০৮:৩৮ পি.এম
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ উন্নয়ন সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের উদ্বুদ্ধকরণ সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাড়িয়াঘোনার একটি মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শওকত আলী।
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২ পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের অর্থায়নে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এই উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সভায় হাজির ছিলেন হালদা নদী থেকে ডিম সংগ্রহকারী, রেনু থেকে পোনা উৎপাদনকারী, নিবন্ধিত জেলা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা, স্থানীয় সমাজ সচেতন ব্যক্তিবর্গ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
উপস্থিত অংশীজনদের বক্তব্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উঠে আসে। এর মধ্যে উল্লেখযোগ্য, বাড়িয়াঘোনায় ডিম থেকে রেনু উৎপাদনের জন্য একটি হ্যাচারী স্থাপন, এই এলাকায় বিশাল খাস জায়গা অবৈধ দখল উচ্ছেদ করে মাছ চাষের জন্য জলাশয় স্থাপন, নিবন্ধিত ডিম সংগ্রহকারী ও রেনু উৎপাদনকারীদের প্রণোদনা প্রদান, দ্বীপ এলাকা বাড়িয়াঘোনাকে বন্যা ও জোয়ারের কবল থেকে রক্ষার জন্য বেড়ি বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্থ ডিম সংগ্রহকারীদের মধ্যে রেনু বিতরণ করা, নদী দূষণমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং নদীর মৎস্য সম্পদ রক্ষার জন্য নৌ পুলিশ ও প্রশাসনের টহল জোরদার করা।
এছাড়া, ভরাট নদী থেকে ম্যানুয়েলী বালা উত্তোলন করে নদীর গভীরতা বৃদ্ধি করে ভরাট হয়ে যাওয়া নদী খননের বিষয়গুলোও আলোচনায় আসে।
সভায় গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন কেশব কুমার বড়ুয়া, খোরশেদ আলম শিমুল, জাহেদ মঞ্জু, মোহাম্মদ আলাউদ্দিন।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. নাজিম উদ্দিন, আরবান আলী, মো. শাহাবুদ্দিন, লোকমান, ইউ পি সদস্য ডলি আক্তার, নাসির হায়দারি, জসিম উদ্দিন চৌধুরী, জাহেদ চৌধুরী, এস এম মোদাচ্ছের শাহ, মো. শফিউল আলম।
নুরুল আলম মফিজসহ আরও অনেকেই সভায় বক্তব্য রাখেন। সভায় উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুনেচ্ছা উপস্থিত ছিলেন।
পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে রামদাস মুন্সিরহাট এলাকায় নদী থেকে জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন