ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

শেরেবাংলা নগরে সচিবালয় সরছে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত


শেরেবাংলা নগরে সচিবালয় সরছে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

শেরেবাংলা নগরের পুরানো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন লাভ করেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি ২০২৯ সালের মধ্যে সেখানে দাফতরিক কার্যক্রম শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

রোববার (১৮ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সংবাদমাধ্যমের সামনে এসে তিনি এই তথ্য প্রদান করেন।

এছাড়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় করার বিষয়েও মন্ত্রিপরিষদ সচিব বক্তব্য রেখেছেন।

আরও পড়ুন: প্রতিমন্ত্রী টুকুর শোক, টাঙ্গাইল প্রতিনিধির বাবার মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ২২ গ্রেফতার, উদ্ধার ৪০০ গ্রাম হেরোইন ও ১৫২০ পিস ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ঢাকায় মাদকবিরোধী অভিযানে ২২ গ্রেফতার, উদ্ধার ৪০০ গ্রাম হেরোইন ও ১৫২০ পিস ইয়াবা

রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ২২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৪০০ গ্রাম হেরোইন, ১৫২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মো. হাসান মারুফের নির্দেশনা অনুযায়ী এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে ১৭ ও ১৮ অক্টোবর সবুজবাগ, ডেমরা, মতিঝিল ও কোতোয়ালি সার্কেলের চারটি টিম এই অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় ৪টি নিয়মিত মামলা এবং ১৬টি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়েছে।

সবুজবাগে ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার ও গ্রেফতার ২

পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে ১৮ অক্টোবর সবুজবাগ থানাধীন অতিশ দীপংকর রোডের বৌদ্ধ মন্দিরের পশ্চিম পাশ থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস তল্লাশি করে মো. জেনারুল ইসলাম (৩৫) এবং মো. মনিরুল ইসলাম (৫৫) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের মতে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে হেরোইন বিক্রি করে আসছিল।

যাত্রাবাড়ী ও পল্টনে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০

পরিদর্শক মো. ফজলুল হক খানের নেতৃত্বে ১৭ অক্টোবর যাত্রাবাড়ীর কোনাপাড়া কাঠেরপুল এলাকা থেকে মো. শামীম খান ওরফে খোকন (৪৪) এবং মো. শাহবুদ্দিনকে (৫৫) ১৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। একই টিম, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে পল্টন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ ৮ জনকে গ্রেফতার করে। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন।

মতিঝিল ও গেন্ডারিয়ায় গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পরিদর্শক মুহাম্মদ সাজেদুল আলমের নেতৃত্বে ১৭ অক্টোবর মতিঝিলের ফকিরাপুল ও গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. নাইম (৩২) এবং মো. আলী হোসেনকে (৪৮) ২০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে।

কোতোয়ালি, বংশাল ও পল্টনে গাঁজাসহ গ্রেফতার ৮

অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে এবং উপপরিদর্শক আসহাব উদ্দীন চৌধুরীর পরিচালনায় কোতোয়ালি, বংশাল ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ আরও ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না : চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না : চিফ হুইপ

জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি মন্তব্য করেছেন যে, আগামী বছর দেশে বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না।

তিনি রোববার (১৮ অক্টোবর) দুপুরে বরগুনার বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

চিফ হুইপ আরও জানান, "হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভিতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই।"

এছাড়া, তিনি দাবি করেন যে, দেশে গত দুই বছরে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, "বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক, সবার অধিকার সমান।"

সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সকল পূজা মণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণও করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এফএও’র সহায়তায় নিরাপদ খাদ্য ও নারীদের উদ্যোগে ৪.৪৭ লাখ ডলার অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


এফএও’র সহায়তায় নিরাপদ খাদ্য ও নারীদের উদ্যোগে ৪.৪৭ লাখ ডলার অনুদান

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : নিরাপদ কীটনাশক ব্যবস্থাপনা এবং গ্রামীণ নারীদের পরিবেশবান্ধব ক্ষুদ্র ব্যবসার প্রসারে ৪ লাখ ৪৭ হাজার মার্কিন ডলার অনুদান সহায়তা পেতে দুটি প্রকল্পের নথিতে সই করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

রোববার ঢাকায় ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বাংলাদেশে এফএওর প্রতিনিধি ড. জিয়াওকুন শি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নথিতে সই করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইআরডির জাতিসংঘ অনুবিভাগের উইং প্রধান এ কে এম সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ইআরডির জাতিসংঘ অনুবিভাগের যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কীটনাশকের নিরাপদ ব্যবস্থাপনায় ২ লাখ ডলার কীটনাশকের জীবনচক্রভিত্তিক ব্যবস্থাপনায় সক্ষমতা জোরদার’ শীর্ষক চার বছর মেয়াদি প্রকল্পটি এফএও-চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কর্মসূচির অংশ। এতে অর্থায়ন করছে চীনের কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়।

এ প্রকল্পের আওতায় বাংলাদেশ পাবে ২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ছাড়াও ইথিওপিয়া, ঘানা, জর্ডান ও কিরগিজস্তানে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

প্রকল্পটির মাধ্যমে কীটনাশক ব্যবহারের হালনাগাদ বিধিমালা প্রণয়ন, ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা চালু এবং আইন প্রয়োগ জোরদারে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি কীটনাশকের অবশিষ্টাংশ পরীক্ষায় পরীক্ষাগারগুলোর সক্ষমতা বাড়ানো এবং নিরাপদ কীটনাশক ব্যবহার সম্পর্কে কৃষকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পের নথিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ৩০ শতাংশের বেশি সবজিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশকের অবশিষ্টাংশ থাকার তথ্য পাওয়া গেছে।

২০২৬ সালের ১০ জুন ইআরডিতে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার পর এফএও প্রকল্পের নথি সংশোধন করে। সংশোধিত নথি অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় প্রকল্প টাস্কফোর্সের নেতৃত্ব দেবে। বাস্তবায়নে যুক্ত থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। জাতীয় প্রকল্প সমন্বয়কের কর্মস্থল হবে বাংলাদেশে। পাশাপাশি প্রকল্পের বাজেটও যৌক্তিকভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে।

নারী-নেতৃত্বাধীন সবুজ উদ্যোগে ২ লাখ ৪৭ হাজার ডলার:

দ্বিতীয় প্রকল্পের নথিতে ‘গ্রিন রুটস উইমেনস ফার্ম ল্যাবস’ শীর্ষক ২৪ মাসের একটি উপ-কর্মসূচির কথা বলা হয়েছে। বাংলাদেশ ও উগান্ডায় পরীক্ষামূলকভাবে এটি বাস্তবায়ন করা হবে। এতে বাংলাদেশের জন্য বরাদ্দ ২ লাখ ৪৭ হাজার মার্কিন ডলার।

এফএওর কৃষক মাঠ স্কুল পদ্ধতির ওপর ভিত্তি করে কর্মসূচিটি নেওয়া হয়েছে। এর আওতায় গ্রামীণ নারীদের পরিবেশবান্ধব ক্ষুদ্র ব্যবসা শুরু ও সম্প্রসারণে সহায়তা প্রদান করা হবে। এ জন্য তাদের প্রশিক্ষণ ও পরামর্শ, উপযোগী প্রযুক্তি এবং অর্থায়ন ও বাজারের সঙ্গে সংযোগের সুযোগ তৈরি করা হবে।

এ কর্মসূচির জাতীয় পর্যায়ের অংশীদার হলো কৃষি মন্ত্রণালয়, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং দেশের কৃষক সমাজ। ২০২৬ সালের আন্তর্জাতিক নারী কৃষক বর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী মন্তব্য করেন, ‘প্রকল্প দুটি নিরাপদ খাদ্য, জলবায়ু সহনশীল জীবিকা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আমাদের যৌথ অঙ্গীকারের প্রতিফলন। কৃষক ও গ্রামীণ নারীদের জন্য এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে ইআরডি সমন্বয় কার্যক্রম অব্যাহত রাখবে।’

বাংলাদেশে এফএওর প্রতিনিধি ড. জিয়াওকুন শি বলেন, নিরাপদ কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তোলা এবং গ্রামীণ নারীদের জন্য সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে এফএও আনন্দিত।

অনুষ্ঠানে ইআরডির জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল বলেন, স্বাধীনতার পর থেকেই খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করছে। দেশের কৃষি খাতের উন্নয়নে সংস্থাটি ৫০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি'র নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


বিএনপি

১৮ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে রোজ রবিবার, সকাল ১১ ঘটিকায়, নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক থানা ওয়ার্ড কমিটির উদ্যোগে,
গ্যাস খাতের সংকট উৎস থেকে উত্তরণের পথে সরকার,
বিগত আওয়ামী লীগ সরকার দুর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার, ইরান যুদ্ধ এবং প্রাকৃতিক বৈরিতা ভাসমান এনজি টার্মিনালের উপর নির্ভরতা, অতিরিক্ত গ্যাস উত্তোলনের ফলে সৃষ্টির সংকট,
বাপে ক্স কে নিষ্ক্রিয় রেখে বিদেশি ঠিকাদারদের অগ্রধিকার, তাইমুক্ত অধ্যাদেশ ২০১০ চালু করে, দরপত্র ছাড়াই আমদানি বাণিজ্য প্রাধান্য দেওয়া হয় যা করার ক্ষেত্রে প্রতিদ্বন্দিতা ও জবাবদিহি দুটোই বন্দ করে দেয়, সিস্টেম লস এর নামে বছরে চার হাজার কোটি টাকার গ্যাস অপচয়, এল এনজি আমদানি চুক্তি বাতিল, সাগরে বৈরী আবহাওয়ায় এল এন জি খালাস ব্যাহত, অতিরিক্ত গ্যাস উত্তোলনের ফলে সৃষ্টির সংকট, এর কারণে বিগত সরকার এর আমলে, বিভিন্ন সময় গ্যাসের মূল্য বিদ্যুতের মূল্য অকটেন ডিজেলের দাম বাড়াইতে বাধ্য হয়েছে, এই সকল বিষয়ে জনগণের মাঝে তুলে দেয়ার জন্য আজ, নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক থানা ওয়ার্ড কমিটির পক্ষ থেকে লিফলেট বিতরণ করেন, বিভিন্ন এলাকায় ও মহাসড়কে,
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সাখাওয়াত ইসলাম রানা, মোহাম্মদ জাকির হোসেন, মোঃ হারুন, মোঃ জুলহাস, ১৪ নম্বর ওয়ার্ডের মিজানুর রহমান রনি মল্লিক, মাহফুজ রহমান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%