০৮:৩৫ এম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার উত্তর কাইতলার নারুই এলাকায় মাদক বিক্রির অভিযোগ এনে মধ্যযুগীয় কায়দায় হবি মিয়া (৪০) নামক এক ব্যক্তিকে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এ ঘটনা ঘটেছে। হবি মিয়া উত্তর কাইতলা এলাকার রহমত মিয়ার সন্তান। এলাকার মাতব্বররা ওই যুবককে একাধিক দফায় গণপিটুনি দেয়। ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার উত্তর কাইতলা নারুই গ্রামে মাদক কেনা-বেচার কারণে এলাকার সামাজিক পরিবেশ স্বাভাবিকভাবেই অনেকটা নাজুক হয়ে উঠেছে। নাগরিক জীবনে নাভিশ্বাস উঠেছে। ঘটনার পর গ্রামবাসী চিহ্নিত মাদক ব্যবসায়ী হবি মিয়াকে ধরে এনে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।
আরও পড়ুন: মাধবপুরে জাতীয় গ্রিড পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনায় গ্রেপ্তার হয়নি কেউ
স্থানীয় নারুই গ্রামের লোকজন মোকাররম, মোহসিন, তাজু ও হানিফ মেম্বারসহ একাধিক ব্যক্তিরা একত্রিত হয়ে হবি মিয়াকে নির্যাতন করেন, বলে জানিয়েছে পুলিশ। এক সময় হবি মিয়ার কাছ থেকে মাদক ব্যবসা ছাড়ার অঙ্গীকার নিয়ে তাকে বিনা শারীরিক ক্ষতি করে ছেড়ে দেওয়া হয়।
এদিকে, যুবককে নির্যাতনের ঘটনায় আইন ধরে নিয়ে উঠার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছে। মানিক হায়দার নামের একজন মন্তব্য করেন, "কেউ অপরাধী হলে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা হবে।" তিনি আরও বলেন, "আইন নিজের হাতে তোলার কাজ কখনো উচিত নয়। গ্রামে জালেম নামক সরদাররা অসহায় মানুষকে নির্যাতন করা জানে, কিন্তু সঠিক বিচার করতে জানে না।" এছাড়া এসব কথিত সর্দারদের বিচারের আওতায় আনা উচিত বলেও মন্তব্য করেন।
সাদ্দাম হোসেন ফুলমিয়া নামে অপর একজন লিখেছেন, "আইন যখন নিজের গতিতে চলে না, তখন নিজেদের হাতে তুলে নেওয়া ছাড়া উপায় থাকে না। যদি ছেলে-মেয়েগুলোর খারাপ হয়ে যায়, তা তো সবাই দেখতে পাবে।"
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেছেন, "কেউ অপরাধী হয়ে থাকলে তাকে আইনের হাতে, পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। কেউ নিজের হাতে আইন তুলতে পারেন না। যারা গ্রাম্য সালিশে ছিলেন তাদের খোঁজা হচ্ছে। আইনি ব্যবস্থা নিতে ভুক্তভোগী ব্যক্তির পক্ষ থেকে অভিযোগ আসলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
আরও পড়ুন: চাঁদপুরে পুলিশের অভিযানে আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিনসহ ৩০ নেতাকর্মী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন