০৮:৪১ পি.এম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচিত সভাপতি এবং নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহমুদউদ্দিন খোকন ও সংগঠনের সভাপতি নোয়াখালী জেলা সমিতির সভাপতি এবং মার্কেন্টাইল ব্যাংক পিএলসি'র চেয়ারম্যান এম এ খান বেলালকে সংবর্ধনা প্রদান করা হয়।
মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন দিদার, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নূর নবী, প্রচার সম্পাদক নাজিম পাটোয়ারী, এডভোকেট মোহাম্মদ মহসিন সহ আরও অনেকে।
শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে নিজেদের স্মৃতিচারণ করেন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে তার সমাধান এবং নোয়াখালী বিভাগ বাস্তবায়নের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কাছে অনুরোধ জানান।
আরও পড়ুন: দৃষ্টিপ্রতিবন্ধী বাবার সংসারে স্বচ্ছলতার স্বপ্ন-আশামনির পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করা এবং বিদ্যালয়ের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই আয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন