ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬


রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬

রাজশাহী জেলায় সাত দিন ব্যাপী বিশেষ অভিযানের শেষ দিনে, জেলা পুলিশ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ১৬ জনকে গ্রেফতার করেছে।

সোমবার (২৭ জুলাই) রাজশাহীর গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানাসহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায় এবং গ্রেফতার করে। এ সময় ৩৯৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিন। তিনি জানালেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদের নির্দেশনা ও রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত সাত দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

এরই ধারাবাহিকতায় সোমবার, শেষ দিনে রাতভর জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৩ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানা ভুক্ত ৩ জন সহ ১৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং অন্যান্য প্রযোজ্য ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনা ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাবির দুই অধ্যাপক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


নেত্রকোনা ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রাবির দুই অধ্যাপক নিয়োগ

নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ও কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি অধ্যাপক।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী ড. মো. খালেদ উজ্জামানকে নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় আইন, ২০২০-এর ১০(১) ধারা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমানকে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. খালেদ উজ্জামানকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে, এবং কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. হাবীবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝ নদীতে বৈঠার লড়াই, তীরে হাজারো দর্শকের উচ্ছ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


মাঝ নদীতে বৈঠার লড়াই, তীরে হাজারো দর্শকের উচ্ছ্বাস

ঢাক-ঢোলের তালের সুরে নয়, বরং নদীর বুকের ওপর একসঙ্গে ওঠা শত শত বৈঠার ছন্দেই শুরু হলো এই উৎসব। নদীর দুই তীরে মানুষের ঢল, মাঝনদীতে সারি সারি নৌকার উপস্থিতি, আর তালে তালে বৈঠা চালিয়ে গ্রামবাংলার শতবর্ষের ঐতিহ্য যেন নতুন করে প্রাণ ফিরে পেল আবারও।

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর বাদাউড়া এলাকায় অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ, যা দেখতে নদীর দুই তীরে ভিড় করেন কয়েক হাজার দর্শক। নৌকা ও ট্রলার ভাড়া নিয়ে অনেকেই এই বর্ণিল আয়োজনের আনন্দ উপভোগ করেন।

প্রতিযোগিতায় অংশ নেয় জল পবন, ময়ূরপঙ্খীসহ বাহারি নামে ১৮টি নৌকা। বৈঠার ছন্দে, দর্শকদের উচ্ছ্বাস আর উত্তেজনায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা কেবল একটি ক্রীড়ার আসর নয়, বরং এটি গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির এক মিলনমেলা, যেখানে সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবের আবহ নদীর দুই পাড়জুড়ে ছড়িয়ে পড়ে।

আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী নৌকার সংখ্যা বেশি হওয়ায় একদিনে প্রতিযোগির সম্পন্ন করা সম্ভব হয়নি, ফলে পরবর্তীতে ফাইনাল রাউন্ডের তারিখ ঘোষণা করা হবে।

বর্তমানে সময় ও জীবনের গতি বদলে গেলেও, নলজুর নদীর বুকে বৈঠার এই ছন্দ মানুষের ভালোবাসায় গ্রামবাংলার ঐতিহ্য এখনো বেঁচে আছে—এমন একটি স্মৃতি মনে করিয়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষকদের রক্ষকই আজ শিক্ষামন্ত্রী: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


ধর্ষকদের রক্ষকই আজ শিক্ষামন্ত্রী: রাহুল গান্ধী

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রলহাদ জোশীর নাম ঘোষণা হতেই ভারতের লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সুর চড়ালেন। বিজেপি নেতৃত্বের এই সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করে তিনি বলেন, কেন্দ্র এমন একজন মানুষকে দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব দিয়েছে, যিনি প্রকাশ্যে গণধর্ষনকারীদের পক্ষ নিয়েছিলেন। মোদি সরকারের এই নির্বাচনের বিষয়ে তিনি গভীর বিস্ময় প্রকাশ করেছেন।

২০০২ সালের গুজরাট দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষণ ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত ১১ জন আসামির সাময়িক মুক্তি নিয়ে ২০১৮ সালে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী হিসেবে প্রলহাদ জোশী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি দাবি করেছিলেন, আসামিরা দীর্ঘ সময় জেলে কাটিয়ে আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং ভালো আচরণের ভিত্তিতে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। সরকারের ওই পদক্ষেপে তিনি কোনো অন্যায় দেখছেন না বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু পরবর্তীকালে ২০২৪ সালে সুপ্রিম কোর্ট গুজরাট সরকারের সেই মুক্তির আদেশ খারিজ করে দেয় এবং আদালত পরিস্কার জানায়, ওই সিদ্ধান্তটি আইনি এখতিয়ার বহির্ভূত ছিল।

মঙ্গলবার সংসদ ভবনের বাইরে মোদি সরকারকে নিশানা করে রাহুল গান্ধী বলেন, দেশের বিভিন্ন স্থানে তরুণ সমাজ ও ছাত্রছাত্রীরা যখন শিক্ষা ব্যবস্থার চরম বিশৃঙ্খলা নিয়ে আন্দোলন করছে, ঠিক তখনই এমন একজন ব্যক্তিকে এই পদে বসানো হলো। যিনি গণধর্ষণকারীদের সুরক্ষার পক্ষে কথা বলেন, তাঁর চেয়ে নিকৃষ্ট মনোভাব আর হতে পারে না। প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় বহু বিকল্প থাকা সত্ত্বেও কেন এমন একজন বিতর্কিত ব্যক্তিত্বকে শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া হলো, তা নিয়ে রাহুল প্রশ্ন তুলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


‘সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব’

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা ভোগ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মের উপর রয়েছে। তিনি বলেন, প্রয়োজনে প্রচলিত চিন্তার বাইরে গিয়ে (‘আউট অব দ্য বক্স’) কাজ করতে হবে। প্রত্যেকে যদি তাদের নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে তাহলে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

মঙ্গলবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ‘হেপাটাইটিস: আসুন, বাধা ভেঙে এগিয়ে যাই’ প্রতিপাদ্যে চট্টগ্রামের লালখান বাজারে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের আয়োজন করে লিভার কেয়ার সোসাইটি। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছিল।

তিনি মন্তব্য করেন, মানুষের মধ্যে দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা গড়ে না তুললে শুধুমাত্র চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, একজন মানুষ যখন কেবল নিজের নয়, বরং অন্যের কষ্টও অনুভব করতে শেখে, তখনই সে প্রকৃত মানুষে পরিণত হয়। তদন্ত করে দেখা গেছে, সমাজে অপরাধ, মাদকাসক্তি এবং নানা রোগব্যাধি কমাতে ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র—সব পর্যায়ে দায়িত্বশীল হওয়ার বিকল্প নেই। একটি সুস্থ সমাজ গঠনের চিন্তার শুরু পরিবার থেকেই হওয়া উচিত। একজন মা গর্ভধারণের সময় থেকেই একটি শিশুর বেড়ে ওঠার প্রতিটি ধাপে সচেতনতা ও দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পরিবার ও সমাজের অবহেলার কারণে অনেক তরুণ ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ছে এবং এই সামাজিক অবক্ষয় কেবল অপরাধই বাড়ায় না, বরং বিভিন্ন জটিল রোগের বিস্তারেও ভূমিকা রাখছে।

তিনি উল্লেখ করেন, ‘মানুষ যখন নিজের ব্যথা বোঝে, তখন সে জীবিত। আর যখন অন্যের ব্যথা বোঝে, তখন সে প্রকৃত মানুষ।’ তাই সমাজের প্রতিটি ব্যক্তি যদি শুধু নিজের দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্বও পালন করেন, তাহলে অপরাধ, মাদকাসক্তি ও সামাজিক সংকট অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান ও লিভার কেয়ার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ ছিলেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মোহাম্মদ একরাম হোসেন। সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও লিভার কেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ডা. তারেক শামস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%