ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

কবে থেকে বৃষ্টি, কোন কোন বিভাগে হবে জানাল আবহাওয়া অধিদপ্তর অফিস


কবে থেকে বৃষ্টি, কোন কোন বিভাগে হবে জানাল আবহাওয়া অধিদপ্তর অফিস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, আগামী রোববার থেকে চট্টগ্রাম বিভাগে এবং সোমবার থেকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদদের মতে, তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে কমোরিন ও তৎসংলগ্ন দক্ষিণ তামিলনাড়ু উপকূলীয় এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে।

আরও পড়ুন: আবহাওয়া অফিসের নতুন বার্তায় দেশে বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার ও শনিবারের আবহাওয়া: আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একইভাবে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার ও সোমবারের বৃষ্টির পূর্বাভাস: শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

পরদিন রোববার সন্ধ্যা থেকে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর বাইরে দেশের অন্যান্য অংশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাওয়া নিষেধ

পাঁচ দিনের শেষভাগে বাড়তে পারে বৃষ্টি: বর্ধিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, আগামী পাঁচ দিনের শেষভাগে দেশের অবশিষ্টাংশ বা অন্যান্য বিভাগেও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া নতুন লঘুচাপটির গতিপ্রকৃতি ও তীব্রতার ওপরই পরবর্তী আবহাওয়ার সার্বিক পরিস্থিতি নির্ভর করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


হোসেনপুরে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি ক্যাম্পেইন ও র‍্যালি অনুষ্ঠিত
 
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নারায়ণঢহর গ্রামে ‘কিশোরগঞ্জ ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন’ এর উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্পেইন এবং এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
ক্যাম্পেইন চলাকালে হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পক্ষ থেকে গবাদিপশুকে বিনামূল্যে টিকা প্রদান করা হয়। 
 
এছাড়া বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ও ফিড কোম্পানির সৌজন্যে ঔষধ এবং পশুখাদ্য বিতরণ করা হয়। দিনব্যাপী এই ফ্রি ভেটেরিনারি ও ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে দুই শতাধিক গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসা ও প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির।
 
 এছাড়া কিশোরগঞ্জ জেলার স্বনামধন্য ভেটেরিনারি প্র্যাকটিশনারগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীবৃন্দ, ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি, পশুখাদ্য বিক্রেতা ও স্থানীয় খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
বক্তারা প্রাণীর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, অ্যান্টিবায়োটিকের দায়িত্বশীল ব্যবহার এবং বৈশ্বিক হুমকি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে খামারীসহ সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীর্ঘ দেড় মাস পর যাদুকাটা নদীতে আবারও কর্মচাঞ্চল্য

আন্তর্জাতিক ডেস্ক

তাহিরপুর, সুনামগঞ্জ | হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


দীর্ঘ দেড় মাস পর যাদুকাটা নদীতে আবারও কর্মচাঞ্চল্য

দীর্ঘ প্রায় দেড় মাস বন্ধ থাকার পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহাসিক যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল পুনরায় চালু হয়েছে। গত ১৯ অক্টোবর ২০২৬ থেকে বালুমহাল দুটি চালু হওয়ায় নদীকেন্দ্রিক শ্রমজীবী মানুষের মধ্যে স্বস্তি ও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

গত ১৪ সেপ্টেম্বর ইজারার মেয়াদ শেষ হওয়ায় বালু উত্তোলন বন্ধ ছিল। পরবর্তীতে আইনি জটিলতা নিরসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার পর উপজেলা প্রশাসন ইজারাদারদের সীমানা বুঝিয়ে দিয়ে কার্যক্রম পুনরায় চালু করে।

✅ শ্রমিকদের জীবিকায় স্বস্তি
যাদুকাটা নদীকে কেন্দ্র করে অসংখ্য শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা নির্ভরশীল। বালুমহাল চালু হওয়ায় তাঁদের কর্মসংস্থান ও আয়-রোজগারের সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

✅ নিয়ম মেনে বালু উত্তোলন
নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অনুমোদিত নিয়ম মেনে বালু উত্তোলন নিশ্চিত করতে হবে। ড্রেজার ও বোমা মেশিনের ব্যবহারসংক্রান্ত নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন করাও জরুরি।

✅ প্রকৃতি ও পর্যটন রক্ষার দাবি
যাদুকাটা নদীর প্রাকৃতিক সৌন্দর্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎বিশ্বম্ভরপুরে শতবর্ষী বৃদ্ধা নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

‎শাহানুর আলম, সুনামগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


‎বিশ্বম্ভরপুরে শতবর্ষী বৃদ্ধা নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

‎সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় শতবর্ষী এক বৃদ্ধা এবং এক নারীকে শারীরিক নির্যাতন ও রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা খাতুন (৩০) বাদী হয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগপত্র সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) ইউনিয়নের উলাশনগর গ্রামের বাসিন্দা ফাতেমা খাতুন ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশীদের পূর্ব শত্রুতা চলে আসছিল। গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ১. নবাব মিয়া (৩৮), ২. ডালিয়া আক্তার (৩০), ৩. সুমা আক্তার (২৫), ৪. সোনায়ারা বেগম (৩৫), ৫. উজ্জ্বল মিয়া (১৯) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন লোক ফাতেমা খাতুনের বসতবাড়িতে চড়াও হয়।
‎অভিযোগে বলা হয়, বিবাদীরা ফাতেমা খাতুন ও তার ১০০ বছর বয়সী শাশুড়ি জমিলা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। গালিগালাজের প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি ও টানা হেঁচড়া করে ফাতেমা খাতুন ও শতবর্ষী বৃদ্ধা জমিলা খাতুনকে শরীরের বিভিন্ন স্থানে নিলা-ফুলা সহ রক্তাক্ত জখম করে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরবর্তীতে স্বজন ও স্থানীয়দের সহায়তায় জখমীদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
‎এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লাহ ভূঁইয়া জানান, লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউপি নির্বাচনে তৃণমূল নেতাদের প্রাধান্য দেবেন এমপি সরোয়ার আলমগীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


ইউপি নির্বাচনে তৃণমূল নেতাদের প্রাধান্য দেবেন এমপি সরোয়ার আলমগীর

চট্টগ্রাম, ২২ অক্টোবর, ২০২৬ : সংসদ সদস্য সরোয়ার আলমগীর, যিনি চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত, বলেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় নির্বাচনে যেভাবে তৃণমূল থেকে মনোনয়ন প্রদান করেছেন, ঠিক একইভাবে আগামী ইউপি নির্বাচনে তৃণমূলের নেতাদের প্রাধান্য দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার ফটিকছড়ি সদরে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন ফটিকছড়ি উপজেলা বিএনপি, ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা বিএনপি ও নাজিরহাট পৌরসভা বিএনপির নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপিতে অন্যায় করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। তাই সকলকে সতর্ক থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজী উল্লেখ করেন, তৃণমূল হচ্ছে দলের প্রাণ। তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপিকে ক্ষমতায় এনেছেন। তাই আগামী ইউপি নির্বাচনে তৃণমূলের নেতাদের বেছে নেওয়া হবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন এবং নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজহার মিয়া প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%