০৯:২৪ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামি গফরগাঁও পৌরশাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন সাংগঠনিক সেটআপ এবং দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জামতলা মোড়স্থ উপজেলা জামায়াত কার্যালয়ে এক জরুরি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে মোঃ এখলাছুর রহমান নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন। নবনির্বাচিত সভাপতির পরামর্শ অনুযায়ী সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীল নির্ধারণ করা হয়।
সভাপতির পরামর্শ অনুযায়ী সেক্রেটারি হিসেবে মনোনীত হন মোঃ আশিক মিয়া। নবগঠিত পৌরশাখার জামায়াতের অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন: বায়তুলমাল সম্পাদক- মোঃ শামসুল হুদা, প্রশিক্ষণ সম্পাদক- মোঃ বাহারুল ইসলাম, প্রকাশনা সম্পাদক- মোঃ আজিজুল হক বাদল।
আরও পড়ুন: ড্রাইভিং শিখতে গিয়ে ব্ল্যাকমেইলের ফাঁদে নারী, যুবক গ্রেফতার
দায়িত্বশীল নির্বাচন ও সাংগঠনিক সেটআপ প্রক্রিয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শূরা সদস্য ও গফরগাঁও উপজেলা শাখার আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম এবং সদ্য বিদায়ি গফরগাঁও পৌর সভাপতি মাওলানা সাইফুল ইসলাম।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত দায়িত্বশীলদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে গফরগাঁও পৌর শাখার জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে। শেষপর্যন্ত নবগঠিত দায়িত্বশীলদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন