ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চান সিইসি


এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চান সিইসি

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্দেশনা দিয়েছেন যে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবাকে সম্পূর্ণভাবে দুর্নীতি ও হয়রানিমুক্ত করতে হবে।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ চেয়ে বলেন, ‘এনআইডি কেন্দ্রিক যে দুর্নীতি হয়, এখান থেকে আমি মুক্তি চাই। এনআইডি কেন্দ্রিক দুর্নীতি হচ্ছে না, এমন একটা পরিবেশ চাই। কীভাবে আমরা এটা নিশ্চিত করতে পারি, সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন।’

বুধবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম : বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: মিরপুরে প্রেমিকের হাতে নারী পোশাক শ্রমিক হত্যার অভিযোগ

অনুষ্ঠানে সিইসি সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রাপ্তি স্বীকার করে আবেদনকারীকে ফিরতি বার্তা পাঠানোর নির্দেশনা দেন।

তিনি বলেন, যেকোনো আবেদন পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারীকে বার্তা দিয়ে জানাতে হবে যে তার আবেদন পাওয়া গেছে এবং তা প্রক্রিয়াধীন আছে। কোনো কাগজের ঘাটতি থাকলে একগাদা কাগজপত্রের তালিকা না দিয়ে কেবল প্রয়োজনীয় মৌলিক কাগজটির কথা জানানোর তাগিদ দেন তিনি।

এনআইডি সেবায় নাগরিকদের হয়রানির অভিযোগে বিব্রতবোধের কথা জানিয়ে সিইসি বলেন, প্রতিদিন যখন আমি ডাক সই করি, অন্তত হাফ ডজন আবেদন থাকে এনআইডি সংক্রান্ত যে, ‘আমি হয়রানির শিকার হচ্ছি, আমি আবেদন করেছি আজ থেকে ৬ মাস আগে বা ১০ মাস আগে বা এক বছর আগে, আমারটা কোনো নিষ্পত্তি হয় নাই’।

তিনি আরও বলেন, আমি চাই না পত্র-পত্রিকায় আর এই শব্দটা ব্যবহৃত হোক।

আরও পড়ুন: শরীয়তপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টা, অটোরিকশা ভাঙচুর

সেবা দেওয়ার ক্ষেত্রে একে অপরকে দোষারোপের প্রবণতা পরিহারের আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘যখনই আমি আমাদের লোকজনকে জিজ্ঞেস করি, তখন এটা এক ধরনের ব্লেম গেম হয়ে যায়। এসএসসি সার্টিফিকেট ঠিক নাই, ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট ঠিক নাই বা জন্মসনদ ঠিক নাই। ব্লেম গেম করে তো আমরা মানুষকে সেবা দিতে পারব না। আমাদের এমন একটা জায়গায় আসতে হবে, যেখান থেকে আর ব্লেম গেম চলবে না। মানুষকে সেবা দিতে হবে এবং সেটাই হচ্ছে আমাদের মূলনীতি।’

তিনি উল্লেখ করেন, সব মানুষ শিক্ষিত ও ডিজিটাল জ্ঞানসম্পন্ন, এমনটা ধরে নেওয়া ভুল হবে। গ্রামে অনেক বয়স্ক মানুষের এনআইডি না থাকলে তারা বয়স্ক ভাতা বা ফ্যামিলি কার্ড পান না। তাই সাধারণ মানুষের সচেতনতার মাত্রা বিবেচনা করেই সমাধান খুঁজতে হবে।

সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কীভাবে ঠিকভাবে আবেদন করতে হবে, সে বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা প্রয়োজন বলেও মন্তব্য করেন সিইসি। এই প্রচারণা কীভাবে চালানো যায়, তা ভেবে দেখতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্য চার নির্বাচন কমিশনার, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশাসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা এতে অংশ নেন।

আরও পড়ুন: এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশনা: প্রধানমন্ত্রীর নির্দেশে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইক টাইসন: ইসলাম আমাকে বিনয়ী হতে শিখিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


মাইক টাইসন: ইসলাম আমাকে বিনয়ী হতে শিখিয়েছে

সাবেক বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনের নামের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যে তিনি উল্লেখ করেছেন, এক সময় তিনি ছিলেন অত্যন্ত অহংকারী ও উদ্ধত। তবে ইসলাম তাকে শিখিয়েছে কীভাবে বিনয়ী ও নম্র হতে হয়। "আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা তাকে জীবনের সঠিক পথ দেখিয়েছে" বলেও তিনি বক্তব্যে উল্লেখ করেছেন।

ইসলাম গ্রহণের পর থেকে তিনি নিজের মধ্যে বিনয়ী হওয়ার চেষ্টা এবং আল্লাহর ওপর নির্ভরশীলতার কথা বিভিন্ন সাক্ষাৎকারে তুলে ধরেছেন। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের সাংবাদিক ল্যারি কিংয়ের সঙ্গে সিএনএনের এক সাক্ষাৎকারে টাইসন তার অতীত আচরণ সম্পর্কে আলোচনা করেন।

তিনি জানান, কারাবাসের সময় ইসলাম সম্পর্কে জানার এবং মুসলিম হওয়ার সুযোগ পেয়েছিলেন। তার উপলব্ধি ছিল, "বিনয় মানুষের অন্যতম সেরা গুণ।" অতীতে দাম্ভিক ও আত্মপ্রচারপ্রবণ থাকার কারণে তিনি জীবনে অনেক অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যা তিনি চাননি। এখন তিনি একজন বিনয়ী মানুষ হতে চান এবং সহজ-সরল জীবনযাপন করতে আগ্রহী।

২০১৩ সালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলাম ও আল্লাহর প্রতি নিজের নির্ভরতার কথা তুলে ধরেন সাবেক এই বক্সার। তিনি বলেন, "আমি মুসলিম হতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ। আল্লাহর আমাকে প্রয়োজন নেই, বরং আমার আল্লাহকে প্রয়োজন।"

একই সাক্ষাৎকারে টাইসন বলেন, নিজেকে কখনোই পুরোপুরি বিনয়ী মনে করতে পারেন না। তবে তিনি বিনয়ী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার মতে, "নিজেকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াও বিনয়ী হওয়ার একটি অংশ।"

টাইসনের জীবনে ইসলাম ও আত্মিক পরিবর্তনের প্রসঙ্গ এসেছে ১৯৯৫ সালে কারামুক্তির পর দেওয়া সাক্ষাৎকারেও। সে সময় দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে তার ঘনিষ্ঠজনদের বক্তব্য তুলে ধরে বলা হয়, ইসলাম তাকে জীবনের উদ্দেশ্য ও দিকনির্দেশনা দিয়েছে। কারামুক্তির পর মসজিদে গিয়ে নামাজ আদায় করার পরিকল্পনাও ছিল তার।

১৯৯৫ সালের আগস্টে দ্য ওয়াশিংটন পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে টাইসন বলেছিলেন, কারাগারে ইসলাম গ্রহণ তার মধ্যে পরিবর্তন এনেছে। তিনি জানান, আগের তুলনায় তিনি নিজেকে বেশি বিনয়ী মনে করেন এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্কও গভীর হয়েছে।

তবে টাইসনের ইসলাম গ্রহণের সময় নিয়ে বিভিন্ন প্রতিবেদনে কিছু পার্থক্য রয়েছে। ১৯৯২ সালে কারাগারে থাকার সময় তিনি ইসলাম সম্পর্কে পড়াশোনা করছিলেন বলে জানিয়েছিলেন; সে সময় সংশ্লিষ্ট মুসলিম সংগঠনের পক্ষ থেকেও বলা হয়েছিল, তিনি তখনো আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেননি।

মাইক টাইসন ১৯৬৬ সালের ৩০ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেন। মাত্র ২০ বছর বয়সে হেভিওয়েট বক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন তিনি। শক্তিশালী ঘুষি ও আক্রমণাত্মক লড়াইয়ের কারণে ‘আয়রন মাইক’ নামে পরিচিতি পান। তবে বক্সিংয়ের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে নানা বিতর্ক, আইনি জটিলতা ও আসক্তির সঙ্গে লড়াই করতে হয়েছে তাকে।

২০১৪ সালে ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীত ও বর্তমান জীবনের পার্থক্য তুলে ধরে টাইসন বলেছিলেন, জীবনের অভিজ্ঞতা তাকে ধীরে ধীরে পরিণত করেছে। একসময় প্রচুর অর্থ ও খ্যাতি থাকলেও মানসিক শান্তি ছিল না। তার উপলব্ধি, "মানুষ বিনয়ী না হলে জীবনই একসময় তাকে বিনয়ী হতে বাধ্য করে।"

বিনয়, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি নির্ভরতা নিয়ে তার অতীতের একাধিক সাক্ষাৎকারে বক্তব্য পাওয়া যায়।

সূত্র: সিএনএন, ফক্স নিউজ, ইউপিআই আর্কাইভস, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান ও ইউরোনিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বল বিকৃতির ঘটনা পুরো দলই জানত, দাবি ক্যামেরন ব্যানক্রফটের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


বল বিকৃতির ঘটনা পুরো দলই জানত, দাবি ক্যামেরন ব্যানক্রফটের

অস্ট্রেলিয়ার ক্রিকেটে আলোচিত স্যান্ডপেপার কাণ্ড নিয়ে আট বছর পর মুখ খুলেছেন ক্যামেরন ব্যানক্রফট। বল বিকৃতির ঘটনায় সরাসরি জড়িত এই ক্রিকেটারের বক্তব্য, দক্ষিণ আফ্রিকা সফরে বলের আকৃতি পরিবর্তনের বিষয়টি দলের সকল সদস্য জানতেন। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং তিনি নন, পুরো দলই এ বিষয়ে অবগত ছিল।

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় ব্যানক্রফটকে ৯ মাস এবং স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবার এক কলামে নিজের অভিজ্ঞতা তুলে ধরে ব্যানক্রফট জানিয়েছেন, তদন্তের সময় তিনি সব তথ্য প্রকাশ করেননি।

তার দাবি, দ্বিতীয় টেস্টে পোর্ট এলিজাবেথে প্রথম স্যান্ডপেপার ব্যবহৃত হয়েছিল। এ নিয়ে কোচ ড্যারেন লেম্যান এবং বোলিং কোচ ডেভিড সাকারের সঙ্গে আলোচনা হয়েছিল। ওয়ার্নার স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দেন। তবে স্মিথ এতে জড়াতে চাননি।

অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত এক কলামে ব্যানক্রফট জানান, ‘এটা শুধু আমরা তিনজন জানতাম না—পুরো দলই জানত।’

সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে স্যান্ডপেপার-কাণ্ড। বইয়ে খাজা দাবি করেন, বল বিকৃতির বিষয়টি দলের সবাই জানতেন। তার মতে, ঘটনার দায়ও পুরো দলের নেয়া উচিত ছিল। তবে গত শুক্রবার সিডনিতে দীর্ঘ সংবাদ সম্মেলনে খাজার এই দাবি উড়িয়ে দেন প্যাট কামিন্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর এলাকায় সংঘর্ষটি শুরু হয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। সংঘর্ষের ফলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর ফলে মিরপুর ১১ নম্বর, ১২ নম্বর ও পল্লবী এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

সংঘর্ষের কারণে এসব এলাকায় যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


ত্রিশালে যুবলীগ নেতা শরীফ আহমেদ গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামী মো. শরীফ আহমেদকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ।
‎
‎আজ (১৮ নভেম্বর) ২০২৬ তারিখ রাতে উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের চকরামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
‎
‎গ্রেফতারকৃত শরীফ আহমেদ চকরামপুর গ্রামের মৃত রুহুল আমিন মন্ডল ও মোছা. হাসিনা খাতুনের ছেলে এবং তিনি ৫নং রামপুর ইউনিয়ন যুবলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে তাকে আইনের আওতায় আনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%