ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন


বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ তরায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব এ কে এম আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ ইসমাইল হোসেন।

জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ || ২৪ অক্টোবর, ২০২৬ খ্রি.

আরও পড়ুন: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ মিনিটে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে লক্ষ্মী প্রতিমার মেলা, ব্যস্ত মৃৎশিল্পীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


গোপালগঞ্জে লক্ষ্মী প্রতিমার মেলা, ব্যস্ত মৃৎশিল্পীরা

দুর্গোৎসবের আনন্দ এখনো শেষ হয়নি। আগামীকাল থেকে শুরু হচ্ছে লক্ষ্মীপূজা। তাই গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে লক্ষ্মীপূজার প্রস্তুতি চলছে। এরই মধ্যে প্রতিমার হাট জমে উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হাটে ক্রেতারা প্রতিমা ও পূজার প্রয়োজনীয় উপকরণ কিনতে ভিড় করছেন। অন্যদিকে, মৃৎশিল্পীরা প্রতিমা বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন।

তথ্য অনুসারে, রবিবার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজা শুরু হতে যাচ্ছে, তাই গোপালগঞ্জের বিভিন্ন স্থানে প্রতিমার হাট এখন জমজমাট হয়ে উঠেছে। প্রতিবছরের মতো এবারও আশ্বিন মাসের কোজাগরী পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ। ঘরে ঘরে মণ্ডপ তৈরি করে দেবীর প্রতিমা বসানো হবে। পূজামণ্ডপ ও আঙিনা ঢাক-ঢোল ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠবে।

পূজার তিথি অনুযায়ী, কোজাগরী পূর্ণিমা রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫৮ মিনিটে শুরু হবে এবং শেষ হবে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা ৪২ মিনিটে।

লক্ষ্মীপূজা উপলক্ষে গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনীন কালীবাড়ী, বেদগ্রাম, ঘোনাপাড়া, সাতপাড়, বৌলতলী, গান্ধিয়াশুর বাজার, কাশিয়ানীর সিংগা, রাহুথর বাজার, রামদিয়া, কাশিয়ানী সদর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে লক্ষ্মী প্রতিমার হাট বসেছে।

হাটে প্রতিমার পাশাপাশি পূজার নানা উপকরণও পাওয়া যাচ্ছে। সোলার ফুল, নৌকা, কলাগাছ, মালা, নলডুগলি লতা, হলুদগাছ, পদ্মফুলসহ বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আকার ও মানভেদে ছোট প্রতিমার দাম ২০০ টাকা থেকে ৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। বড় ও কারুকার্যখচিত প্রতিমার দাম দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে।

প্রতিমার উপকরণের দাম বেড়ে যাওয়ার কারণে উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা। ফলে তাদের প্রতিমা বিক্রির মূল্য আগের তুলনায় কিছুটা বেশি। প্রতিমাশিল্পী নেপাল পাল জানান, উপকরণের দাম বৃদ্ধির কারণে প্রতিমা তৈরির খরচ বেড়েছে। তাই বিক্রয়মূল্যও কিছুটা বাড়াতে হয়েছে।

এদিকে, প্রতিমার হাটে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্য। অনেকেই বাড়িতে পূজার আয়োজন করতে হাটে ঘুরছেন; পছন্দের প্রতিমা দেখে দরদাম করে কিনছেন। সাধ্যের মধ্যে প্রতিমা কেনার পাশাপাশি একই জায়গা থেকে পূজার উপকরণ সংগ্রহ করতে পারায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করছেন।

গোপালগঞ্জ শহরের বটতলা রোডের বাসিন্দা প্রিয়ম মণ্ডল বলেন, ‘আড়াই শ টাকা দিয়ে প্রতিমা কিনেছি মায়ের পূজা করব বলে। মা আমাদের সবাইকে ভালো রাখবেন, এই আশায় পূজার আয়োজন করছি।’

দুর্গাপূজার পর কোজাগরী পূর্ণিমায় বাঙালি হিন্দু পরিবারে লক্ষ্মীপূজা পালিত হয়। সংসারে সুখ-শান্তি, সমৃদ্ধি ও আর্থিক উন্নতির জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করেন ভক্তরা।

‘কোজাগরী’ শব্দটি সংস্কৃত ‘কো জাগর্তি’ থেকে এসেছে, যার অর্থ ‘কে জেগে আছো?’ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই পূর্ণিমা রাতে দেবী লক্ষ্মী মর্ত্যে পরিভ্রমণ করেন এবং যারা জেগে থেকে তার আরাধনা করেন, তাদের আশীর্বাদ করেন। তাই কোজাগরী পূর্ণিমায় রাত জেগে দেবীর পূজা করার রীতি প্রচলিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্সেনালের কোচ আর্তেতা সাকার চোট নিয়ে উদ্বিগ্ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


আর্সেনালের কোচ আর্তেতা সাকার চোট নিয়ে উদ্বিগ্ন

আর্সেনাল উইঙ্গার বুকায়ো সাকা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে চোট পেয়ে মাঠ ত্যাগ করেন। যদিও প্রাথমিকভাবে চোটের প্রকৃতি গুরুতর কিনা তা নিশ্চিত করা যায়নি, তবুও ম্যানেজার মিকেল আর্তেতা উদ্বেগ প্রকাশ করেছেন যে, "লক্ষণ মোটেও ভালো নয়"।

চোটের কারণে সাকার অবস্থা নিয়ে দলের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। আর্তেতা দলের জন্য গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি দেশের প্রতিটি দুঃসময় মোকাবেলা করে মানুষকে মুক্ত করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৬ পি.এম


বিএনপি দেশের প্রতিটি দুঃসময় মোকাবেলা করে মানুষকে মুক্ত করেছে

বগুড়ার আদমদিঘী-দুপচাঁচিয়া সংসদীয় আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলেছেন, দেশের মানুষের পাশে দাঁড়িয়ে বিএনপি প্রতিটি দুঃসময় মোকাবেলা করেছে। ১৯৭১ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ফলস্বরূপ দেশটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান পায়। ১৯৯০ সালে বিএনপির নেতৃত্বে দেশের মানুষ স্বৈরাশাসনের কবল থেকে মুক্তি পেয়েছিল। বিএনপির নেতৃত্বে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে দেশের মানুষ দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে মুক্তি লাভ করবে। যারা ৭১ সালে দেশের স্বাধীনতা চাননি এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তারা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

তিনি শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় আদমদিঘী উপজেলার কাশিমিলা গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে গণসংবর্ধনা ও মরহুম সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার খোকা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএনপি নেতা মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এবং মোঃ ফজলুল হক তুফানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা। এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দীন, সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, বিএনপি নেতা মিলন, মোতালেব হোসেন, বিএনপি নেতা জবেদুল, মোতাহার খাঁ, আদমদিঘী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, সান্তাহার পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সান্তাহার ইউনিয়ন যুবকের সভাপতি মোঙ্গল রহমান নান্টু, মধু প্রমুখ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ভিশন বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে হবে। যারা এ কাজে বাধা দিতে চাইবেন, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচ্ছেদের পর এলিনা স্‌ভিতোলিনার সমালোচনায় ক্ষুব্ধ মোনফিলস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


বিচ্ছেদের পর এলিনা স্‌ভিতোলিনার সমালোচনায় ক্ষুব্ধ মোনফিলস

পাঁচ বছরের দাম্পত্যের সমাপ্তি ঘোষণা করার পর ইউক্রেনের টেনিস তারকা এলিনা স্‌ভিতোলিনার বিরুদ্ধে সমালোচনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর সাবেক স্বামী গায়েল মোনফিলস। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ফরাসি টেনিস তারকা জানান, বিচ্ছেদের কারণ নিয়ে স্‌ভিতোলিনার প্রতি যে ধরনের সমালোচনা হচ্ছে, তা তাঁর কাছে অত্যন্ত কষ্টদায়ক এবং কখনো কখনো ‘বিষাক্ত’ মনে হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে স্‌ভিতোলিনা তাঁদের বিচ্ছেদের ঘোষণা দেন। আবেগঘন সেই বার্তায় তিনি জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তাঁর ওপর যে মানসিক প্রভাব ফেলেছে, সেটি সময়ের সঙ্গে উপলব্ধি করেছেন। নিজের পরিচয় ও মানসিক অবস্থাকে নতুন করে খুঁজে পাওয়ার প্রয়োজন অনুভব করছেন তিনি এবং মনে হয়েছে, দাম্পত্যের মধ্যে থেকে সেটি সম্ভব হচ্ছে না। তবে একই সঙ্গে স্‌ভিতোলিনা স্পষ্ট করে দেন, তাঁদের বিচ্ছেদের জন্য কাউকে দায়ী করা উচিত নয়।

স্‌ভিতোলিনার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমনকি মোনফিলসের টেনিস থেকে প্রত্যাশার চেয়ে আগে অবসর নেওয়ার সিদ্ধান্তের সঙ্গেও অনেকে বিচ্ছেদের বিষয়টিকে যুক্ত করেন। এর পরই স্‌ভিতোলিনার পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান মোনফিলস।

মোনফিলস বলেন, স্‌ভিতোলিনা কাউকে কোনো ব্যাখ্যা দিতে বাধ্য ছিলেন না। তারপরও তিনি নিজের সিদ্ধান্তের কারণ সম্পর্কে খোলামেলা ও সত্যনিষ্ঠভাবে কথা বলার চেষ্টা করেছেন। কিন্তু অনেকেই তাঁর ব্যাখ্যাকে যথেষ্ট মনে করেননি এবং সেখান থেকেই যে সমালোচনা শুরু হয়েছে, সেটিকে মোনফিলস ‘অন্যায়’ থেকে ‘বিষাক্ত’ পর্যন্ত বলে অভিহিত করেছেন।

নিজেদের সম্পর্কের বিষয়ে বাইরের মানুষের পুরো ধারণা থাকা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন মোনফিলস। তাঁর ভাষ্য, একটি সম্পর্কের আড়ালে এমন অনেক কিছু ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি বার্তায় ব্যাখ্যা করা সম্ভব নয়। তাই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে বাইরে থেকে বিচার না করার আহ্বান জানিয়েছেন তিনি।

২০২১ সালে বিয়ে করেছিলেন মোনফিলস ও স্‌ভিতোলিনা। তাঁদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে, নাম স্কাই। বিচ্ছেদ ঘটলেও পরিবার হিসেবে তাঁদের সম্পর্ক শেষ হচ্ছে না বলে জানিয়েছেন মোনফিলস। তিনি বলেন, দুজন আর দম্পতি না থাকলেও তাঁরা পরিবার এবং সন্তানের জন্য একে অপরকে সমর্থন ও যত্ন করে যাবেন।

স্‌ভিতোলিনার প্রতি নিজের কৃতজ্ঞতাও জানিয়েছেন মোনফিলস। কঠিন সময়, চোট ও আত্মবিশ্বাসের সংকটের মধ্যেও স্‌ভিতোলিনা তাঁকে টেনিস চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি। তাঁদের বিচ্ছেদকে তাই কেবল একটি সম্পর্কের সমাপ্তি হিসেবে না দেখে জীবনের নতুন অধ্যায় হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন ফরাসি তারকা।

দুজনই টেনিসের পরিচিত মুখ। কয়েক মাস আগেও তাঁরা একসঙ্গে যুক্তরাষ্ট্রের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠেছিলেন। তবে এবার তাঁদের ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন এসেছে। বিচ্ছেদ ঘটলেও সন্তানের প্রতি দায়িত্ব ও পারস্পরিক সম্মান বজায় রাখার কথাই জানিয়েছেন দুজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%