০৭:৩১ পি.এম
মধ্যপ্রাচ্যের অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে গত ২৫ অক্টোবর থেকে এ পর্যন্ত ১১টি তেলবাহী ট্যাঙ্কার অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের শিকার হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসি নৌবাহিনী জানায়, নেভিগেশন বা সামুদ্রিক চলাচলের নিয়ম লঙ্ঘন করার কারণে এসব ট্যাঙ্কার আক্রমণের শিকার হয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি জাহাজ পরবর্তীতে সমুদ্রের তলদেশে ডুবে গেছে।
আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন সেন্টকম (CENTCOM) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের হরমুজ প্রণালী সফরের ঠিক পরের নয় দিনের একটি নির্দিষ্ট উইন্ডো বা সময়ের মধ্যে এই ঘটনাগুলো ঘটে।
আরও পড়ুন: যুদ্ধ বন্ধের শর্তে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল যে, অ্যাডমিরাল ব্র্যাড কুপার ওই আন্তর্জাতিক জলপথের ওপর দিয়ে মার্কিন সেনাবাহিনীর একটি সিএইচ-৪৭ চিনুক (CH-47 Chinook) হেলিকপ্টারে চড়ে বর্তমান অপারেশনাল পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন। তবে এই ট্যাঙ্কারগুলোর দুর্ঘটনা এবং মার্কিন সামরিক কমান্ডের শীর্ষ কর্মকর্তার ওই সফরের সময়কাল নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন