০৭:২৪ পি.এম
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করার জন্য স্বাধীন গণমাধ্যম অত্যন্ত প্রয়োজন। স্বাধীন গণমাধ্যম দেশের গণতন্ত্রের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং, আমাদের উচিত স্বাধীন গণমাধ্যম নিশ্চিতকরণের দিকে জোর দেওয়া। সরকার এ বিষয়ে কঠোরভাবে বদ্ধপরিকর। দেশের গণতন্ত্র সুসংহতকরণ এবং উন্নয়নের জন্য স্বাধীন গণমাধ্যম অপরিহার্য।
ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
হুইপ দুলু এ সময় আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে নাটোর প্রেসক্লাব নির্মাণের জন্য অর্থসহ জায়গার বন্দোবস্ত করে দেন। ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাব সূবর্ণ জয়ন্তীর পথ পরিক্রমায় রয়েছে এবং আগামীতে নাটোর প্রেসক্লাবের অবস্থান আরও সু-সংহত হবে। তিনি জানান, আমরা সব সময় গণমাধ্যমকর্মীদের বিপদে-আপদে তাদের পাশে থাকার চেষ্টা করব এবং তাদের আর্থিক অবস্থানকে সু-সংহত করার জন্য সহযোগিতা করতে চাই।
আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন
নাটোর প্রেসক্লাবের সভাপতি যুগান্তর প্রতিনিধি শহীদুল হক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাভিশন প্রতিনিধি কামরুল ইসলামের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ড. মীর নুরুল ইসলাম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এনসিপি’র জেলা যুগ্ম আহ্বায়ক রকিব উদ্দিন, ডেইলী অবজারভারের প্রতিনিধি এস এম সেদরুল হুদা ডেভিড, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আজিজুল হক টুকু, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন ও রনেন রায়, সাবেক সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার যোসেফ এবং স্থানীয় ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম।
এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত, সদর উপজেলা নির্বাহী অফিসার আজহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহীনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুলু নাটোরের সাংবাদিকেরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তাহলে তিনি নিশ্চিত করেছেন যে সকল সময়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।
আরও পড়ুন: পাঁচবিবির গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ, সরকারি সহযোগিতার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন