ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং
ঠাকুরগাঁও

পিকআপ-অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৪


পিকআপ-অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ৪

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, অটোরিকশা এবং মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ফলে দুই জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছেন।

 

বুধবার (২৬ আগস্ট) সকালে ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী এই বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন হলেন ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা (৬০) এবং অপরজন শুকানপুকুর ইউনিয়নের লাউথুতি এলাকার ৩৬ অধিকারীর ছেলে জীবন অধিকারী (৪০)।

আহতদের মধ্যে রয়েছেন বড় বালিয়া এলাকার জরিনা (৪০), লক্ষীরহাট এলাকার আফিজুলের ছেলে শাহিরুল, ইদ্রিস আলীর ছেলে হারুন এবং আফিজুল।

 

তাদের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভূল্লী থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। একই সময়ে ঠাকুরগাঁও থেকে একটি পিকআপ ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে এটি একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এরপর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।

 

এ ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় নিহত ও আহতদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ৭ জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ৭ জরুরি নির্দেশনা

সরকার ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে দেশব্যাপী প্রচার কার্যক্রমকে আরও জোরদার করার উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্দেশ্যে দেশের সকল স্কুল, কলেজ ও মাদরাসাসহ মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোতে লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার এবং ফেস্টুন প্রদর্শনের জন্য সাত ধরনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) প্রকাশিত একটি পরিপত্রে জানানো হয়েছে যে, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সভায় প্রতিযোগিতার প্রচার কার্যক্রমকে জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মাউশির শারীরিক শিক্ষা উপপরিচালক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সভার সিদ্ধান্ত অনুসারে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ এর প্রচারের জন্য লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন মাঠ পর্যায়ে প্রেরণ করা হচ্ছে। ব্যাপক প্রচারণার জন্য উল্লিখিত উপকরণগুলো স্কুল ও কলেজের গেটে অথবা দর্শনীয় স্থানে প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। বর্ণিত বিষয়ে মাঠ পর্যায়ে ব্যাপক প্রচারণা ও বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

 

এই প্রচারণার অংশ হিসেবে মাউশি সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সাতটি নির্দেশনা প্রদান করেছে। নির্দেশনাগুলো হলো-

১. সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান গেটে ব্যানার প্রদর্শন করতে হবে।

২. প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার প্রদর্শন করতে হবে।

৩. শিক্ষা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের অফিসগুলো তার আওতাধীন এলাকায় দর্শনীয় অথবা গুরুত্বপূর্ণ স্থানে লোগো, মাসকট, ড্রপডাউন-গেইট ব্যানার ও ফেস্টুন লাগানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

৪. প্রতি শ্রেণিতে পাঠদানের সময়ে নোটিশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করতে হবে।

৫. নোটিশ বোর্ডে এ সংক্রান্ত নির্দেশনা প্রদান করতে হবে।

৬. শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করতে হবে।

৭. সব শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ সম্পর্কে প্রচারণা চালাতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লন্ডনে আর্জেন্টাইন তারকার ‘গোপন বৈঠক’, ১২০ মিলিয়নে দলবদলের ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:১০ পি.এম


লন্ডনে আর্জেন্টাইন তারকার ‘গোপন বৈঠক’, ১২০ মিলিয়নে দলবদলের ইঙ্গিত

ম্যানচেস্টার সিটি ত্যাগ করে গত মৌসুমে মাদ্রিদে চলে যাওয়া হুলিয়ান আলভারেজ কি আবারও ইংলিশ ফুটবলে ফিরে আসছেন? এই প্রশ্নের উত্তর ইতিবাচক হওয়ার সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি, অ্যাতলেতিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর জন্য একটি ব্যাপক অভিযানে নেমেছে।

 

ইতালিয়ান দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক নিকোলো শিরার মতে, গত বৃহস্পতিবার লন্ডনে অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিনিধিদের সঙ্গে আলভারেজ একটি গোপন বৈঠকে অংশ নেন। সেখানে ব্লুজদের পক্ষ থেকে সম্ভাব্য চুক্তির বিভিন্ন শর্ত তার সামনে উপস্থাপন করা হয়। একই বৈঠকে সেনেগালিজ ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসনকে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে মাদ্রিদে নিয়ে যাওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

দলবদল নিয়ে নাটকীয়তা আরও গভীর হয়েছে।

 

ট্রান্সফার প্ল্যাটফর্ম ‘টপস্কিলস স্পোর্টস ইউকে’ জানিয়েছে, চেলসির দুই শীর্ষ কর্মকর্তার, টড বোহলি ও বেহদাদ এগবালি, সরাসরি স্পেনে উড়াল দিয়েছেন। সেখানে তারা অ্যাতলেটিকোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বসে চুক্তিটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছেন।

তবে এই মেগা ডিলের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ট্রান্সফার ফি। প্রথমে আলভারেজের জন্য অ্যাতলেতিকো ১৫০ মিলিয়ন ইউরোর মূল্য নির্ধারণ করেছিল।

 

কিন্তু চেলসির আগ্রাসী মনোভাব দেখে স্প্যানিশ ক্লাবটি কিছুটা কমিয়ে ১২০ মিলিয়ন ইউরোতে (প্রায় ১,৫৮০ কোটি টাকা) রাজি হয়েছে। চেলসি এখন এমন একটি অর্থপ্রদান কাঠামো তৈরি করার চেষ্টা করছে, যা উভয় পক্ষকেই সন্তুষ্ট করতে পারে।

আলভারেজের প্রতি লন্ডনের আরেক ক্লাব আর্সেনালেরও নজর রয়েছে। তবে অ্যাতলেতিকো সরাসরি নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে তারকা ফুটবলার বিক্রি করতে অস্বীকৃতি জানাচ্ছে। অন্যদিকে, বার্সেলোনা আর্থিক সংকটে থাকায় তাদের কোনো প্রস্তাব গ্রহণ করছে না মাদ্রিদের ক্লাবটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে সরকারি হাজী আবদুল বাতেন কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:১১ পি.এম


সন্দ্বীপে সরকারি হাজী আবদুল বাতেন কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সরকারি হাজী আবদুল বাতেন কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এস. এম. আবুল হাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাহেদুর রহমান। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও রোভার স্কাউটের সদস্যরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নূরুল আফছার, মো. মনির, মোহাম্মদ সাহেদুর রহমান, রাসেল শিকদারসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার প্রতি তাঁর শিক্ষা সম্পর্কে আলোচনা করেন। একই সঙ্গে মহানবী (সা.)-এর দেখানো পথ অনুসরণ, তাঁর সুন্নাহ ও আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা শেষে মহানবী (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবাই অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও ৫৬ বোতল কোডিনজাত মাদক

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০১:১২ পি.এম


বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৮ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও ৫৬ বোতল কোডিনজাত মাদক

বরিশাল মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এ সময় কথিত ইয়াবা, গাঁজা ও কোডিন ফসফেটযুক্ত নেশাজাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিএমপি মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএমপি জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২১ পুরিয়া গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ৫৬ বোতল WINCEREX (Codeine Phosphate) নেশাজাতীয় মাদকদ্রব্যসহ আরও দুজনকে আটক করা হয়েছে।

পুলিশের অভিযানে গ্রেপ্তারদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিনজন, নিয়মিত ও পূর্বের মামলাসহ নয়জন, অন্যান্য আইনে একজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশ আইনে একজন রয়েছেন।

সব মিলিয়ে অভিযানে ১৮ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%