ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক


মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পাঁচ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা মুন্সীগঞ্জ সদর থানার নতুনগাঁও এলাকায় অবস্থিত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে শামীম মিয়ার চা-পুরির দোকানের সামনে সড়কে অভিযানের সময় গ্রেফতার হয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩০ জুন) রাতে সাড়ে ৯টার দিকে।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন গেন্ডারিয়ার আবুল কাওসারের ছেলে মো. কামরুল হাসান রবিন (৩৩) এবং টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল গ্রামের মো. জুলহাসের ছেলে মো. শান্ত ইসলাম (২৮)। বর্তমানে শান্ত ইসলাম ঢাকার গেন্ডারিয়া (৪৭ নম্বর ওয়ার্ড) এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় কামরুল হাসান রবিনের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে আকাশি রঙের পলিথিনে মোড়ানো ১ কেজি ওজনের ৩টি গাঁজার পোটলা এবং শান্ত ইসলামের হাতে থাকা আরেকটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একইভাবে মোড়ানো ১ কেজি ওজনের ২টি গাঁজার পোটলা উদ্ধার করা হয়। উদ্ধৃত গাঁজার মোট পরিমাণ পাঁচ কেজি।

আরও পড়ুন: কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

এই ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জেলা গোয়েন্দা পুলিশ জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:২১ এম


শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে আক্কাস আলী (৪৫) নামের এক শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ একটি বস্তু ও প্রাণনাশের হুমকি সম্বলিত একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকালে, বাড়ির মালিক আক্কাস আলী ওই বোমাসদৃশ বস্তু এবং চিরকুটটি দেখে পুলিশকে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে আক্কাস আলীর বাড়ির সিঁড়ির নিচে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু বাড়ির লোকজন দেখে। সেই বোমাসদৃশ বস্তুর পাশেই সাদা কাগজে হাতে লেখা একটি চিরকুট পড়ে ছিল।

আক্কাস আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত বিরোধের কারণে প্রায় ৬ মাস ধরে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে কসবা গ্রামের মোল্লাপাড়ার রজব আলীর ছেলে আক্কাস আলীর বিরোধ চলছিল। সম্প্রতি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। আজ বুধবার আক্কাস আলীর উপজেলা ভূমি অফিসে যাওয়ার কথা ছিল কাগজপত্র নিয়ে। এর আগেই দুর্বৃত্তরা বাড়িতে ওই বোমাসদৃশ বস্তু এবং একটি হুমকিমূলক চিরকুট রেখে গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আল মামুন বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তু এবং চিরকুট উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ৯০টির বেশি দেশের প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:২৩ এম


খামেনির বিদায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ৯০টির বেশি দেশের প্রতিনিধি

 

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী এবং খামেনির বিদায় আয়োজন কমিটির প্রধান আলী আকবর পুরজামশিদিয়ান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ইতিমধ্যে ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা ও পণ্ডিতেরা এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে অন্তত ৩০টি দেশ ইতিমধ্যে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। দেশে উদ্ভূত পরিস্থিতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশাল এই আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার স্বার্থে অনুষ্ঠানটি কিছুটা পিছিয়ে কয়েক দিনব্যাপী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির দিকনির্দেশনা ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তত্ত্বাবধানে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফের নেতৃত্বে একটি জাতীয় সদর দফতর এই পুরো আয়োজনকে তদারকি করছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৮ জুলাই মরহুম নেতার মরদেহ ইরাকে নিয়ে যাওয়া হবে। সেখানে বাগদাদ বা নাজাফ বিমানবন্দরে ইরাকি শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হবে এবং পরে নাজাফ ও কারবালা পবিত্র নগরীতে শোকমিছিল ও বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এর পরের দিন অর্থাৎ ৯ জুলাই ইরানের পবিত্র শহর মাশহাদে ইমাম রেজার মাজারের কাছে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। এই মহোৎসব ও রাষ্ট্রীয় শোক উপলক্ষে ইরানে বেশ কয়েক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ও ৫ জুলাই তেহরান প্রদেশে, ৬ জুলাই তেহরানের মূল জানাজার দিন দেশজুড়ে, ৭ জুলাই কোমে এবং ৯ জুলাই খোরাসান রাজাভি প্রদেশে সাধারণ ছুটি থাকবে।

আয়োজক কমিটি নিশ্চিত করেছে, এই বিশাল জমায়েতে অংশ নেওয়া মানুষের যাতায়াত সহজ করতে তেহরানের মেট্রো ও পৌর বাস সেবা সম্পূর্ণ বিনামূল্যে ২৪ ঘণ্টা চালু থাকবে। এছাড়া অনুষ্ঠান চলাকালীন কোনো ধরনের ইন্টারনেট নিষেধাজ্ঞা আরোপ করা হবে না এবং অনুষ্ঠানটি কাভার করতে ইতিমধ্যে ৩০০ জনেরও বেশি বিদেশি সাংবাদিক নিবন্ধন করেছেন। ইরাকের সাথে যৌথ সমন্বয়ের মাধ্যমে সেখানেও একটি জাতীয় আয়োজক কমিটি গঠন করা হয়েছে। ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, এই বিদায় অনুষ্ঠান মুসলিম বিশ্বে ঐক্য, আঞ্চলিক সংহতি এবং নতুন নেতৃত্বের প্রতি জনগণের আনুগত্য প্রকাশের এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর অর্থ নয়’: রাশিদা তালিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:২৬ এম


‘ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর অর্থ নয়’: রাশিদা তালিব

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধ করতে চান যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা। অন্যদিকে, লেবাননের নিজেদের অবস্থানে অনড় থাকার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ফিলিস্তিনি-মার্কিন আইনপ্রণেতা রাশিদা তালিব জানিয়েছেন, তিনি ইসরায়েলকে ৩৩০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের একটি বিলে সমর্থন দেবেন। চলতি সপ্তাহেই এর ওপর ভোট হবে।

রাশিদা তালিব বলেন, "ফিলিস্তিনে গণহত্যা চালানো একটি বাহিনীকে আমরা আর এক পয়সাও দেবো না।" তার মতে, অধিকাংশ মার্কিন নাগরিক ইসরায়েলকে সহায়তা দেওয়ার বিপক্ষে। ইলহান ওমরসহ আরও কয়েকজন ডেমোক্র্যাট নেতা এই বিলে সমর্থন জানিয়েছেন। বিলটি প্রস্তাব করেছেন রিপাবলিকান নেতা থমাস ম্যাসি, যিনি বিদেশে মার্কিন হস্তক্ষেপের ঘোর বিরোধী।

এদিকে, গত মঙ্গলবার লেবাননের নিরাপত্তা অঞ্চলে সেনাদের সঙ্গে দেখা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, "হিজবুল্লাহর হুমকি দূর না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা লেবাননেই থাকবে।"

নেতানিয়াহুর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, "হিজবুল্লাহ যতদিন সশস্ত্র থাকবে, আমরা এখানেই থাকব। আমরা ইরানের ওপরও হামলা করে বড় হুমকি দূর করেছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বাচলে হবে চার থানা, ছয় তদন্ত কেন্দ্র: আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ এম


পূর্বাচলে হবে চার থানা, ছয় তদন্ত কেন্দ্র: আইজিপি

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা এবং ৬টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১ জুলাই) সকালে, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকার ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করার সময় তিনি এই তথ্যটি জানান।

আইজিপি বলেন, পূর্বাচলে আইন-শৃঙ্খলা জোরদারের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর আওতায় ৪টি থানার, ৬টি তদন্ত কেন্দ্রের, ২টি পুলিশ লাইনসের, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের জন্য ২৯.২১ একর জমি বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে ১৮.৬৩ একরের রেজিস্ট্রেশন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি পৃথক বিভাগ গঠন করার এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল তৈরি করার পরিকল্পনা রয়েছে।

এ সময় পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%