০৬:৪৫ পি.এম
চলতি সপ্তাহে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে শ্যামল মাওলা অভিনীত চলচ্চিত্র ‘চিরকুট’। সিনেমাটির গল্পের পাশাপাশি দর্শক ও শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেছে এর একটি উল্লেখযোগ্য গান ‘রঙ্গিলা আসমান’। গানটিতে কণ্ঠ দিয়েছেন উদীয়মান শিল্পী মেহেদী সরকার ও রাকিবা ঐশী।
মুনতাসির আকিবের পরিচালনায় নির্মিত ‘চিরকুট’ সিনেমার এই গানটির কথা লিখেছেন কিঙ্কর আহসান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী সরকার নিজেই। সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন কৌশিক আহমেদ অন্তর এবং শব্দ পরিকল্পনায় ছিলেন জেএইচ মুন্না।
সিনেমায় প্রথমবার গান গাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে মেহেদী সরকার মন্তব্য করেন, ‘আমার ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল কণ্ঠশিল্পী হব এবং সেই স্বপ্ন পূরণের পথেই প্রতিনিয়ত হাঁটছি। তবে আমার এই পথচলায় সব সময়ই পাশে ছিল আমার পরিবার। এই প্রথম সিনেমায় গান করলাম যা আমার কাছে অত্যন্ত আনন্দের। আজ আমার মা বেঁচে থাকলে হয়তো অনেক খুশি হতেন।'
আরও পড়ুন: সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সবার সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন