে ধরা সম্ভব হবে।

খুব শিগগিরই জমকালো ‘ক্রাউন রিভিল নাইট’ আয়োজনের মাধ্যমে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের আগ্রহী ও যোগ্য তরুণীদের জন্য আন্তর্জাতিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত হবে।

ইমেকার্স বাংলাদেশের আয়োজনে মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন পর্যায়ের প্রস্তুতি। সামনে গ্রুমিং, ফ্যাশন, মিডিয়া, সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগীদের একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মঞ্চের জন্য প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশার জন্য আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ৬ দফা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৮ এম


অটোরিকশার জন্য আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ৬ দফা দাবি

> জাতীয়

অটোরিকশার জন্য আলাদা লেন এবং চার্জিং স্টেশনসহ মোট ছয়টি দাবি উত্থাপন করেছে ‘রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’। রাজধানীসহ সারা দেশে চলাচলকারী ব্যাটারিচালিত রিকশা ও স্বল্পগতির যানবাহনগুলোর জন্য আলাদা লেন সার্ভিসের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়। একইসঙ্গে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পার্কিং ব্যবস্থা এবং চার্জিং স্টেশন স্থাপনের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে এসব দাবি উত্থাপন করা হয়।

সংগঠনের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন সংবাদ সম্মেলনে বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত যানবাহনকে যানজট, দুর্ঘটনা এবং লোডশেডিংয়ের জন্য দায়ী করা হচ্ছে। তবে, কেন এত মানুষ রিকশা এবং ইজিবাইক চালান এবং কেন এত যাত্রী এসব বাহন ব্যবহার করেন, সে বিষয়টি কেউ উল্লেখ করছেন না।

তিনি আরও বলেন, তীব্র বেকারত্বের কারণে মানুষকে রিকশা চালানোর মতো কাজে টেনে আনা হচ্ছে। একইসঙ্গে সাধারণ মানুষের জন্য সহজ এবং সস্তা অন্য কোনো বাহন না থাকায় তারা এসব বাহন ব্যবহার করছেন। উল্লেখ্য, লোডশেডিং সাধারণত রাত ১০টার পর সবচেয়ে কম থাকে এবং ব্যাটারিচালিত বাহনগুলো তখন চার্জ করা হয়। তাই অপপ্রচার না করে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।

এদিকে সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রশিক্ষণ, নিবন্ধন ও রুট পারমিটের আওতায় এনে একটি সমন্বিত নীতিমালা ও বিধিমালা চূড়ান্ত করা; স্থানীয় উৎপাদকদের সরকারি অনুমোদিত ই-রিকশার ডিজাইনে যানবাহন উৎপাদন ও বিপণনের অনুমতি দেওয়া; মেকানিকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা; উৎপাদন ও বিপণনে বিশেষ গোষ্ঠী বা ব্যবসায়িক সিন্ডিকেটকে সুবিধা না দেওয়া।

এছাড়া, গুরুত্বপূর্ণ পয়েন্টে পার্কিং ও চার্জিং স্টেশন স্থাপন, পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারি প্রতিস্থাপনে সরকারি ভর্তুকি প্রদান; সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দেওয়ার বাধ্যতামূলক শর্ত প্রত্যাহার; দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারিচালিত যানবাহনের অনুমোদিত ডিজাইনে পরিবর্তনের জন্য অন্তত দুই বছরের সময় দেওয়া; যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রতিটি মহাসড়কে স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মনীষা চক্রবর্তী, নেতৃবৃন্দ এবং অটোরিকশা চালকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%