ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম


গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিলে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কাশিয়ানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা পুলিশের এক পরিদর্শক আবু আলমকে কুপিয়ে জখম করা হয়েছে। তিনি বরগুনা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং কাশিয়ানীতে টহলের দায়িত্ব পালন করছিলেন।

বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার পাইলট স্কুলের সামনে তাকে কুপিয়ে আঘাত করা হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পরিদর্শক আবু আলম মিছিলে সামনে পড়লে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের তল্লাশি অভিযান

এছাড়া কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাশিয়ানী গ্রামীণ ব্যাংক অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে, গোপালগঞ্জে এক আইনজীবীর ওপর মব সৃষ্টির প্রতিবাদে আইনজীবীরা আদালত বর্জন করে আদালত এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাসির আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক এম জুলকদর রহমান।

প্রায় আড়াই বছর পর জেলা শহরের চৌরঙ্গীতে মাইক টানিয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজিয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গোপালগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস

গোপালগঞ্জ জেলা কারাগার, আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।

বুধবার সকালে জি এম সরফরাজ গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন।

এমই

আরও পড়ুন: দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩% দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে বলিউড সাজে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


মুম্বাইয়ে বলিউড সাজে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন

ভারতে সফররত প্রিন্স উইলিয়াম ও ব্রিটেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের নতুন সাজসজ্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। তিন দিনের সফরে মায়ানগরী মুম্বাইয়ে এসে বলিউড সাজসজ্জায় ধরা দিয়েছেন বৃটিশ যুবরাজদম্পতি।

বৃটিশ সংবাদমাধ্যম বৃটিশ ভোগের প্রতিবেদন অনুযায়ী, কেট-উইলিয়াম ভারত সফর করছেন ২০২৬ আর্থশট প্রাইজ বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে, যা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানের দিন বৃটিশ রাজদম্পতি অটোরিকশায় চড়ে প্রতিযোগিদের সঙ্গে দেখা করেন। তবে তাদের বলিউড সাজসজ্জা সবার নজর কাড়ে।

ভারতীয় ফ্যাশনের ছোঁয়ায় নিজেদের সাজিয়ে তোলেন বৃটিশ রাজপরিবারের দুই সদস্য। যেন মুম্বাইয়ের ঝলমলে সন্ধ্যা আর বিলেতি রাজকীয় আভিজাত্য একাকার হয়ে যায়।

আর্থশট প্রাইজ অনুষ্ঠানে কেট মিডলটন দিল্লির ডিজাইনার মহিমা মহাজনের তৈরি সিঁদুর লাল রঙের বেনারসি জর্জেটের তৈরি আনারকলি পরিধান করেন। পোশাকের উপর হাতে করা সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ সকলের মন কেড়েছে। এর সঙ্গে ছিল পান্না বসানো নেকলেস ও দুল, যা রানি দ্বিতীয় এলিজাবেথের সংগ্রহের। হাতে ছিল বার্গন্ডি রঙের ভেলভেটের তৈরি প্রাডা-র ক্লাচ।

স্ত্রীকে সঙ্গ দিতে ভারতীয় পোশাক বেছে নেন প্রিন্স উইলিয়ামও। তিনি মুম্বাইয়ের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রার নকশা করা কালো বন্ধগলা ভারতের যোধপুরী স্যুটে ধরা দেন। সাবেকি ভারতীয় পোশাকের সঙ্গে তার পরিচ্ছন্ন সাজে ছিল রাজসিক গাম্ভীর্য, যা নেটিজেনদেরও মন কেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন, কর্মচারীদের তৎপরতায় রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


সালথায় গ্রামীণ ব্যাংকে আগুন, কর্মচারীদের তৎপরতায় রক্ষা

ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার চেষ্টা সম্পর্কে দূর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সালথা সদর শাখার ভবনে এই ঘটনা ঘটে। তবে ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও কর্মীদের দ্রুত তৎপরতার ফলে আগুন নিয়ন্ত্রণে আসায় প্রতিষ্ঠানটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

পুলিশ ও গ্রামীণ ব্যাংক সূত্রে জানা যায়, সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে অবস্থিত ব্যাংকটির শাখা ভবনে রাতের বেলা দুর্বৃত্তরা মশালে কেরোসিন ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়।

দুর্বৃত্তরা আবাসিকের গেটের সামনে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে ভবনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখে শাখা ব্যবস্থাপক রাজীব হোসেন ও তাঁর সহকর্মীরা দ্রুত নিচে নেমে আসেন। এরপর তাঁরা মোটরের পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এর ফলে ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গ্রামীণ ব্যাংক সালথা শাখার ব্যবস্থাপক রাজীব হোসেন বলেন, ‘রাতে আমি নিজের কক্ষে শুয়ে ছিলাম। এ সময় জানালা দিয়ে নিচ থেকে ধোঁয়া আসতে দেখি। তাৎক্ষণিক নিচে নেমে দেখি আগুন জ্বলছে। পরে সহকর্মীদের নিয়ে মোটরের পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আবাসিকে আমি এবং সেকেন্ড অফিসারের পরিবারসহ থাকি। এই ঘটনায় বাচ্চাসহ আমরা আতঙ্কে আছি।' তিনি আরও বলেন, ঘটনার পর সকালে বিষয়টি সালথা থানা-পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা একটি অভিযোগ দায়ের করেছি।

সালথা থানার ওসি বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিয়ান চাইলে মিয়ানমারকে সহিংসতা বন্ধ করতে পারে: কেলি ই কারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


আসিয়ান চাইলে মিয়ানমারকে সহিংসতা বন্ধ করতে পারে: কেলি ই কারি

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ দূত কেলি ই কারি মন্তব্য করেছেন যে, আসিয়ান যদি চায়, তাহলে মিয়ানমারকে সহিংসতা বন্ধ করতে বাধ্য করা সম্ভব। তিনি এই কথা বলেন বাংলাদেশ সফরের পর বুধবার (১৮ নভেম্বর) দুপুরে গুলশানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে।

এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আট দিনের বাংলাদেশ সফর শেষে। কেলি ই কারি বলেন, ‘মিয়ানমারের রাজধানী নেপিদো সাধারণ মানুষের ওপর বোমা হামলা চালিয়ে যে বিভীষিকা তৈরি করেছে, তার পর আসিয়ান জোটে মিয়ানমারের ফিরে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা উচিত। আসিয়ান চাইলে মিয়ানমারকে সহিংসতা বন্ধ করাতে পারে।’

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপদে ও সম্মানের সঙ্গে ফিরে যেতে চান। কেলি ই কারি বলেন, প্রতিদিন মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গারা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছেন, যা তাদের মরিয়া সিদ্ধান্ত নিতে বাধ্য করছে।

বিশেষ দূত জানান, রোহিঙ্গারা আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার করা মামলার রায়ের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পাশে রয়েছে। মিয়ানমারের চলমান সংঘাতের সমাধান একমাত্র রাজনৈতিক সংলাপের মাধ্যমে সম্ভব।’

আন্তর্জাতিক আদালতের রায়ের পর রাখাইনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেলি ই কারি বলেন, ‘রাখাইনে শুধু সামরিক জান্তা নয়, অতীতে বৌদ্ধ ধর্মগুরুরাও ইসলামের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন। তাই ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বন্ধ করা প্রয়োজন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চান সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চান সিইসি

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্দেশনা দিয়েছেন যে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবাকে সম্পূর্ণভাবে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ চেয়ে বলেন, ‘এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, এখান থেকে আমি মুক্তি চাই। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে না, এমন একটা পরিবেশ চাই। কীভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন।’

বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম : বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সিইসি সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকার করে আবেদনকারীকে ফিরতি বার্তা পাঠানোর নির্দেশনা দেন।

তিনি বলেন, যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদন পাওয়া গেছে এবং তা প্রক্রিয়াধীন আছে। কোনো কাগজের ঘাটতি থাকলে একগাদা কাগজপত্রের তালিকা না দিয়ে কেবল প্রয়োজনীয় মৌলিক কাগজটির কথা জানানোর তাগিদ দেন তিনি।

এনআইডি সেবায় নাগরিকদের হয়রানির অভিযোগে বিব্রতবোধের কথা জানিয়ে সিইসি বলেন, প্রতিদিন যখন আমি ডাক সই করি, অন্তত হাফ ডজন আবেদন থাকে এনআইডি সংক্রান্ত যে, ‘আমি হয়রানির শিকার হচ্ছি, আমি আবেদন করেছি আজ থেকে ৬ মাস আগে বা ১০ মাস আগে বা এক বছর আগে, আমারটা কোনো নিষ্পত্তি হয় নাই’।

তিনি আরও বলেন, আমি চাই না পত্র-পত্রিকায় আর এই শব্দটা ব্যবহৃত হোক।

সেবা দেওয়ার ক্ষেত্রে একে অপরকে দোষারোপের প্রবণতা পরিহারের আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘যখনই আমি আমাদের লোকজনকে জিজ্ঞেস করি, তখন এটা এক ধরনের ব্লেম গেম হয়ে যায়। এসএসসি সার্টিফিকেট ঠিক নাই, ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট ঠিক নাই বা জন্মসনদ ঠিক নাই। ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন একটা জায়গায় আসতে হবে, যেখান থেকে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের মূলনীতি।’

তিনি উল্লেখ করেন, সব মানুষ শিক্ষিত ও ডিজিটাল জ্ঞানসম্পন্ন, এমনটা ধরে নেওয়া ভুল হবে। গ্রামে অনেক বয়স্ক মানুষের এনআইডি না থাকলে তারা বয়স্ক ভাতা বা ফ্যামিলি কার্ড পান না। তাই সাধারণ মানুষের সচেতনতার মাত্রা বিবেচনা করেই সমাধান খুঁজতে হবে।

সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কীভাবে ঠিকভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা প্রয়োজন বলেও মন্তব্য করেন সিইসি। এই প্রচারণা কীভাবে চালানো যায়, তা ভেবে দেখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা এতে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%