০৩:১৫ এম
বাজারে এখন হিমসাগরসহ নানা জাতের আম পাওয়া যাচ্ছে। মৌসুম হওয়ায় এখন প্রতিটি ঘরেই আম খাওয়ার চল প্রকাশ পাচ্ছে। অনেক মানুষ পাকা আম শুধু ধুয়ে কেটে খান। তবে বিশেষজ্ঞদের মতামত হলো, এটি যথেষ্ট নয়। খাওয়ার আগে আম কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখা উচিত।
এর কারণ হলো, আমের খোসায় ধুলো-ময়লা ছাড়াও চাষের সময় ব্যবহৃত কীটনাশক ও রাসায়নিক সার লেগে থাকতে পারে। সাধারণ ধোয়ার মাধ্যমে এসব উপাদান পুরোপুরি দূর হয় না। পানিতে ভিজিয়ে রাখলে এসব ক্ষতিকর উপাদান কিছুটা কমে যায়।
আরও পড়ুন: ৩০ সেকেন্ডের অভ্যাসে মানসিক চাপ কমানো সম্ভব
এছাড়া আমের খোসায় ফাইটিক অ্যাসিডসহ কিছু অ্যান্টি-নিউট্রিয়েন্ট থাকতে পারে। এসব শরীরের পুষ্টি শোষণে বাধা দিতে পারে বলে ধারণা করা হয়। পানিতে ভিজিয়ে রাখলে এসব উপাদানের প্রভাব কমে যায়, ফলে আমের পুষ্টিগুণ শরীর সহজে গ্রহণ করতে পারে।
এছাড়া, আমের বোঁটা থেকে বের হওয়া আঠালো কষ ত্বক বা ঠোঁটে লাগলে চুলকানি বা অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে। এটি গলা অস্বস্তিকরও করতে পারে। পানিতে ভিজিয়ে রাখলে এই কষ অনেকটা পরিষ্কার হয়ে যায়।
সাধারণভাবে খাওয়ার আগে ৩০ মিনিট থেকে ১-২ ঘণ্টা স্বাভাবিক তাপমাত্রার পানিতে আম ভিজিয়ে রাখা ভালো।
আরও পড়ুন: খালি পেটে গরম পানির সঙ্গে মধু খেলে কী উপকারিতা হয়?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন