০৩:৪০ পি.এম
স্পেন ইতালি থেকে স্পেনে আসা যাত্রীদের সীমান্ত তল্লাশি কার্যক্রম শনিবার থেকে শুরু করেছে।
এটি তখনই ঘটছে যখন উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় বিপুলসংখ্যক অভিবাসী প্রবেশ করেছে। রোম একই ধরনের পদক্ষেপ নেওয়ার ফলে মাদ্রিদ এই তল্লাশি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে, যা প্রকৃতপক্ষে পাল্টা ব্যবস্থা হিসাবে কাজ করছে।
এ সম্পর্কে বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। মাদ্রিদে সদ্য এসে পৌঁছানো ৩৬ বছর বয়সী ইতালীয় পর্যটক মারিয়া চেলেস্তে গ্রিলো বলেন, ‘ইতালি কিংবা স্পেনÑকোনো সরকারের সিদ্ধান্তেই কূটনীতির তেমন কোনো ছাপ দেখতে পাচ্ছি না।’
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
তিনি আরও জানিয়েছেন যে, বিমান থেকে নামার সময় বাড়তি কোনো তল্লাশি তাঁর চোখে পড়েনি। তবে সীমান্ত তল্লাশি চালুর এই সিদ্ধান্তকে তিনি ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছেন।
শুক্রবার স্পেন জানায় যে, ইতালি থেকে আসা যাত্রীদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ কার্যকর করা হবে। ইতালির ‘অব্যাহত অনিয়মিত অভিবাসনের চাপের’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য এবং ন্যাটোর দুই মিত্র দেশের মধ্যে বিরোধ আরও গভীর হয়েছে।
স্পেনের বামপন্থী সরকার অভিযোগ করছে যে, সেউতায় অভিবাসীদের ব্যাপক প্রবেশের ঘটনা নিয়ে ইতালির কট্টর ডানপন্থী সরকার অন্যায্যভাবে ৩১ জুলাই স্পেন থেকে আসা যাত্রীদের ওপর এক মাসের জন্য সীমান্ত তল্লাশি আরোপ করেছে। এর দ্বারা ইউরোপের শেনজেন এলাকার ভিসামুক্ত অবাধ চলাচলের ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত হয়ে পড়েছে।
গত ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে ৭০ হাজারের বেশি অভিবাসী সেউতায় প্রবেশ করে। তবে অধিকাংশ অভিবাসী ৪৮ ঘণ্টার মধ্যে আবার মরক্কোতে ফিরে গেছে।
আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
এই বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশে ইউরোপের বিভিন্ন দেশে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ডানপন্থী সরকারগুলো আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
তবে সেউতার প্রবেশের ক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে। ফলে সেখানকার অভিবাসীরা আরেক দফা সীমান্ত তল্লাশি ছাড়া মূল ভূখণ্ড ইউরোপে প্রবেশ করতে পারবেন না।
ইউরোপীয় ইউনিয়নের অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার শনিবার জানান, তিনি স্পেন ও ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করেছেন। তার কথায়, ‘দুই পক্ষই নিশ্চিত করেছে যে অভ্যন্তরীণ সীমান্ত নিয়ন্ত্রণ সাময়িক।’
এছাড়া তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, ‘অবৈধ অভিবাসন মোকাবিলায় আমরা যে অগ্রগতি অর্জন করেছি এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা যে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদÑআমি তা জোর দিয়ে জানিয়েছি।’
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তিনি আরও জানিয়েছেন, স্পেনের কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছে যে সেউতার সাম্প্রতিক ঘটনা ‘শেনজেন এলাকার ওপর দীর্ঘমেয়াদি কোনো প্রভাব ফেলবে না।’ ব্রুনার বলেন, ‘এ কারণেই ইতালি থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শিগগিরই সীমান্ত নিয়ন্ত্রণ তুলে নেওয়া হতে পারে।’
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতালি থেকে আগত যাত্রীদের ওপর নতুন সীমান্ত তল্লাশি আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন