ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি


৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

মিয়ানমারের কারাবন্দি নেত্রী অং সান সু চির সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় পর প্রথমবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন তার ছেলে কিম আরিস। যুক্তরাজ্যে বসবাসকারী কিম আরিস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই আবেগঘন মুহূর্তের কথা শেয়ার করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তিনি জানান, দীর্ঘ সময় পর মায়ের কণ্ঠস্বর শোনা অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।

ফ্রান্স টুয়েন্টিফোরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সু চি বর্তমানে দেশটির রাজধানী নেপিডোতে গৃহবন্দি আছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের ফলে তাকে বন্দি করা হয়েছে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

তবে মা-ছেলের মধ্যে এই কথোপকথন কীভাবে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মায়ের মুক্তি ও মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সমর্থন জানানো ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কিম আরিস বলেন, "যারা আমার মা ও আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই।"

তিনি আরও যোগ করেন, "আমি বিশ্বাস করি, আপনাদের কণ্ঠস্বরই এই মুহূর্তটিকে বাস্তবে সম্ভব করতে সাহায্য করেছে।"

তবে দীর্ঘদিন পর কথা বলার সুযোগ পেলেও, কিম আরিস তার মায়ের বয়স ও বন্দিজীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, তার মায়ের বয়স ৮১ বছর এবং তিনি এখনো বন্দি রয়েছেন। কিম আরিস উল্লেখ করেন, একবার কথা বলার সুযোগ নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প হতে পারে না।

আরও পড়ুন: অরুণাচল সীমান্তে চীনের নিয়ন্ত্রণে ভারতের 'অসহায়ত্ব', মোদি সরকার ব্যাকফুটে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

​মোঃসানি : নিজস্ব সংবাদদাতা

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


বাকেরগঞ্জে দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু, আটক ১

বরিশালের বাকেরগঞ্জের সড়ক পারাপারের সময় দুই অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে আব্দুল মন্নান মল্লিক (৬০) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক একটি অটোরিকশা আটক করা সম্ভব হলেও অপরটি পালিয়ে যায়।

নিহত আব্দুল মন্নান মল্লিক উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের জিনিয়া গ্রামের মৃত শামসুল হক মল্লিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মডেল মসজিদ সংলগ্ন সড়ক পার হচ্ছিলেন তিনি এ সময় দ্রুতগতিতে আসা দুটি অটোরিকশা চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ঘটনার পর পর স্থানীয়দের সহায়তায় পুলিশ দুর্ঘটনায় জড়িত একটি অটোরিকশা আটক করলেও অন্যটি পালিয়ে যায় ।

বাকেরগঞ্জ থানা পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ না থাকায় ও বিনা ময়নাতদন্তে লাশ পাওয়ার আবেদন করায় বিকেল ৫টায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলতা পাক রওজা শরীফ জিয়ারত ও আহ্ছানিয়া মিশন পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


নলতা পাক রওজা শরীফ জিয়ারত ও আহ্ছানিয়া মিশন পরিদর্শন করেন জেলা প্রশাসক মিজ কাওছার আজিজ

 সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীর-এ কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক প্রখ্যত সাহিত্যিক সমাজ সেবক আত্মাধিক সাধক সমাজ সংস্কারক জ্ঞান তাপস মুসলিম রেনেঁসার অগ্রদুত মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার অধিকারী মনোচিকিৎসক ঐতিহাসিক দার্শনিক সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর পাক রওজা শরীফ জিয়ারত করার পর নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন পরিদর্শন করেন। এসময় সফরসঙ্গী হিসেবে ছিলেন জেলা প্রশাসকের স্বামী ড. সাজ্জাদ সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আকতার, নলতা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান পাড়,নলতা ইউপি সচিব শহিদুল ইসলামসহ নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিআরটি প্রকল্প বাতিলের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


বিআরটি প্রকল্প বাতিলের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান ধর্মঘট

গাজীপুরে বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি আয়োজন করেছে সচেতন নাগরিক ঐক্য, গাজীপুর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় নগরীর ভোগড়া বাইপাস এলাকায় এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান।

আলী নাছের খান মন্তব্য করেন, বিআরটি প্রকল্পের মাত্র ৩ শতাংশ কাজ বাকি রয়েছে। এই কাজ সম্পন্ন করে ১৮৭টি বাস কেনার জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় করলে প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব। কিন্তু যাঁরা এখানে ১ হাজার কোটি টাকার ঠিকাদারি কাজ গ্রহণ করতে চান এবং কাজ না করেই ঠিকাদারকে আরও ১ হাজার ১০০ কোটি টাকা ফেরত দিতে চান, তাঁদের স্বার্থে প্রকল্পটি বাতিলের উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি অভিযোগ করেন, ঠিকাদার সিন্ডিকেট, ‘মুড়ির টিন’ সিন্ডিকেট পরিবহন, স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির দুর্নীতিবাজ নেতারা আমলাতন্ত্রকে প্রভাবিত করে সচিবের একটি সিদ্ধান্তের মাধ্যমে কোনো আলোচনা ছাড়াই বিআরটি প্রকল্প বাতিল করতে চাইছেন।

তিনি আরও বলেন, প্রকল্পটি নির্মাণ করতে ১৪ বছর সময় লেগেছে। এখন এটি ভাঙতে আরও পাঁচ বছর লাগবে। ভবিষ্যতে ছয় লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। সে ক্ষেত্রে তিন লেনে যানবাহন চলবে, আর বাকি তিন লেনে চলবে ভাঙার কাজ। এতে গাজীপুরবাসীকে তীব্র যানজটের দুর্ভোগ ভোগ করতে হবে এবং অঞ্চলটি বিনিয়োগ থেকে বঞ্চিত হবে। নতুন করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও হাসপাতালসহ কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠার সম্ভাবনাও বাধাগ্রস্ত হবে। ফলে গাজীপুরের উন্নয়নের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হবে।

আলী নাছের খান সরকারের কাছে দাবি জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী তিন থেকে চার মাসের মধ্যে বিআরটি প্রকল্প চালু করতে হবে। অন্যথায়, তাঁরা ধারাবাহিক প্রতিরোধ কর্মসূচি পালন করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


সাইবার নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, এটি কেবল বাংলাদেশ ব্যাংকের সমস্যা নয়, বরং বিশ্বব্যাপী সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। ঝুঁকি বিশ্লেষণের পর এটি পুনরায় চালু করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, জরুরি নিরাপত্তা সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা শনাক্ত ও সমাধানে কাজ চলছে। ঝুঁকি পর্যালোচনা এবং প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার পর ওয়েবসাইটটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি নিয়ে বিশ্বব্যাপী সতর্কতা তৈরি হয়েছে। এসব ত্রুটি কাজে লাগিয়ে সম্ভাব্য হামলাকারীরা দূর থেকে সার্ভারে অননুমোদিত নির্দেশনা কার্যকর করার সুযোগ পেতে পারে। এতে সার্ভারের ফাইল, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পিএইচপিভিত্তিক আরও কিছু ব্যাংক ও প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এসব ত্রুটি কাজে লাগিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কোনো সাইবার হামলা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পিএইচপি একটি বহুল ব্যবহৃত সার্ভারভিত্তিক প্রোগ্রামিং ভাষা। বিশ্বের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, সংবাদমাধ্যম, ই-কমার্স প্ল্যাটফর্ম ও অনলাইন সেবা পরিচালনায় এ প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে কোনো ওয়েবসাইটে পিএইচপি ব্যবহার করা হলেই সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে না। ব্যবহৃত সংস্করণ, নিরাপত্তা হালনাগাদ এবং সার্ভারের সুরক্ষাব্যবস্থার ওপর ঝুঁকির মাত্রা নির্ভর করে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এ ধরনের পরিস্থিতিতে সংশ্লিষ্ট সার্ভারে ব্যবহৃত পিএইচপির সংস্করণ শনাক্ত করে প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ করা জরুরি। তাৎক্ষণিকভাবে ত্রুটি সংশোধন সম্ভব না হলে ফায়ারওয়াল ব্যবহার, অননুমোদিত সংযোগ সীমিত করা এবং প্রয়োজনে সার্ভার সাময়িকভাবে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন রাখার মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকায় কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তথ্য ও অনলাইন সেবা ব্যবহারে সাময়িক অসুবিধা হতে পারে। তবে ওয়েবসাইটটি কখন পুনরায় চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানা যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%