ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

আজ মনোনয়নপত্র দাখিল করবেন ফখরুল ও অলি


আজ মনোনয়নপত্র দাখিল করবেন ফখরুল ও অলি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমাদান আজ (১৩ আগস্ট) সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ক্ষমতাসীন বিএনপি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা না করলেও, দলীয় সূত্রমতে, তাদের রাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন দলের মহাসচিব এবং বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ দুপুরে ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকে রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করার কথা রয়েছে। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এরপর দলটির পক্ষ থেকে বেলা ২টার দিকে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

অপরদিকে, বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ বেলা ১১টায় তাকে মনোনয়নপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট সকাল ১০টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ২০ আগস্ট, এদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের কথা রয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে পৌর কর্মচারী হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার, মাদক সেবনে বাধা দেওয়ায় মনসুর আলী নিহত

১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে দেশে সংসদীয় পদ্ধতির সরকার গঠিত হয়। ওই বছরের ৮ অক্টোবর রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ভোটদানে বিরত ছিলেন জাতীয় পার্টি ও জামায়াতের সংসদ সদস্যরা।

১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করে, বিরোধী দলে হয়েছিল আওয়ামী লীগ। সেবার রাষ্ট্রপতি নির্বাচনে দুই দলের প্রার্থী থাকায় প্রথমবারের মতো সংসদে ভোট হয়। বিএনপি প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন, অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী ৯২ ভোট পেয়েছিলেন।

এছাড়া, পঞ্চম সংসদে বিএনপি ১৪০, আওয়ামী লীগ ৮৮, জাতীয় পার্টি ৩৫, জামায়াত ১৮, বাকশাল পাঁচ, সিপিবি পাঁচ, ইসলামী ঐক্যজোট এক, ন্যাপ (মোজাফফর) এক, গণতন্ত্রী পার্টি এক, এনডিপি এক, জাসদ (শাজাহান সিরাজ) এক ও ওয়ার্কার্স পার্টি একটি আসন পেয়েছিল। সে বছর ৩০০ সাধারণ আসনের পাশাপাশি সংরক্ষিত আসনের সংখ্যা ছিল ৩০টি, সব মিলিয়ে (নির্বাচিত ও সংরক্ষিত) ৩৩০ জনের মধ্যে জাতীয় পার্টি, জামায়াতসহ ৬৬ জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন।

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন যুগ্ম সচিব হিসেবে অবসরে যাওয়া ইসির কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।

আরও পড়ুন: ক্যাম্পাস সাংবাদিকরা জুলাইয়ের সাহসী সহযোদ্ধা: নাহিদ ইসলাম

তিনি ৩৫ বছর আগের সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, সেবারই প্রথম প্রকাশ্য ভোট হয় রাষ্ট্রপতি নির্বাচনে। ভোটাররা প্রকাশ্যে ভোট দেন এবং ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা দূর থেকে তা প্রত্যক্ষ করেন। দুই প্রার্থীর পোলিং এজেন্টও দেখেন কে কাকে ভোট দিচ্ছেন। কে কে ভোট দিলেন তা নোটও নেন নিজ নিজ দলের এজেন্টরা।

ভোটের পরদিন ৯ অক্টোবর গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জাতীয় পার্টি, জামায়াত, সিপিবি, ওয়ার্কার্স পার্টি ভোট দেয়নি। আবদুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিএনপির সব সংসদ সদস্য ভোট দিতে আসেন এবং তাদের দলের প্রার্থীকে ভোট দেন। স্বতন্ত্র সদস্য নূরুল ইসলাম মনি ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদও তাকে ভোট দেন। গণতন্ত্রী পার্টির সুরঞ্জিত সেনগুপ্ত ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে। তবে আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবু ভোট দিতে সংসদে যাননি। জাতীয় পার্টি নির্বাচন বর্জন করে, জামায়াত ও সিপিবি সদস্যরা ভোটদানে বিরত ছিলেন। ন্যাপের আবদুল হাফিজ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, এনডিপির সালাউদ্দিন কাদের চৌধুরী, জাসদের শাজাহান সিরাজ ও ইসলামী ঐক্যজোটের মাওলানা ওবায়দুল্লাহ ভোটদানে বিরত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ সেদিন সংসদে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন। সংসদকক্ষে চারটি কক্ষে একযোগে ভোট শুরু হয় বেলা ২টায় এবং বিরতি ছাড়াই ভোট চলে ৫টা পর্যন্ত।

বিএনপির চেয়ারপার্সন ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২টায় ভোট দেন। ভোট দিয়ে তিনি প্রধানমন্ত্রী আসনে বসেন এবং দলীয় সদস্যদের ভোটদান প্রত্যক্ষ করেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভোট দেন ৩টা ৩৪ মিনিটে। বিকেল ৫টা বাজার সাথে সাথে ভোটদানের সময় শেষ ঘোষণা করেন সিইসি এবং ৫টা ৫ মিনিটে গণনা শুরু হয়। পৌনে ৬টায় গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ওই দিনই ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আবদুর রহমান বিশ্বাস ১৭২ আর বদরুল হায়দার চৌধুরী ৯২ ভোট পেয়েছেন।

এদিকে, ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও ভোট গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতার কারণে মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর বিজয় নিশ্চিত হলেও বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে।

আরও পড়ুন: সারের সমস্যা সমাধান, কৃষকরা আর ভুগবে না: মির্জা ফয়সল

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারে সংসদের ৩০০ আসনের মধ্যে একটিতে প্রার্থিতা বাতিল রয়েছে। সংরক্ষিত আসনে এমপি আছেন ৫০ জন। সব মিলিয়ে ত্রয়োদশ সংসদে এবার ৩৪৯ জন এমপি রয়েছেন, যারা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এর মধ্যে সংরক্ষিত আসন মিলিয়ে বিএনপির সদস্য ২৪৭, জামায়াতের ৭৭ জন, স্বতন্ত্র আট, এনসিপির আট, বাংলাদেশ খেলাফত মজলিসের তিন, ইসলামী আন্দোলনের এক, বিজেপির এক, গণসংহতি আন্দোলনের এক, গণপরিষদের এক, খেলাফত মজলিসের এক এবং জাগপার একজন সংসদ সদস্য রয়েছেন।

এদিকে, রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি নিচ্ছে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ১৯৯১ সালের পর দীর্ঘ বিরতির পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে ২০ আগস্ট। শুরুতে ভোটাভুটি সরাসরি সম্প্রচার (লাইভ টেলিকাস্ট) হবে এবং সাংবাদিকদের বসার ব্যবস্থা থাকবে।

আরও পড়ুন: খেলাফত আন্দোলনের আহ্বান: জননিরাপত্তা জোরদার করতে সরকারের কাছে দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে গাঁজার গাছসহ একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ এম


মুন্সীগঞ্জে গাঁজার গাছসহ একজন গ্রেফতার

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ মো. মোমিন ঢালী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যিনি দুটি গাঁজার গাছের সাথে আটক হয়েছে। বুধবার (১২ আগস্ট) আব্দুল্লাহপুর ইউনিয়নে এই অভিযান চালানো হয়।

পুলিশের সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে টংগিবাড়ী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময়, ইউনিয়নের পশ্চিম পাইকপাড়া এলাকায় মোমিন ঢালীর একচালা টিনের ঘরের দক্ষিণ পাশে গাঁজার দুটি গাছ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া গাছগুলোর মধ্যে একটি গাছের উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি এবং অপরটির উচ্চতা প্রায় ৩ ফুট ৯ ইঞ্চি। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার মোমিন ঢালী ওই গাছগুলোর পরিচর্যা করতেন। তিনি পাইকপাড়া এলাকার মৃত আব্দুল জলিল ঢালীর ছেলে।

এই ঘটনায় টংগিবাড়ী থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে, এই বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ এম


বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য রাজধানীবাসীরা প্রতিদিনই মার্কেট কিংবা বাজারে যান। তারা শুধুমাত্র কেনাকাটা করতে যান না, বরং ঘুরতেও বিভিন্ন এলাকায় চলে যান। কিন্তু যদি প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে কোনো কারণে দেখেন ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে তাদের সময় নষ্ট হয়। এর ফলে তাদের মনটাও খারাপ হয়ে যায়।

তাহলে, বাসা থেকে বের হওয়ার আগে আগে জেনে নেওয়া জরুরি বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর কোন এলাকাগুলোর দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাটগুলোর উল্লেখযোগ্য তালিকা হচ্ছে-মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকা, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

এছাড়া বন্ধ থাকবে যেসব মার্কেটগুলোর তালিকায় রয়েছে-শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার ক-অপরারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট এবং সাকুরা মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে কলেজ অধ্যক্ষ ও যুবলীগ সভাপতি অলক কর্মকার গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ এম


কাউখালীতে কলেজ অধ্যক্ষ ও যুবলীগ সভাপতি অলক কর্মকার গ্রেফতার

পিরোজপুরের কাউখালী উপজেলা যুবলীগের সভাপতি ও কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলক কর্মকারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) বিকেলে কাউখালী উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কাউখালী থানা পুলিশের একটি দল তাকে আটক করে থানায় নিয়ে যায়। গ্রেপ্তারের পর তাকে বর্তমানে কাউখালী থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তবে ঠিক কোন মামলায় বা কি সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
অধ্যক্ষ অলক কর্মকার দীর্ঘদিন ধরে কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পাশাপাশি উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলক কর্মকারকে আটক করা হয়েছে। তাকে বর্তমানে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেদারল্যান্ডসের নতুন কোচ হলেন জাভি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ এম


নেদারল্যান্ডসের নতুন কোচ হলেন জাভি

স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজকে নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডাচ ফুটবল ফেডারেশন বুধবার (১৩ আগস্ট) জানায় যে, জাভিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ৪৬ বছর বয়সী স্প্যানিশ কোচ রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হচ্ছেন এবং এটি হবে তাঁর প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়া।

বার্সেলোনায় তিন মৌসুম দায়িত্ব পালন করার পর, ২০২৪ সালে ক্লাবটি ছাড়ার পর থেকে জাভি কোচিংয়ের বাইরে ছিলেন। এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত নেদারল্যান্ডস দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৩ সালে কোম্যান দ্বিতীয়বারের মতো এই পদে ফিরে আসেন।

কোম্যানের অধীনে দলটি ইউরো ২০২৪-এর সেমিফাইনাল ও এবারের বিশ্বকাপে শেষ ৩২-এর (রাউন্ড অফ ৩২) লড়াইয়ে অংশগ্রহণ করে। বিশ্বকাপে তারা পেনাল্টি শুটআউটে মরক্কোর কাছে পরাজিত হয়ে বিদায় নেয়। টুর্নামেন্ট শেষে কোম্যান তার পদ থেকে সরে দাঁড়ান।

জাভি, যিনি ১৯৭৮ বিশ্বকাপে অস্ট্রিয়ান কোচ আর্নস্ট হ্যাপেলের পর নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ হতে যাচ্ছেন। কোচ হিসেবে জাভির প্রথম ম্যাচটি হবে ২৪ সেপ্টেম্বর নেশনস লিগে জার্মানির বিপক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%