ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে বাংলাদেশ-জার্মানির চুক্তি


নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে বাংলাদেশ-জার্মানির চুক্তি

নবায়নযোগ্য জ্বালানি খাতে পারদর্শী জনবল গড়ে তুলতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের (টিএমইডি) এবং জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে জিআইজেড (জার্মান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সোসাইটি) এই চুক্তি সই করেছে। এর মাধ্যমে ‘টিভিইটি ইন দ্য ফিল্ড অব রিনিউএবল এনার্জি’ (টিভিইটি৪আরই) নামের প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পথ সুবিস্তৃত হলো।

বুধবার ঢাকায় অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

জানুয়ারি ২০২৬-এ বাংলাদেশে টেকসই উন্নয়ন প্রকল্পের জন্য জার্মানির ২১ দশমিক ৭৭ মিলিয়ন ইউরোর প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে। এর পূর্বে গত ১১ জুন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাথে প্রকল্পটির সমঝোতা স্মারক সই হয়েছিল। সর্বশেষ বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে প্রকল্পটির মাঠপর্যায়ের কাজ শুরু করার জন্য একটি আনুষ্ঠানিক ভিত্তি তৈরি হলো।

অনুষ্ঠানে টিএমইডি সচিব মো. দাউদ মিয়া এনডিসি বলেন, এই চুক্তিটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশ এবং জার্মানির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন অংশীদারিত্বের একটি দৃষ্টান্ত।

তিনি আরো উল্লেখ করেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতের শক্তিশালীকরণ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে জার্মানি দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করে আসছে।

তিনি বলেন, টিভিইটি৪আরই প্রকল্পটি সবুজ দক্ষতার ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করবে। পাশাপাশি এটি উচ্চপর্যায়ের নীতিকে বাস্তবমুখী এবং দীর্ঘমেয়াদি কারিগরি সক্ষমতায় রূপান্তরিত করার মাধ্যমে দেশের জনশক্তিকে ভবিষ্যৎ শ্রমবাজারের উপযোগী করে তুলবে। এতে দেশের জাতীয় অর্থনীতিও উপকৃত হবে।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

তিনি জানান, প্রকল্পটি ‘বাংলাদেশ টিভিইটি বাস্তবায়ন পরিকল্পনা ২০২৫-২০৩০’-এর লক্ষ্য ও অগ্রাধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে জিআইজেডের পক্ষ থেকে তাদের কৌশলগত কার্যক্রমের সারসংক্ষেপ তুলে ধরা হয়। একইসঙ্গে টিভিইটি৪আরই এবং ‘প্রফেশনাল এডুকেশন ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এনভায়রনমেন্টাল সেফটি’ (প্রিসাইস) প্রকল্প কিভাবে সমন্বিতভাবে সবুজ দক্ষতা বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করবে, তা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মো. আক্কাস আলী, টিএমইডির অতিরিক্ত সচিব (উন্নয়ন) শামসুর রহমান খান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন এবং বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ইয়ানিস হুসেন উপস্থিত ছিলেন। পরে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হকারদের পুনর্বাসনে বিসিসি হকার্স মার্কেটের উদ্বোধন করলেন প্রশাসক শিরীন

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


হকারদের পুনর্বাসনে বিসিসি হকার্স মার্কেটের উদ্বোধন করলেন প্রশাসক শিরীন

হকারদের পুনর্বাসন ও নগরীর ফুটপাতকে আরও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) উদ্যোগে বিসিসি হকার্স মার্কেট-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ জুলাই ২০২৬) বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন আনুষ্ঠানিকভাবে মার্কেটটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলরবৃন্দ, সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ এবং মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হকারদের জন্য নির্ধারিত স্থানে ব্যবসার সুযোগ সৃষ্টি হলে একদিকে যেমন তাদের জীবিকা নির্বাহ সহজ হবে, অন্যদিকে নগরীর ফুটপাত ও সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। এই উদ্যোগ নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, হকারদের পুনর্বাসনের মাধ্যমে নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে বরিশাল সিটি কর্পোরেশন এ উদ্যোগ বাস্তবায়ন করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকাফ সিরাপসহ একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


রূপগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকাফ সিরাপসহ একজন গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেফতার করা হয়, যাঁর নাম ফারুক হোসেন।

বুধবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সিরাপটি জব্দ করে একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফারুক হোসেনটি উপজেলার মাছিমপুর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে হিসেবে পরিচিত।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, পুলিশ দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ ইএসকাফ সিরাপ সংগ্রহ করে রূপগঞ্জে এনে সিএনজির মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করার বিষয়ে সংবাদ পেয়েছিল। বুধবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় একদল মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ মজুদ করছে বলে পুলিশের কাছে খবর আসে। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে একটি সবুজ রঙের সিএনজির ভেতর থেকে ৩৭১ বোতল এবং একটি ট্রাকের পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা আরও ৭৩৬ বোতল ইএসকাফ সিরাপ উদ্ধার করে। সব মিলিয়ে ১ হাজার ১০৭ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ সময় ফারুক হোসেন নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলেও সেখানে আরও ৫ থেকে ৬ জন অভিযুক্ত পালিয়ে যায়।

ওসি এএইচএম সালাউদ্দিন আরো জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদ্রাসাছাত্রীকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ করে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


মাদ্রাসাছাত্রীকে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অপহরণ করে ধর্ষণ

 

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী (১৪) অপহরণ করে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে অভিযুক্ত মো. সবুজ মিয়া ও তার মামাতো ভাই ইসমাইল হোসেনের বিরুদ্ধে এই মামলা দায়ের করে।

কুমিল্লার দেবিদ্বার পৌরসভার বারেরা এলাকায় গত শনিবার (৪ জুলাই) সকালে এই ঘটনাটি ঘটে। তবে পুলিশ অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি। অভিযুক্ত মো. সবুজ মিয়া পৌরসভার বারেরা গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে এবং অপর আসামি ইসমাইল হোসেন, সবুজের মামাতো ভাই।

অভিযুক্ত মো. সবুজ মিয়া স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ওই মেয়েকে সন্তুষ্ট করতে পারেনি। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই মেয়ে মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ছে। মাদ্রাসায় যাওয়া-আসার পথে তাকে উত্ত্যক্ত করত এবং প্রেমের প্রস্তাব দিত সবুজ মিয়া। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখ্যান করলে, সবুজ তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দেয়। গত ১০-১২ দিন আগে সবুজ ভুক্তভোগী ছাত্রীর হাতে নিজ মোবাইল নম্বর দিয়ে বাড়ি গিয়ে তাকে ফোন করতে বলে। ফোন না করলে মাদ্রাসায় যাওয়ার পথে ক্ষতি করার ভয় দেখায়।

পরবর্তী সময়ে ওই ছাত্রী বাধ্য হয়ে রাতে সবুজকে ফোন করে। তখন সবুজ তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। কিন্তু তাতেও ওই ছাত্রী রাজি হয়নি। পরে শুক্রবার রাত ৮টার দিকে সবুজ মিয়া সেই ছাত্রীকে ফোন করে শনিবার সকালে দেবিদ্বার নিউমার্কেট এলাকায় দেখা করার জন্য বলে। না হলে ক্ষতি করার ভয়ভীতি দেখায়।

পরদিন সকালে ওই ছাত্রী বাধ্য হয়ে সেখানে গেলে সবুজ তাকে একটি অটোরিকশায় তুলে নিজ বাড়ি বারেরা গ্রামে নিয়ে যায়। সেখানে তার ঘরের একটি কক্ষে ওই ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করে সবুজ। এর কিছুক্ষণ পর তার মামাতো ভাই ইসমাইল হোসেন ওই কক্ষে গিয়ে একই ছাত্রীকে ফের ধর্ষণ করে। পরে ওই ছাত্রীকে রাস্তায় তুলে দিয়ে দুইজন পালিয়ে যায়।

ভুক্তভোগী ওই মাদ্রাসাছাত্রীর বাবা জানান, সবুজ মিয়া দীর্ঘদিন ধরে আমার মেয়েকে ভয়ভীতি দেখাত। সে এবং তার মামাতো ভাই আমার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করে। এই ঘটনায় আমার মেয়ে নিজে বাদী হয়ে দেবিদ্বার থানায় একটি ধর্ষণ মামলা করেছে। ঘটনার পরপর মেয়েকে ভয়ভীতি দেখানোর কারণে সে ভয়ে আমাদের আর কিছু জানায়নি। মঙ্গলবার সকালে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মেয়ে এই ঘটনা খুলে বলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বুধবার বিকেলে জানান, অষ্টম শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তিন-চার দিন আগের ঘটনা হওয়ায় আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। যদিও আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্রিম টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


অগ্রিম টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

চট্টগ্রামের বিভিন্ন স্থানে টানা ভারী বৃষ্টিতে রেললাইন তলিয়ে যাওয়ায় কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই ঘটনার ফলে, যাত্রীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম কাটা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে।

বুধবার সকালে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী কোনো ট্রেন ছেড়ে যায়নি। রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের ষোলশহর ও জান আলী হাট এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রেলওয়ের টিকিট বিক্রয়কর্মীরা জানাচ্ছেন, ট্রেন চলাচল বন্ধের বিষয়টি যাত্রীদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছে। সেইসাথে, যেসব যাত্রী অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন, তাদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রেললাইন থেকে পানি নেমে গেলে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। বর্তমানে স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%