০৪:০১ পি.এম
ভারতে সফররত প্রিন্স উইলিয়াম ও ব্রিটেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটনের নতুন সাজসজ্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। তিন দিনের সফরে মায়ানগরী মুম্বাইয়ে এসে বলিউড সাজসজ্জায় ধরা দিয়েছেন বৃটিশ যুবরাজদম্পতি।
বৃটিশ সংবাদমাধ্যম বৃটিশ ভোগের প্রতিবেদন অনুযায়ী, কেট-উইলিয়াম ভারত সফর করছেন ২০২৬ আর্থশট প্রাইজ বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে, যা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের দিন বৃটিশ রাজদম্পতি অটোরিকশায় চড়ে প্রতিযোগিদের সঙ্গে দেখা করেন। তবে তাদের বলিউড সাজসজ্জা সবার নজর কাড়ে।
আরও পড়ুন: নির্মাতার গাড়িতে নবাগত অভিনেত্রী দেবিনা ব্যানার্জির অন্ধকার জায়গায় থামার অভিজ্ঞতা
ভারতীয় ফ্যাশনের ছোঁয়ায় নিজেদের সাজিয়ে তোলেন বৃটিশ রাজপরিবারের দুই সদস্য। যেন মুম্বাইয়ের ঝলমলে সন্ধ্যা আর বিলেতি রাজকীয় আভিজাত্য একাকার হয়ে যায়।
আর্থশট প্রাইজ অনুষ্ঠানে কেট মিডলটন দিল্লির ডিজাইনার মহিমা মহাজনের তৈরি সিঁদুর লাল রঙের বেনারসি জর্জেটের তৈরি আনারকলি পরিধান করেন। পোশাকের উপর হাতে করা সূক্ষ্ম এমব্রয়ডারির কাজ সকলের মন কেড়েছে। এর সঙ্গে ছিল পান্না বসানো নেকলেস ও দুল, যা রানি দ্বিতীয় এলিজাবেথের সংগ্রহের। হাতে ছিল বার্গন্ডি রঙের ভেলভেটের তৈরি প্রাডা-র ক্লাচ।
স্ত্রীকে সঙ্গ দিতে ভারতীয় পোশাক বেছে নেন প্রিন্স উইলিয়ামও। তিনি মুম্বাইয়ের জনপ্রিয় ডিজাইনার মণীশ মালহোত্রার নকশা করা কালো বন্ধগলা ভারতের যোধপুরী স্যুটে ধরা দেন। সাবেকি ভারতীয় পোশাকের সঙ্গে তার পরিচ্ছন্ন সাজে ছিল রাজসিক গাম্ভীর্য, যা নেটিজেনদেরও মন কেড়েছে।
আরও পড়ুন: ‘বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন—গুলি আপনাদের ওপর চলবেই’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন