ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি


খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি

খুলনায় পারিবারিক কলহের কারণে সাবেক জামাই আবিরের গুলিতে আহত হয়েছেন বিএনপি নেতা ইকবাল শেখ (৪৬)।

রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে মহানগরীর লবণচরা থানাধীন ইসলামপাড়া প্রথম গলিতে এ ঘটনা ঘটে।

আহত ইকবাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক।

আরও পড়ুন: নলতা পাক রওজা শরীফ জিয়ারত ও আহ্ছানিয়া মিশন পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ

স্থানীয় সূত্রে জানা গেছে, ইকবাল শেখের মেয়ে সুমাইয়ার সঙ্গে আবিরের প্রায় চার মাস আগে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জেরেই রোববার সকালে ইকবাল শেখকে গুলি করার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পারিবারিক দ্বন্দের কারণে গুলিবর্ষণের এই ঘটনা ঘটেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের কাছে ৭ গোল হজমে লজ্জিত মদ্রিচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


ইংল্যান্ডের কাছে ৭ গোল হজমে লজ্জিত মদ্রিচ

ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বড় পরাজয়ের পর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, এমন হারে তিনি লজ্জা অনুভব করছেন।

রোববার ইউরোপীয় নেশনস লিগে ইংল্যান্ড ৭-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে। ইংলিশ দলের হয়ে হ্যারি কেইন ও বুকায়ো সাকা দুটি করে গোল করেন। এছাড়াও, অ্যান্থনি গর্ডন, জুড বেলিংহ্যাম এবং মরগান রজার্সও গোলের তালিকায় নাম লেখান।

১৯৯১ সালে স্বাধীন হওয়ার পর এটি ক্রোয়েশিয়ার সবচেয়ে বড় ব্যবধানের হার। ৪১ বছর বয়সী মদ্রিচ বলেন, “জাতীয় দলে ২০ বছর খেলছি, কিন্তু প্রথমবার কোনো ম্যাচ শেষে লজ্জা অনুভব করছি। হারা যায়, প্রতিপক্ষ ভালো হতে পারে—কিন্তু এভাবে হেরে আমাদের সুনাম নষ্ট করা অগ্রহণযোগ্য।”

এসি মিলান মিডফিল্ডার আরও যোগ করেন, “আমাদের লড়াই, গর্ব, ইচ্ছাশক্তি ও ঐক্য রাতারাতি হারিয়ে যেতে পারে না। স্পেনের বিপক্ষে পরের ম্যাচে আমাদের প্রকৃত চরিত্র দেখাতে হবে।”

২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল ক্রোয়েশিয়া। সেই আসরে মদ্রিচের পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অর এনে দেয়। ২০২২ সালে কাতারে ক্রোয়েশিয়া তৃতীয় স্থান অর্জন করে।

স্পেনের বিপক্ষে ৪-১ গোলের হারের পর আবারও বড় ব্যবধানে হারায় চাপের মুখে পড়েছেন কোচ স্লাভেন বিলিচ। তিনি বলেন, “এটি ছিল সম্মিলিত ব্যর্থতা। দায়িত্ব আমার। খেলোয়াড়রা ভীষণ কষ্ট পাচ্ছে, আমরাও দুঃখিত।”

ইংল্যান্ডের বিপক্ষে এই ভরাডুবি ক্রোয়েশিয়ার জন্য একটি বড় ধাক্কা। সামনে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচটি আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। মদ্রিচ ও তার সতীর্থদের জন্য এটি মর্যাদা পুনরুদ্ধারের একটি লড়াই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিন-শি যোগাযোগে রাশিয়া-চীন সম্পর্কের স্থিতিশীলতা দাবি বেইজিংয়ের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


পুতিন-শি যোগাযোগে রাশিয়া-চীন সম্পর্কের স্থিতিশীলতা দাবি বেইজিংয়ের

বেইজিং জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কৌশলগত যোগাযোগ দুই দেশের সম্পর্কের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শনিবার (৩ অক্টোবর) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন। নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এপেকের অর্থনৈতিক নেতাদের বৈঠকের সময় শি জিনপিং ও পুতিনের সম্ভাব্য দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

গুও জিয়াকুন বলেন, রাষ্ট্রপ্রধান পর্যায়ের কৌশলগত নেতৃত্ব চীন-রাশিয়া সম্পর্কের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি।

তিনি জানান, পুতিনের এপেকের অনানুষ্ঠানিক বৈঠকে অংশগ্রহণকে চীন স্বাগত জানাচ্ছে। পাশাপাশি, এপেকের চীন বর্ষকে সফল করতে রাশিয়ার সঙ্গে সহযোগিতা করতে বেইজিং প্রস্তুত রয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও উল্লেখ করেন, দুই দেশের শীর্ষ পর্যায়ের নিয়মিত যোগাযোগ চীন-রাশিয়া সম্পর্কের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শি-পুতিনের সম্ভাব্য বৈঠক হলে সেখানে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ সৃষ্টি হতে পারে। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীরে বেল্টে পেঁচিয়ে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান যাত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


শরীরে বেল্টে পেঁচিয়ে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান যাত্রী আটক

শরীরে কালো কাপড়ের বেল্টে পেঁচিয়ে ৪ দশমিক ৫ কেজি স্বর্ণ বহনের অভিযোগে ঢাকা কাস্টমস হাউস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নাগরিককে আটক করেছে, যিনি মালয়েশিয়ার বাসিন্দা। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা বলে জানা গেছে।

রবিবার (৪ অক্টোবর) কাস্টমস হাউস, ঢাকা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

কাস্টমসের তথ্য অনুসারে, মালয়েশিয়ান এয়ারলাইনসের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী এমএইচ-০১৯৬ ফ্লাইটে যাত্রী ইয়াং ডন সিউ (৪৩) ঢাকায় পৌঁছান। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে, বিমানবন্দরে অবতরণের পর থেকেই তাকে নজরদারিতে রাখা হয়।

ব্যাগেজ সংগ্রহের পর গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করা হয়। পরে গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে তার শরীরে তল্লাশি চালানো হলে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে তার শরীর থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস জানায়, উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে চারটি এক কেজি ওজনের এবং পাঁচটি ১০০ গ্রাম ওজনের বার রয়েছে। সব মিলিয়ে ৯টি স্বর্ণবারের মোট ওজন ৪ দশমিক ৫ কেজি। এগুলোর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

স্বর্ণের বারগুলো বিশেষ কায়দায় কালো কাপড়ের বেল্টে পেঁচানো ছিল। পরবর্তীতে সেগুলো যাত্রীর শার্টের নিচে লুকানো অবস্থায় পাওয়া যায়।

কাস্টমসের দাবী, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা করেননি। স্বর্ণ বহনের জন্য কোনো বৈধ নথি বা দলিলও তিনি দেখাতে পারেননি।

এ ঘটনায় কাস্টমস আইন, ২০২৩ এবং ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি কার্যক্রমের অংশ হিসেবে কাস্টমস আইন, ২০২৩-এর ১৯১ ধারা অনুযায়ী স্বর্ণগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে।

কাস্টমস হাউস, ঢাকা জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে অবৈধ স্বর্ণ চোরাচালান প্রতিরোধ ও জাতীয় স্বার্থ সুরক্ষায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের সমর্থনই রাজনৈতিক দলের শক্তি: রওশন আরা বেগম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


জনগণের সমর্থনই রাজনৈতিক দলের শক্তি: রওশন আরা বেগম

পৌর নির্বাচনকে সামনে রেখে মত বিনিময় সভায় বিএনপি নেত্রী রওশন আরা বেগম এই মন্তব্য করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৯নং ওয়ার্ড শাখার উদ্যোগে গুরা এ’জি একাডেমী স্কুল প্রাঙ্গণে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইদ আহমেদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, "আগামী নির্বাচনগুলোতে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত নেতা নির্বাচন করতে হবে। এমন নেতৃত্ব বেছে নিতে হবে, যাঁর জনগণের সাথে সরাসরি সম্পৃক্ততা ও দায়বদ্ধতা রয়েছে।"

সভায় বক্তারা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিলকে আগামী পৌরসভা নির্বাচনে পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান এবং তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আনজুম হাসান সুমন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানের সহধর্মিনী রওশন আরা, মাগুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক-১ কাজী মাজহারুল হক উৎপল এবং সাংগঠনিক সম্পাদক-২ মো: উজ্জ্বল হোসাইন।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ এম.আর খান এবং পৌর বিএনপি নেতা শাহরিয়ার শুভ্র প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ৯নং ওয়ার্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: পাপ্পু রিপন। মতবিনিময় সভায় দলীয় নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দলীয় সার্বিক বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%