ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গবেষণাপত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে জাবিতে তদন্ত কমিটি


গবেষণাপত্রে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে জাবিতে তদন্ত কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা এক অফিস আদেশে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুব কবিরকে তদন্ত কমিটির সভাপতি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও, কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) মো. মাহতাব-উজ-জাহিদ।

কমিটির অন্য সদস্যদের তালিকা অনুযায়ী, তারা হলেন—কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদুর রহমান, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

অফিস আদেশে কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী থেকে বাংলাদেশের মোট ৩২৫টি গবেষণাপত্র প্রত্যাহার করার তথ্য প্রকাশিত হয়েছে। গবেষণাসংক্রান্ত তথ্য সংরক্ষণকারী সংস্থা ‘রিট্র্যাকশন ওয়াচ’-এর তথ্য বিশ্লেষণ অনুযায়ী, প্রত্যাহার হওয়া গবেষণাপত্রগুলোর মধ্যে ১১টি বিভাগের ১৮ শিক্ষক এবং চার শিক্ষার্থীর সংশ্লিষ্টতার সঙ্গে ৩২টি গবেষণাপত্র রয়েছে।

স্প্রিঞ্জার, এলসেভিয়ার, ওয়াইলি, পিএলওএস ওয়ান এবং আইইইইসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান ও সাময়িকী থেকে এসব গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে। এসব গবেষণাপত্রের ক্ষেত্রে ভুয়া সহকর্মী মূল্যায়ন, উদ্ধৃতি-সংক্রান্ত অনিয়ম, তথ্যের অসংগতি ও বিকৃতির অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর লেখা ব্যবহার এবং মানহীন গবেষণাপত্র তৈরির নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত অভিযোগও উঠে এসেছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সমস্যা সংকট নিয়ে মন্তব্য করেছেন তার সাবেক প্রেস সেক্রেটারী ইউলিয়া ম্যান্ডেল। তিনি বলেন, যে পর্যায়ে বর্তমানে রাশিয়া- ইউক্রেন সংঘাত চলছে, সেখানে মূল সমস্যা হল জেলেনস্কি নিজেই। খবরের সূত্র ফরাসি সংবাদপত্র ‘লে জার্নাল দু দিমাঁশ’। ম্যান্ডেল জানান, প্রেসিডেন্ট জেলেনস্কির তৈরি করা আন্তর্জাতিক ভাবমূর্তি সম্পূর্ণরূপে প্রচারণার মাধ্যমে গড়া একটি কৃত্রিম চিত্র। ছদ্মবেশে তিনি ক্ষমতা ধরে রাখতে নির্বাচনের আয়োজন বাতিল করেছেন, পাশাপাশি দুর্নীতি ও স্বজনপ্রীতির রাজনীতি বেড়ে চলেছে।

সাক্ষাৎকারে তিনি ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে জেলেনস্কির মুখপাত্র হিসেবে কাজের সময়কার বহু দুর্নীতির অভিযোগে মন্তব্য করেন। বিশেষত ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা ‘এনারগোঅ্যাটম’-এর ‘মিডাস’ কেসের ব্যাপারে তিনি আলোচনা করেন, যেখানে ১০০ মিলিয়ন ডলার ঘুষ পাওয়ার অভিযোগ রয়েছে, এবং এতে জেলেনস্কির ঘনিষ্ঠ সহকর্মী তৈমুর মিনডিচসহ অনেকের নাম যুক্ত রয়েছে। ম্যান্ডেল জানান, জেলেনস্কির চারপাশের কার্যক্রম মাফিয়া চক্রের কার্যপ্রণালীর মতো।

তিনি আরও বলেন, যখন প্রেসিডেন্টের পাসে বসবাসকারী সবাই দুর্নীতির সাথে যুক্ত, তখন প্রেসিডেন্ট এ সম্পর্কে অজ্ঞ থাকতে খুবই কষ্টকর। চরম অযোগ্য অথবা চক্ষু লুকানো, উভয় দিক থেকেই প্রেসিডেন্টের দায়বদ্ধতা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দেওয়া বিপুল পরিমাণ অর্থও প্রেসিডেন্টের অন্তর্গত কোম্পানিগুলোর পকেটে যাচ্ছে বলে তিনি জানান।

জেলেনস্কির প্রেসিডেন্টের সাংবিধানিক মেয়াদ ২০২৪ সালে শেষ হবে, কিন্তু সামরিক আইন জারি থাকার কারণে নতুন নির্বাচন আয়োজনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। ম্যান্ডেলের মতে, ক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন জেলেনস্কি, যার ফলে গণতন্ত্র হুমকির মুখে পড়েছে।

মস্কোর পক্ষ থেকে জেলেনস্কিকে ‘অবৈধ প্রধান’ বলে অভিহিত করা হচ্ছে, যা সম্ভব শান্তি চুক্তির পথে বড় বিঘ্ন। এছাড়া, সামরিক নিয়োগ প্রক্রিয়া বা মানুষকে জোরপূর্বক সেনাদলে অন্তর্ভুক্তিকেও জেলেনস্কির একনায়কত্বের উদাহারণ হিসেবে উল্লেখ করেন। সেনাসংক্রান্ত নীতিতে সাধারণ মানুষ যেভাবে নানান অপমান ও সহিংসতার শিকার হচ্ছে, সেজন্য তারা রাষ্ট্রের প্রতি আস্থা হারাচ্ছে।

পশ্চিমা সংবাদমাধ্যমের দাবি, ইউক্রেন যুদ্ধে জয়ী হচ্ছে, কিন্তু ম্যান্ডেল বলেছেন, আসলে রাশিয়া যুদ্ধে হারছে না। বরং, রুশ বাহিনী ইউক্রেনের আক্রমণের বিরুদ্ধে নতুন কৌশল গ্রহণ করেছে।

বর্তমান সংকট মোকাবেলায় ম্যান্ডেল পশ্চিমাদের কাছে যুদ্ধ থামানোর আবেদন জানান এবং ১৯৪০ সালে ফিনল্যান্ড এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে গঠিত ‘উইন্টার ওয়ার’ সমঝোতা উদাহরণ দেন। তিনি বলেন, ফিনল্যান্ড কিছুটা ভূখণ্ড হারালেও দাম দিয়ে স্বাধীনতা রক্ষা করতে সক্ষম হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মন্ত্রিপরিষদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মন্ত্রিপরিষদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের একটি বৈঠক চলছে।

সোমবার বিকেল বেলায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই বৈঠকটি শুরু হয়।

বৈঠকটিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নীতিগত বিষয় ও চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে গঠিত হলো কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা পর্যায়ে গঠিত হলো কমিটি

রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে সরকারের কাছে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার।

এ সংক্রান্ত একটি কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত প্রক্রিয়ায় সম্পন্ন করতে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে কমিটির গঠন, কার্যপরিধি ও কর্মপদ্ধতি নির্ধারণ করেছে।

উক্ত প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পর্যায়ের কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেট। কমিটির সদস্য হিসেবে পুলিশ সুপার এবং পাবলিক প্রসিকিউটর দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

মহানগর এলাকায়, পুলিশের ডেপুটি কমিশনার পুলিশের সুপারের পরিবর্তে এবং মহানগর পাবলিক প্রসিকিউটর পাবলিক প্রসিকিউটরের পরিবর্তে কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।

সরকার জানিয়েছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য মামলার আসামি অথবা আসামির পরিবারের সদস্যদের মধ্যে যেকোনো একজন সংশ্লিষ্ট জেলার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মামলার প্রয়োজনীয় সব দলিলের আইনজীবী কর্তৃক সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। জেলা পর্যায়ের কমিটি আবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

এদিকে নতুন প্রজ্ঞাপন জারির পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ মে ২০২৬ তারিখে জারি করা আগের প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে। নতুন প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা আলভী জামিন পেয়েছেন, মুক্তিতে কোনো বাধা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


অভিনেতা আলভী জামিন পেয়েছেন, মুক্তিতে কোনো বাধা নেই

 

স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ছোটপর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া। আপাতত কারাগার থেকে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

সোমবার (৩ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আলভীর জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রোববার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

এর আগে, গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন জাহের আলভী। তবে, শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে ২১ জুন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে জাহের আলভীকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর পরদিন, ২৪ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। এই দম্পতির একটি ছেলে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%