ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড


সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে মাদক সেবন করে এলাকাবাসীর সাথে অশোভন আচরণ করায় আমিনুল কাজী (৩১) এবং আজিজুল শেখ (২৮) নামে দুই তরুণকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) রাত ৮টার সময় উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার রাজার চর ওয়াজ হাওলাদার কান্দি এলাকায় সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আমিনুল কাজী ঐ উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মো. আশরাফ কাজীর ছেলে; আর আজিজুল শেখ একই গ্রামের খলিল শেখের ছেলে।

আরও পড়ুন: সন্দ্বীপে ১ দিনে ৪,৫০০ শত বৃক্ষরোপন কর্মসূচি শুভ উদ্বোধন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আমিনুল কাজী (৩১) ও আজিজুল শেখ (২৮) প্রায়ই মাদক সেবন করেন এবং পরিবারসহ এলাকার আশপাশের লোকজনের সাথে উচ্ছৃঙ্খল ও অপ্রীতিকর আচরণ করে থাকেন। এরই প্রেক্ষিতে বুধবারও তারা মাদক ক্রয় করার সময় গোপন তথ্যের ভিত্তিতে হাতেনাতে আটক হন। তল্লাশির সময় তাদের কাছে ৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, জব্দকৃত ৬ পিস ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদরপুর থানার একদল পুলিশ সদস্য।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন যে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান হয়।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে পিস্তল-গুলি ও চাইনিজ কুড়ালসহ সাদ্দাম মাঝি গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিকে আধুনিক ও যান্ত্রিক করতে সরকারের অগ্রাধিকার: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:২৯ এম


কৃষিকে আধুনিক ও যান্ত্রিক করতে সরকারের অগ্রাধিকার: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন যে, সরকার কৃষির আধুনিকীকরণ ও যান্ত্রিক বিপ্লবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

তিনি বুধবার (২২ জুলাই) রাতে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুরায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর উদ্যোগে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

অনুষ্ঠানে এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডেপুটি স্পিকার আরও বলেন, শিক্ষিত যুবসমাজকে কৃষিতে আকৃষ্ট করা প্রয়োজন। দেশের শতকরা ৮০ ভাগের বেশি মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ‘ভাতে মাছে বাঙালি’ প্রবাদটির অস্তিত্ব রাখতে হলে ধানের ফলন বৃদ্ধি অপরিহার্য।

তিনি বলেন, বর্তমানে কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে শিক্ষিত যুব সমাজ। আধুনিক প্যান্ট-শার্ট পরা তরুণদের কৃষিতে আকৃষ্ট করতে কৃষির যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের ওপর প্রধানমন্ত্রীর বিশেষ গুরুত্ব রয়েছে।

তিনি রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের প্রশংসা করে বলেন যে, যন্ত্রটির মাধ্যমে মাত্র ৪০ সেকেন্ডে চার সারি চারা রোপণ হচ্ছে, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই। এটি ফলন বৃদ্ধিতে ম্যাজিকের মতো কাজ করবে।

ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। আমরা বিদেশ থেকে চাল আমদানি না করে, বরং ফিলিপাইন, থাইল্যান্ড বা মালয়েশিয়ার মতো দেশগুলোতে চাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে চাই।

কৃষক কার্ড বিতরণে স্বচ্ছতার বিষয়ে কঠোর সতর্কতা জারি করে ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ প্রকৃত ভূমিহীন, হতদরিদ্র ও প্রান্তিক কৃষকদের অধিকার। কোনো অবস্থাতেই সচ্ছল ব্যক্তি বা কর্মকর্তাদের আত্মীয়-স্বজনদের নামে এসব কার্ড ইস্যু করা যাবে না।

তিনি খাদ্য নিরাপত্তার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্ব দিয়ে মন্তব্য করেন। অনুষ্ঠানের শেষে, সরকারি ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ প্রকল্পের আওতায় লেংগুরা এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তিনশো শিক্ষার্থীর মাঝে নিম, পেয়ারা ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় ডেপুটি স্পিকার নিজে লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুর এমপি বাচ্চুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিক্স টিকাদান কার্যক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৩ এম


দৌলতপুর এমপি বাচ্চুর স্বাস্থ্য কমপ্লেক্সে রেবিক্স টিকাদান কার্যক্রম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুত্তা ও বিড়ালে কামড়ের জন্য ৫৫৩ টি রেবিক্স ভ্যাকসিন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রদান করেছেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, স্বাস্থ্য সেবার উন্নয়নে সীমিত সংখ্যক ডাক্তার থাকলেও ডাক্তারদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের শৃঙ্খলা রক্ষা এবং দালাল মুক্ত রাখতে প্রশাসনের প্রতিও আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন এডিপির আওতায় উপজেলা পরিষদ থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্যাকসিন প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন, উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, সাবেক সেক্রেটারি শহীদ সরকার মঙ্গল, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান, ডাঃ মোঃ নাজিম উদ্দিন, বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান মোঃ জহুরুল করিম বিশ্বাস, অধ্যক্ষ রেজাউল করিম।

অনুষ্ঠানের সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিস থেকে ভুটানে বদলি হলেন রাষ্ট্রদূত রাবেয়া বেগম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৩৮ এম


গ্রিস থেকে ভুটানে বদলি হলেন রাষ্ট্রদূত রাবেয়া বেগম

সরকারি চাকরিতে বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে কিছু কর্মকর্তা তাঁদের কর্মদক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেন। গ্রিসে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রাবেয়া বেগম তেমনই একজন কর্মকর্তা। ২৪ জুলাই তিনি বদলি হয়ে ভুটানে বাংলাদেশ দূতাবাসে একই পদে যোগ দিচ্ছেন। গ্রিসে প্রায় চার বছর দায়িত্ব পালনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিকতা, সহজ যোগাযোগ ও সেবামুখী মনোভাবের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। বদলির খবর প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে অসংখ্য শুভেচ্ছা ও আবেগঘন বার্তা প্রবাসীরা দেন। অনেকেই লিখেছেন, রাবেয়া বেগমের বিদায়ে গ্রিসের বাংলাদেশি কমিউনিটি একজন প্রবাসীবান্ধব ও মানবিক কর্মকর্তাকে হারাল। শুধু গ্রিসে নয়, মাল্টা ও আলবেনিয়ায় বাংলাদেশের পৃথক দূতাবাস না থাকায় সেখানকার প্রবাসীদের কনস্যুলার সেবাও এথেন্সের বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া হয়। রাবেয়া বেগম একাধিকবার সরেজমিনে এসব দেশে গিয়ে কনস্যুলার সেবা প্রদান এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। গত ১৬ জুলাই এথেন্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাবেয়া বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দেশের কূটনীতিক, শিক্ষাবিদ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সহকর্মীরা তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। এ সময় তাঁকে স্মারক উপহারও প্রদান করা হয়। ২০২২ সালের শেষ দিকে দ্বিতীয় সচিব হিসেবে এথেন্সে যোগদান করা রাবেয়া বেগম পরে পদোন্নতি পেয়ে প্রথম সচিব (রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করেন। রাজধানী এথেন্সের পাশাপাশি গ্রিসের বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, কনস্যুলার সেবা সহজ করা এবং প্রবাসীদের নানা সংকটে পাশে দাঁড়ানোর কারণে তিনি কমিউনিটির কাছে একজন আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিতি পান। রাবেয়া বেগমের বিদায় প্রবাসীদের অনেকের মতে শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তার বদলি নয়; এটি একজন আন্তরিক অভিভাবকসুলভ মানুষের বিদায়। তাঁর পেশাদারিত্ব, কর্মনিষ্ঠা ও মানবিক আচরণ গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের কাছে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে। রাবেয়া বেগমের গ্রামের বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর দুই থানায় দায়িত্ব নিলেন নতুন ওসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৪ এম


রাজধানীর দুই থানায় দায়িত্ব নিলেন নতুন ওসি

রাজধানীর কাফরুল ও ভাষানটেক থানায় নতুন পদায়ন করা হয়েছে ওসি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই দুই থানার নতুন ওসি পদায়নের বিষয়টি জানানো হয়েছে। একইসাথে, দুই থানার বর্তমান ওসিদের ডিএমপির একটি পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।

বুধবার তারিখে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত একটি আদেশে এই তথ্য প্রকাশ করা হয়।

আদেশ অনুসারে, কাফরুল থানার বর্তমান ওসি সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্র্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে, অপরদিকে ভাষানটেক থানার বর্তমান ওসি আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া, ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%