ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অভয়নগরে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি


অভয়নগরে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় জননিরাপত্তা ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। 

এ অবস্থায়, কুকুর নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ‘অভয়নগর নাগরিক পরিষদ’। সংগঠনটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দলবদ্ধ কুকুরের আক্রমণে পথচারী, স্কুলগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বৃদ্ধরা ঝুঁকির মধ্যে রয়েছেন। এছাড়া কুকুরের মলমূত্রের কারণে পরিবেশ দূষণও বাড়ছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে পৃথক দুটি স্মারকলিপি জমা দেওয়া হয়। অভয়নগর নাগরিক পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ এস এম খায়রুল বাসারের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহ জালাল হোসেন, উপদেষ্টা এটিএন নিউজের যশোর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, অধ্যক্ষ আব্দুল লতিফ, সাংবাদিক সুনীল কুমার দাস, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম, মুফতি ইসমাঈল হুসাইন রাহমানী, আলমগীর হোসেন, নাসিম আল রিয়াজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক, বাজার ও জনবহুল স্থানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। দলবদ্ধ কুকুরের আক্রমণের কারণে পথচারীরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ জুন পর্যন্ত কুকুর ও অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্ত ব্যক্তিদের মোট ১ হাজার ৭৯৫ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে। এতে প্রতি মাসে গড়ে ৮২ থেকে ১০০ জন আক্রান্তকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে, যা পরিস্থিতির ভয়াবহতাকেই নির্দেশ করে। জননিরাপত্তা নিশ্চিত করতে স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, বেওয়ারিশ কুকুরের টিকাদান ও নির্বীজকরণ কার্যক্রম জোরদার করা, কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন, উন্মুক্ত খাদ্যবর্জ্য দ্রুত অপসারণ এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোল্লাহাটে প্রতিবন্ধীদের উদ্যোক্তা উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৫৫ এম


মোল্লাহাটে প্রতিবন্ধীদের উদ্যোক্তা উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে

মোল্লাহাটে সক্ষম প্রতিবন্ধীদের উদ্যোক্তা উন্নয়ন ও স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রয়োজনীয় সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে।

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পরিষদ মিলনায়তনে এই উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন উপস্থিত ছিলেন। তিনি সক্ষম প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন আয়মূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যবসায়িক উপকরণ তুলে দেন।

এ অনুষ্ঠানটির বাস্তবায়নে সহায়তা করে ব্যাপ্টিস্ট এইড বিবিসিএফের মোল্লাহাট শিশু যুব সমাজ উন্নয়ন প্রকল্প (এমসিওয়াইসিডিপি)। অস্ট্রেলিয়ান এইড ও ট্রান্সফর্ম এইড-ইন্টারন্যাশনালের অর্থায়নে উপজেলার আটজুড়ী ও কোদালিয়া ইউনিয়নের ২৫ জন সক্ষম প্রতিবন্ধী পুরুষ ও নারীর মাঝে এসব সহায়তা প্রদান করা হয়।

প্রকল্প সংশ্লিষ্টদের মতে, প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সহায়তা পাওয়া ব্যক্তিরা নিজ নিজ ব্যবসা পরিচালনা করে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন, এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বিতরণ করা উপকরণের মধ্যে ছিল চায়ের দোকান, মুদি দোকান, মসলার দোকান, সবজি ব্যবসা ও টেইলারিং ব্যবসার সামগ্রী। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে আটা, ময়দা, চিনি, পুষ্টি তেল, জিরা, হলুদ, গুঁড়া মরিচ, বুট ডাল, বাদাম, ছোলা, ডিজিটাল ওজন স্কেল, সেলাই মেশিন, চায়ের কাপ, পানি হিটারসহ বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উসমান হামিদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ব্যাপ্টিস্ট এইড প্রকল্পের ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাস, মনিটরিং অফিসার ডেভিড রূপন সাহা, লাইভলিহুড সুপারভাইজার যোহন বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে আরও উৎসাহিত হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মোল্লাহাটে

জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১২:৫৯ এম


জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা

বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপপুলিশ পরিদর্শক মানজির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিউটন সরকার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী মো. শাহাবুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান বলেছেন, “শিশুদের সুস্থ বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব অনেক। জাতীয় এই কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অভিভাবকদের সচেতন করে নির্ধারিত কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।” সভায় বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই সরকারের এ কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। উল্লেখ্য, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোল্লাহাট উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ সময় নির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে ফজলুর রহমান

উগ্রবাদী অপশক্তি দেশকে বর্বরতার দিকে ঠেলে দিতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:০৪ এম


উগ্রবাদী অপশক্তি দেশকে বর্বরতার দিকে ঠেলে দিতে চায়

কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান ডানপন্থী উগ্রবাদী শক্তির সমালোচনা করে বলেছেন, উগ্রবাদী অপশক্তি দেশকে মধ্যযুগে ফিরিয়ে নিতে চায়। তাঁরা দেশকে বর্বরতার দিকে ঠেলে দিতে চায়।

সেই বর্বরতার দিকে আমরা যেতে পারি না।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে দেওয়া বক্তব্যে ফজলুর রহমান সংস্কৃতি, ধর্মীয় সম্প্রীতি, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং হাওর অঞ্চলের উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ বিষয়ে তিনি বলেন, গ্রামের মানুষের সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের প্রতি এক ধরনের অসহিষ্ণুতা তৈরি করা হচ্ছে।

ছোটবেলায় দুর্গাপূজা উপলক্ষে নাটক করা, শীতের রাতে যাত্রাপালা দেখা কিংবা রূপবানের গান শোনার যে গ্রামীণ সংস্কৃতি ছিল, সেটিও কেউ কেউ পছন্দ করেন না। এখন আবার বলা হচ্ছে, ফুটবল খেলা দেখা যাবে না, আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থক হওয়াও না কি অপরাধ।

গাইবান্ধার পলাশবাড়িতে রামমন্দির নির্মাণ নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিদিনই ‘এটা চাই না, ওটা চাই না’ বলে স্লোগান দেওয়া হচ্ছে। রামমন্দির নির্মাণের বিরোধিতা করে মিছিল হচ্ছে।

তিনি বলেন, ‘ওরা ১০০টা বা ৩০০টা মূর্তি বানাক, তাতে আমার কী আসে যায়। আমি মুসলমান, আমি আমার মসজিদে নামাজ পড়ব, তারা তাদের মন্দিরে পূজা করবে। একসঙ্গে থাকতেই তো হবে।’

মাজারে হামলা ও সুফিবাদবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, হজরত খাজা মঈনুদ্দীন চিশতী, শাহজালাল, শাহপরাণ, বায়েজিদ বোস্তামী, খান জাহান আলীসহ অসংখ্য অলি-আউলিয়া মানুষের মধ্যে মানবতা ও সম্প্রীতির শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। কিন্তু এখন সেই সুফিবাদকেই অস্বীকার করা হচ্ছে।

তিনি বলেন, ‘মাওলানা-মৌলভি সাহেবদের আমি শ্রদ্ধা করি। কিন্তু পীর সাহেবদের দোষটা কী?’

মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এক টাকা হলেও বাড়ানোর প্রস্তাব দিয়ে ফজলুর রহমান বলেন, সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা ২৫ হাজার টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য ২০ হাজার টাকা এবং আহতদের জন্য বিভিন্ন হারে ভাতা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে আমি সম্মান করি। কিন্তু কোনো কারণেই মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতার সঙ্গে অন্য কারো সম্মানী ভাতার তুলনা হতে পারে না। যদি হয়, তাহলে পাঁচ বছর পর হলেও আমাদের খেসারত দিতে হবে।’

বিএনপির অবস্থান তুলে ধরে ফজলুর রহমান বলেন, দলের অধিকাংশ সংসদ সদস্যকে বলতে হয়েছে যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং মুক্তিযুদ্ধের পক্ষে। অন্যদিকে কেউ কেউ নিজেদের জুলাই আন্দোলন ও সৎ রাজনীতির পক্ষে দাবি করছে। জুলাই আন্দোলনকে অসম্মান না করে মুক্তিযোদ্ধাদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।

বাজেটে শিক্ষা ও সংস্কৃতি খাতে বরাদ্দের মধ্যে ভারসাম্যের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন এমপি ফজলুর রহমান। তিনি বলেন, ‘ভাত আর তরকারির যেমন সম্পর্ক, শিক্ষা ও সংস্কৃতিরও তেমন সম্পর্ক।’ শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে, কিন্তু সংস্কৃতি খাত সেই অনুপাতে গুরুত্ব পায়নি। শিক্ষার সঙ্গে সংস্কৃতির সমন্বয় না হলে সভ্যতা গড়ে উঠবে না।

হাওর অঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রায় ছয় হাজার কোটি টাকার উড়াল সড়ক প্রকল্প বাতিল করা হয়েছে। প্রকল্পটি পুনর্বিবেচনা করা যায় কি না কিংবা কম খরচে বাস্তবায়নের কোনো সুযোগ আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে রসিকতার সুরে তিনি বলেন, সংসদে যদি সবকিছু ‘ফ্রেন্ডলি গেম’-এর মতো হয়ে যায়, তাহলে মানুষ একদিন খেলা দেখতে আসবে, কিন্তু দ্বিতীয় দিন আর আগ্রহ দেখাবে না। তিনি বলেন, ‘সংসদে যে গেমটা হচ্ছে, কিছুদিন পরে কিন্তু মাঠ খালি পড়ে থাকবে।’

এসময় মাজারের সুরক্ষা, সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০১:০৮ এম


বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানার পুলিশ।

পুলিশের সূত্র থেকে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ১১টার সময় এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ মো. আল মোমেনের নেতৃত্বে একটি সঙ্গীয় ফোর্স অভিযান শুরু করে। অভিযানের সময় ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ঘোষের বাড়ির সামনে অবস্থিত পাকা সেতুর ওপর থেকে ১০৫ পিস ইয়াবাসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. সাকিব হাওলাদার (২৬) জানানো হয়েছে। তিনি আব্দুল খালেক হাওলাদারের ছেলে এবং রায়পাশা এলাকার নাগরিক।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১০৫ (একশ পাঁচ) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “মাদক নির্মূলে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেছেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

পুলিশের দাবি, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%