ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫,৩৪৬


ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫,৩৪৬

ভেনেজুয়েলায় প্রায় এক মাস আগে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪৬ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ জুন দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানা ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার পরপর দুটি ভূমিকম্পের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কারাকাসের বাইরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। খবর বার্তা সংস্থা এএফপি’র। জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ টেলিগ্রামে জানান, ভূমিকম্পে ৫ হাজার ৩৪৬ জন নিহত হয়েছে। আগের দিনের তুলনায় এ সংখ্যা ৬৮ জন বেড়েছে বলে তিনি জানান। এছাড়া, তিনি বলেন, ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছে। বর্তমানে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ মানুষদের সংখ্যা নিয়ে সরকার কোনো মন্তব্য করেনি। তবে জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখনো ৫০ হাজারের মতো মানুষ নিখোঁজ থাকতে পারে। ভূমিকম্পের পর এ পর্যন্ত ১ হাজার ৪০৫টি আফটারশক রেকর্ড করা হয়েছে। ভূমিকম্পের কারণে ২৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকায় স্টেডিয়াম থেকে শুরু করে ফুটপাত পর্যন্ত বিভিন্ন স্থানে অস্থায়ী আশ্রয়শিবির স্থাপন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সোমবার জানান, ঘর হারানো প্রায় ২০০ পরিবারকে কারাকাসের একটি আবাসিক ভবনে থাকার ব্যবস্থা করা হবে। সেইসাথে, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৪ হাজারের বেশি নতুন বাড়ি নির্মাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। সরকারি তথ্য অনুযায়ী, ভূমিকম্পের ফলে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
এক মঞ্চে শাকিরা ও টাইলা

নিউইয়র্কের ‘‘হিপস ডোন্ট লাই’’ গানে মাতলেন শাকিরা ও টাইলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৮ এম


নিউইয়র্কের ‘‘হিপস ডোন্ট লাই’’ গানে মাতলেন শাকিরা ও টাইলা

নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত বার্কলেস সেন্টারে দুই প্রজন্মের দুই জনপ্রিয় সংগীত তারকা—কলম্বিয়ান সুপারস্টার শাকিরা এবং দক্ষিণ আফ্রিকার গ্র্যামিজয়ী গায়িকা টাইলা একত্রে মঞ্চে ঝড় তুলেছেন। শাকিরার ‘লাস মুজেরেস ইয়া নো ইয়োরান ওয়ার্ল্ড ট্যুর’-এর কনসার্টে আকস্মিকভাবে উপস্থিত হয়ে শাকিরার ভক্তদের উন্মাদনায় ভাসিয়ে দেন টাইলা।

সোমবার (২১ জুলাই) রাতে, দুই সংগীতশিল্পী খালি পায়ে মঞ্চে নেমে শাকিরার ২০০৬ সালের কালজয়ী গান ‘হিপস ডোন্ট লাই’ পরিবেশন করেন।

কনসার্টে শাকিরা সোনালি পোশাক পরিধান করেছিলেন এবং টাইলা ফিরোজা রঙের ঝালর দেওয়া পোশাকে মঞ্চে হাজির হন। খালি পায়ে নেচে তারা বিখ্যাত ‘হিপস ডোন্ট লাই’ গানের বিশেষ কোরিওগ্রাফি ফুটিয়ে তোলেন। শাকিরার স্বাক্ষরিত হিপ মুভমেন্টের সাথে টাইলা যোগ করেন তার নিজস্ব আফ্রো-পপ স্টাইল, যা পুরো পরিবেশনাকে আরো আকর্ষণীয় করে তোলে।

টাইলা যারা ‘ওয়াটার’ এবং ‘অন অ্যান্ড অন’ গানের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন, সম্প্রতি সেরা আফ্রিকান গান পরিবেশনার জন্য তিনি প্রথম গ্র্যামি জিতেছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী সংগীত গাওয়ার পর শাকিরার সাথে তাঁর বন্ধুত্বের বন্ধন আরো গভীর হয়েছে। কারণ শাকিরা ছিলেন বিশ্বকাপের হাফটাইম শো-এর মূল আকর্ষণ। ব্রুকলিনের এ কনসার্টে শুধু টাইলা নয়, এড শিরান এবং বার্না বয়ের মতো বিশ্বের অন্যান্য বিখ্যাত তারকারাও অপ্রত্যাশিতভাবে হাজির হয়ে ভক্তদের চমকে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিলিতে ভয়াবহ ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


চিলিতে ভয়াবহ ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ১৩

চিলিতে কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ ঝড়ে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছে।এছাড়া, ৬০ হাজারের বেশি মানুষ সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগের পর বর্তমানে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ, পানি ও অন্যান্য জরুরি সেবা স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

গত ১৫ জুলাই চিলির দক্ষিণাঞ্চলে শুরু হওয়া এই ঝড় পরে দেশটির সাধারণত শুষ্ক থাকা কোকুইম্বো ও আতাকামা অঞ্চলে ব্যাপক প্রভাব ফেলে। এসব এলাকায় এ ধরনের অতিবৃষ্টি খুবই অস্বাভাবিক ঘটনা।

চিলির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেডের পরিচালক আলিসিয়া সেব্রিয়ান সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং সাতজন নিখোঁজ রয়েছেন।’

সরকারি হিসাবে বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে প্রায় ২ হাজার ৮০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পাহাড়ি ঢল, নদ-নদীর পানি বেড়ে যাওয়া এবং পানি ও কাদায় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় বেশ কয়েকটি শহর ও জনপদ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

কোকুইম্বোর স্থানীয় এক কমিউনিটি নেতা প্যাট্রিসিয়া আলবর্নোজ এএফপিকে ফোনে বলেন, ‘আমার বয়স ৫৭ বছর। জীবনে এমন ভয়াবহ পরিস্থিতি কখনো দেখিনি। সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল নদী ও খালের পানি উপচে পড়ার দৃশ্য।’

চিলির স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদিও আলভারাদো জানান, বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে, নদী ও খালের পানি এখনো বিপজ্জনক পর্যায়ে থাকায় ঝুঁকি রয়ে গেছে।

এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সোমবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলার মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


ভেনেজুয়েলার মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের করা ফৌজদারি মামলায় ভেনেজুয়েলার অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার, ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব উভয় পক্ষ দিয়েছে।

মঙ্গলবার আদালতে জমা দেওয়া এক যৌথ নথিতে মাদুরোর আইনজীবী এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রসিকিউটররা এই প্রস্তাব দেন। নথিতে মামলার পরবর্তী ধাপগুলোর একটি সম্ভাব্য সময়সূচিও তুলে ধরা হয়েছে। তবে শেষ পর্যন্ত বিচার কবে শুরু হবে, সেই সিদ্ধান্ত নেবেন মামলার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক অ্যালভিন হেলারস্টেইন।

মাদুরোর মামলার পরবর্তী শুনানি আজ বুধবার দুপুর ১২টায় (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই শুনানির আগেই উভয় পক্ষ আদালতে যৌথভাবে এই সময়সূচির প্রস্তাব জমা দেয়।

আদালতের নথিতে বলা হয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতে এই সময়সূচিতে পরিবর্তনের আবেদন করতে পারবে দুই পক্ষই। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, মামলাটি খারিজের জন্য মাদুরোর প্রথম দফার আইনি আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ সেপ্টেম্বর।

ধারণা করা হচ্ছে, ওই আবেদনে মাদুরোর আইনজীবীরা দাবি করবেন, তিনি একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান ছিলেন। তাই আন্তর্জাতিক আইনের আওতায় তার বিচার থেকে আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। এই যুক্তিতে মামলাটি খারিজের আবেদন জানানো হতে পারে। এরপর প্রসিকিউটররা প্রতিরক্ষা পক্ষকে গোপন নথি পর্যালোচনার সুযোগ দেওয়ার পর মাদুরো আগামী ১১ জানুয়ারির মধ্যে দ্বিতীয় দফার আইনি আবেদন জমা দেবেন।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এক রাতের অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার করতে নিউইয়র্কে নিয়ে আসা হয়। মাদুরো ও তার স্ত্রী দুজনই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

২০১৩ সাল থেকে আটক হওয়ার আগ পর্যন্ত ভেনেজুয়েলার ক্ষমতায় ছিলেন সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরো। তার শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। গত ৫ জানুয়ারি আদালতে প্রথম হাজিরার সময় মাদুরো নিজেকে 'যুদ্ধবন্দী' বলে দাবি করেন। দীর্ঘদিন ধরে মাদুরো অভিযোগ করে আসছেন যে, ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো একজন দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক। ওয়াশিংটনের দাবি, তার সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে ভেনেজুয়েলার অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ২০১৮ এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপি করে ক্ষমতায় ছিলেন মাদুরো। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র তাকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে আর স্বীকৃতি দেয় না।

বর্তমানে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে রাখা হয়েছে। সেখানে থেকেই তারা মামলার আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার উদ্বেগ প্রকাশ চীনের প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

১২:০৬ পি.এম


অস্ট্রেলিয়ার উদ্বেগ প্রকাশ চীনের প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষায়

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার ম্যানিলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের সময় এ উদ্বেগ জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং।

চলতি মাসে চীনের একটি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই ক্ষেপণাস্ত্রটিতে ছিল একটি নিষ্কিয় ওয়ারহেড (ডামি ওয়ারহেড), এবং এটি প্রশান্ত মহাসাগরের অনেক দূর পর্যন্ত গিয়ে পৌঁছায়।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

মঙ্গলবার রাতে বৈঠকের শুরুতে চীনা পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় পেনি ওং ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি একই সঙ্গে নিরাপদ ও পেশাদার সামরিক আচরণ, পাশাপাশি স্বচ্ছতা এবং সামরিক উদ্দেশ্য সম্পর্কে আস্থা তৈরির গুরুত্বের কথা তুলে ধরেন।

এর আগে অস্ট্রেলিয়া বলেছিল, চীনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তাদের পর্যাপ্ত আগাম তথ্য দেওয়া হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রায় এক ডজন দ্বীপরাষ্ট্রও এই পরীক্ষার নিন্দা জানিয়েছে। তাদের মতে, এ ধরনের পরীক্ষা পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে থাকার ওই অঞ্চলের আকাঙ্ক্ষার পরিপন্থী।

পর্যবেক্ষকদের মতে, রকেটটি সলোমন দ্বীপপুঞ্জ, নাউরু ও টুভালুর মধ্যবর্তী কোনো একটি সমুদ্র এলাকায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%