ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং
আরএমপি-এডিটরস ফোরামের মতবিনিময়

ট্রাফিক, মাদক ও কিশোর গ্যাং দমনের জন্য কার্যকর পদক্ষেপের আশ্বাস


ট্রাফিক, মাদক ও কিশোর গ্যাং দমনের জন্য কার্যকর পদক্ষেপের আশ্বাস

রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা, মাদক, কিশোর গ্যাং, ফুটপাত দখলসহ বিভিন্ন নাগরিক সমস্যা এবং সাংবাদিকদের পেশাগত কার্যক্রম নিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় এডিটরস ফোরামের নেতারা নগরীর ট্রাফিক জট, ফুটপাত দখল, অটোরিকশার আধিক্য, মাদক ও জুয়ার বিস্তার, সড়কে যত্রতত্র নির্মাণসামগ্রী রাখা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান কিছু সমস্যা ও চ্যালেঞ্জের বিষয়ও পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তব্য দেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহসভাপতি ও আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপুসহ সংগঠনের অন্যান্য নেতারা। এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের মোক্ষম জবাব দিতে প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:২৪ এম


ইরান যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের মোক্ষম জবাব দিতে প্রস্তুত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল আগ্রাসনকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে ইরান। মার্কিন সেন্টকমের পক্ষ থেকে টানা নবম রাতের মতো ইরানে বিমান হামলার খবর পাওয়ার পরেই দেশটি এই কঠোর বার্তা প্রকাশ করেছে। জর্ডান ও ইরাকে মার্কিন সেনা নিহত হওয়ার কারণে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা এখন চরম রূপ ধারণ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, মার্কিন বাহিনী যদি যেকোনো ধরনের স্থল আগ্রাসন চালাতে যায়, তবে তার জবাব দিতে তেহরান এক মুহূর্তও দেরি করবে না। সাথে তিনি অভিযোগ করেছেন যে, জুনে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তিটি যুক্তরাষ্ট্র সম্পূর্ণ লঙ্ঘন করেছে।

মার্কিন সামরিক বাহিনী এক্স হ্যান্ডেলে জানায়, তাদের এই ধারাবাহিক হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের সামরিক কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্কগুলোকে চিহ্নিত করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নিহত তিন মার্কিন সেনার স্মরণে এবং তাদের আত্মত্যাগের সম্মানার্থে এই কঠোর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ইরানকে সামরিকভাবে প্রায় পঙ্গু করে দেওয়া হয়েছে।

তবে মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় তেহরানও নীরব বসে নেই। তারা জর্ডান, কুয়েত এবং সিরিয়াসহ মার্কিন মিত্র দেশগুলোতে একের পর এক পাল্টা আক্রমণ চালাচ্ছে। জর্ডানের মুওয়াফ্ফাক সালতি বিমানঘাঁটি এবং আকাবা বিমানবন্দরে হামলায় বহু মার্কিন সেনার হতাহত হওয়ার খবর রয়েছে। এছাড়া কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতেও হামলা করেছে ইরানি বাহিনী।

এই সংঘাতের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের রুট হরমুজ প্রণালিতে গুরুতর সংকট সৃষ্টি হয়েছে। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি মার্কিন আগ্রাসন বন্ধ না হয়, তবে এই জলপথ দিয়ে কোনও তেল বা গ্যাসও পরিবাহিত হতে দেওয়া হবে না।

এদিকে এই অঞ্চলের বেশ কিছু তেল ট্যাংকার এবং জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক অস্থিরতার সম্মুখীন হয়েছে। তবে, তেহরানের পক্ষ থেকে জানান হয়েছে যে, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে কূটনৈতিক যোগাযোগ এবং বার্তা আদান-প্রদান এখনো অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তার পানি বাড়লেও আপাতত বন্যার শঙ্কা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:৩০ এম


তিস্তার পানি বাড়লেও আপাতত বন্যার শঙ্কা নেই

 

উজানের ঢল ও ভারী বৃষ্টির ফলে রাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করেছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ০৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্র মতে, সকাল ৮টা ও ৯টায় পানির উচ্চতা ৫২ দশমিক ১০ সেন্টিমিটার রেকর্ড করা হয়। পরে দুপুর ১২টা, বিকেল ৩টা এবং সন্ধ্যা ৬টায় এটি কমে ৫২ দশমিক ০৮ সেন্টিমিটার হয়ে যায়। ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার নির্ধারিত।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, রবিবার রাত থেকে পানি বাড়লেও সোমবার সকাল থেকে এটি ধীরে ধীরে কমতে শুরু করে। বর্তমান পরিস্থিতিতে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭ থেকে ৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা নেই।

তিনি আরো বলেন, পুরো বর্ষা মৌসুমে তিস্তার পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে ৪৪টি জলকপাট খুলে রাখা হয়। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ব্যারাজের উজান অংশে সাধারণত ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা অবস্থান করে।

অতএব, অস্বাভাবিক বা তীব্র ঢল না হলে নীলফামারী অংশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা কম। তবে ব্যারাজের ভাটির নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে শাকিরার পরিবেশনা, গ্যালারিতে পিকের ‘বন্দিদশা’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৩ এম


মাঠে শাকিরার পরিবেশনা, গ্যালারিতে পিকের ‘বন্দিদশা’

নিউ ইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিশ্বজয়ের আনন্দ উদ্‌যাপনের দিনটি একটি ভিন্নধর্মী নাটকীয়তার সাক্ষী হয় সাবেক স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকের। ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়া নিজেদের দেশকে সমর্থন জানাতে তিনি মাঠে উপস্থিত ছিলেন। কিন্তু ফুটবল রোমাঞ্চের পাশাপাশি, এই বিকেলটি পিকেকে টুর্নামেন্টের অন্যতম আলোচিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল চর্চিত একটি মুহূর্তের কেন্দ্রবিন্দুতে পরিণত করে, যার অন্যতম কারণ ছিল তার সাবেক সঙ্গী এবং পপসম্রাজ্ঞী শাকিরা। খেলা শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই এই আলোচনা শুরু হয়। পিকের সন্তানদের নিয়ে স্টেডিয়ামে প্রবেশের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিআইপি বা এক্সক্লুসিভ গেট ব্যবহার না করে, সাধারণ ফুটবলপ্রেমীদের মাঝে পিকের আনাগোনা ভক্তদের চমকে দেয়, যা ম্যাচের আগের প্রধান আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে। কিন্তু আসল চমক ছিল খেলার প্রথমার্ধের শেষে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটা প্রথমবারের মতো ফাইনালের মধ্যবর্তী বিরতি বা হাফ-টাইমে একটি জমকালো কনসার্টের আয়োজন করা হয়, যেখানে প্রধান আকর্ষণ ছিলেন শাকিরা। যখন শাকিরা মাঠের মাঝখানে পরিবেশনা করে ইতিহাস তৈরি করছিলেন, তখন গ্যালারি থেকে ধারণকৃত পিকের একটি ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ভিডিওটিতে দেখা যায়, মা শাকিরার অনবদ্য পারফরম্যান্স শিশুদের জন্য উপভোগ্য ছিল, কিন্তু পাশের পিকে কিছু সময় গম্ভীর ও নিশ্চুপ। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে শাকিরার এই অনন্য কীর্তির দিন পিকের উপস্থিতি ও অভিব্যক্তি নেটিজেনদের মাঝে হাসির খোরাক হিসেবে কাজ করে। স্পেনের দ্বিতীয়বারের মতো বিশ্বজয়ের স্মৃতি এবং শাকিরার ঐতিহাসিক পারফরম্যান্স এবং পিকের এই বন্দিদশা ২০২৬ বিশ্বকাপ ফাইনালকে কোটি ভক্তের মনে এক অসামান্য অধ্যায় হিসেবে রেখে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের বিশ্বকাপ জয়কে মার্কিন-ইসরাইল বিরোধীদের বড় উৎসব বলে দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১২:৩৯ এম


স্পেনের বিশ্বকাপ জয়কে মার্কিন-ইসরাইল বিরোধীদের বড় উৎসব বলে দাবি ইরানের

 

স্পেনের বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে ইরান। তেহরান থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, স্প্যানিশ দলের এই ঐতিহাসিক জয় বিশ্বজুড়ে তাদের জন্য আনন্দের জোয়ার এনেছে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের নীতি ও আগ্রাসনের বিরুদ্ধে রয়েছে।

স্পেন সরকারের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা গেছে, বিশেষ করে গাজায় ইসরাইলের নির্বিচার সামরিক অভিযানের বিরুদ্ধে শক্তিশালী নিন্দা এবং ইরান ইস্যুতে মার্কিন-ইসরাইল যৌথ নীতির সমালোচনা করার পর বিশ্বমঞ্চে স্পেনের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে দেশটির শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ স্প্যানিশ ফুটবলার ও জনগণের প্রশংসা করে জানিয়েছেন, স্পেনের খেলোয়াড়দের ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে দাঁড়ানো এবং ইরানের প্রতি দেশটির ইতিবাচক সমর্থন স্বাধীনতা ও দৃঢ়তা, যা এই সম্মানিত জাতির বৈশিষ্ট্য।

সূত্র: আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%