ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ৯২ কোটি ৭৬ লাখ টাকা ঘোষণা


সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ৯২ কোটি ৭৬ লাখ টাকা ঘোষণা

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা সম্প্রসারণের উদ্দেশ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট প্রকাশ করা হয়েছে। বাজেটটি ১ অক্টোবর বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের সভাকক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে ঘোষণা ও উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে সৈয়দপুর পৌর প্রশাসক এবং সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী অনুষ্ঠানে বলেন, "দাওয়াত দিয়ে আনলেন, আবার বাজেট সম্পন্ন না করেই চলে গেলেন এটা কেমন যেন হলো না।" তাঁর এই মন্তব্য অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে আলোচনা সৃষ্টি করে।

বাজেটের কেন্দ্রবিন্দুতে পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়। পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় জনগণের সর্বাত্মক সহযোগিতা নিয়ে পৌর এলাকাকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। পরে উপস্থিত অতিথি ও সুধীজনের সহযোগিতা কামনার মাধ্যমে বাজেট ঘোষণা অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাহাগিলী ইউনিয়নের গ্রাম পুলিশদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


বাহাগিলী ইউনিয়নের গ্রাম পুলিশদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি ১ অক্টোবর কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।

সভার সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান।

সভায় বাহাগিলী ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় পর্যায়ে জনসাধারণকে সেবা প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া গ্রাম পুলিশের নিয়মিত কার্যক্রম তদারকি এবং দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. আরিফুর রহমান গ্রাম পুলিশ সদস্যদের প্রতি তাদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি উপজেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার আহ্বান জানান। সভায় বাহাগিলী ইউনিয়নের সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৪ এম


সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজে নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

নীলফামারীর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা এবং একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। একই সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

শিক্ষাঙ্গণের পরিচালনা পর্ষদের সভাপতি শাহীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহসভাপতি অ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমান এবং সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে একাদশ শ্রেণিতে সদ্য ভর্তি হওয়া ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাণীশংকৈলে কন্যাশিশু সুরক্ষায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ এম


রাণীশংকৈলে কন্যাশিশু সুরক্ষায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নারী ও কন্যাশিশুর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সহিংসতা ও বৈষম্যমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ার আহ্বান জানানো হয়েছে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সৃজনশীল প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ হলরুমে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে জাতীয় প্রচারাভিযানের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন করা হয়।

মানব কল্যাণ পরিষদের উপজেলা সিএসও সভাপতি ও সাংবাদিক মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ বারী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, এবং মানব কল্যাণ পরিষদের সমন্বয়কারী রাশেদুজ্জামান লিটনসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বক্তারা উল্লেখ করেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল সদস্যদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করা জরুরি। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার সম্পর্কে সচেতন করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে। রালী শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল, সমবায় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মানব কল্যাণ পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরলে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৫ এম


বিরলে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় সুস্থ ও শান্তিপূর্ণভাবে উদযাপন করার উদ্দেশ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিরল উপজেলা পরিষদ হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল -বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি আসাদুল হক হীরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা প্রকৌশলী গোলাম মির্জা সাহেরুল আলম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিরল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আ স ম নাসিরুল হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর বিরল উপজেলা শাখার আহ্বায়ক দীনেশ চন্দ্র রায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের সাব স্টেশন অফিসার প্রমূখ।

সভায় উপজেলার সকল দূর্গা পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সভার শেষে মন্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসিটিভি ক্যামেরা বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%