ঢাকা সোমবার, ১৩ই জুলাই, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে মহর, ১৪৪৮হিজরী
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ইং ২৯শে আষাঢ়, ১৪৩২বাং

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্পষ্ট রোডম্যাপের দাবি নাগরিক সমাজের


রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্পষ্ট রোডম্যাপের দাবি নাগরিক সমাজের

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শरणার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি সুনির্দিষ্ট এবং স্পষ্ট রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়েছেন কক্সবাজারের নাগরিক সমাজের প্রতিনিধিরা। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় এনজিওগুলোর অংশীদারি বাড়িয়ে আরো অন্তর্ভুক্তিমূলক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন ওই প্রতিনিধিরা।

রবিবার (২১ জুন) কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ে আয়োজিত সেমিনারে এ দাবি জানানো হয়। ‘কক্সবাজার সিএসও এনজিও ফোরাম’ (সিসিএনএফ) এবং ‘কোস্ট ফাউন্ডেশন’ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. ইকবাল উদ্দিন। তিনি বলেন, কক্সবাজারভিত্তিক এবং স্থানীয় জনগণের নেতৃত্বে পরিচালিত সংগঠনগুলোকে রোহিঙ্গা মানবিক কার্যক্রমে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

এছাড়াও তিনি স্থানীয় এনজিওর সংজ্ঞা পুনর্র্নিধারণ এবং জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও আরআরআরসির অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। সেমিনারে জানানো হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ১৬ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে এই সংকটের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তার পরিমাণ ক্রমেই কমে আসছে। চলতি ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের (জেআরপি) আওতায় কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা এবং ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য ৭১০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা চাওয়া হয়েছিল। কিন্তু জুনের বর্তমান সময় পর্যন্ত পাওয়া গেছে মাত্র ৩৬৮ দশমিক ৩ মিলিয়ন ডলার, যা মোট চাহিদার অর্ধেকেরও কম।

আরও পড়ুন: চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার্তদের পাশে মানবিক উদ্যোগ, ৬০০ পরিবারের জন্য ত্রাণ প্রস্তুত

প্রধান অতিথির বক্তব্যে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে কক্সবাজারে রোহিঙ্গাদের অভিবাসনের ইতিহাস বেশ দীর্ঘ। শরণার্থী শিবিরের কারণে ভূগর্ভস্থ পানির ওপর তীব্র চাপ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে তিনি এর বিকল্প উৎসের অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে রোহিঙ্গা কো-অর্ডিনেশন প্ল্যাটফর্মের প্রধান ডেভিড বাগডেন সংকটকালীন মুহূর্তে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। কিন্তু সংকট সমাধানে প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নিতে আন্তর্জাতিক কূটনীতির ভূমিকার ওপর বিশেষ জোর দেন তিনি।

অন্যদিকে, ইউএনএইচসিআরের স্ট্র্যাটেজিক ওভারসাইট সার্ভিসের প্রধান মার্সেল গ্রোগান নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও শরণার্থীদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। মুক্ত আলোচনায় বক্তারা শরণার্থী শিবিরের পরিবেশ পুনরুদ্ধার, নিরাপত্তা জোরদার, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধ এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিওগুলোকে উপেক্ষা করার অভিযোগ দায়ের করেন বক্তারা। তারা বলেন, জাতিসংঘের ঘোষিত ‘হিউম্যানিটারিয়ান রিসেট’ নীতিতে স্থানীয় নেতৃত্বাধীন মানবিক কার্যক্রম ও সরাসরি তহবিল বণ্টনের ওপর গুরুত্ব দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। সংকট উত্তরণে বক্তারা একটি নতুন ‘জয়েন্ট রিপ্যাট্রিয়েশন প্ল্যান (জেআরপি ২.০)’ প্রণয়নের প্রস্তাব দেন। তারা আশা প্রকাশ করেন, এই নতুন পরিকল্পনাটি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি কার্যকর রোডম্যাপ হিসেবে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বগুড়া

আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম নির্ধারণে হবে গণশুনানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


আলোচিত ৩ ইউনিয়নের নতুন নাম নির্ধারণে হবে গণশুনানি

আলোচিত তিনটি ইউনিয়নের নতুন নাম নির্ধারণের জন্য গণশুনানি অনুষ্ঠিত হবে। এই সংক্রান্ত কাজ শুরু করেছেন জেলা প্রশাসক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি পাওয়ার পর বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার বিষয়টি নিয়ে। তিনটি ইউনিয়নের নাম চূড়ান্ত করা হবে গণশুনানির পরে।

ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার চিঠি জেলায় এসে পৌঁছেছে। চিঠির পর জেলা প্রশাসন থেকে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান কালের কণ্ঠকে জানান, শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে। চিঠিতে বলা হয়েছে, আগের নামগুলো পরিবর্তন করে স্থানীয় জনগণের মতামত নিয়ে এলাকার ইতিহাস-ঐতিহ্য ও ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দিয়ে পুনরায় গণশুনানি করতে হবে।

এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া জেলা প্রশাসককে ফোন করে নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তন করার নির্দেশনা দেন।

জেলা প্রশাসক আরো জানান, চিঠি পাওয়ার পরপরই জেলা প্রশাসন থেকে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করা হয়েছে। স্থানীয়ভাবে নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

চলতি মাসের ১১ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক কাঠামো পুনর্গঠন করা হয়।

এতে শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ এবং নবগঠিত মোকামতলা উপজেলায় সৈয়দপুর ভেঙে ‘সীমান্ত’, দেউলি ভেঙে ‘দিগন্ত’ ও ময়দানহাট্টা ভেঙে ‘স্বর্ণগ্রাম’ নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে শুরু থেকেই বিতর্কের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অংশগ্রহণে রোববার সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে কাতার। উভয় পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির শর্তাবলী বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য বৈঠকটি শুরু হয়।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সকল দিক অন্তর্ভুক্ত করে একটি চূড়ান্ত চুক্তির বিধানগুলো নিয়ে আলোচনার জন্য বিশেষায়িত কারিগরি ও বিশেষজ্ঞ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন যে, সমঝোতা স্মারকের বাস্তবায়ন তদারকি করতে এবং একটি চূড়ান্ত চুক্তি সম্পাদনের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য ফলো-আপ গ্রুপ গঠন করা হয়েছে।

আনসারি জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অন্যতম হিসেবে কাতার, পাকিস্তান এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে এমন একটি ইতিবাচক পরিবেশ তৈরিতে কাজ করে যাবে যা আলোচনাকে তার লক্ষ্য অর্জনে সক্ষম করবে।

এদিকে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক প্রক্রিয়ায় অবদানের জন্য তিনি পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য ভ্রাতৃপ্রতিম ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আনসারি আলোচনার সাফল্য নিশ্চিত করতে এবং এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বয়ে আনবে এমন একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে পরিচালিত সকল প্রচেষ্টার প্রতি দোহা-র পূর্ণ সমর্থনও পুনর্ব্যক্ত করেছেন।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি এর আগে জানিয়েছে যে, লেবাননে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং জব্দকৃত ইরানি সম্পদ মুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরান, যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিদল একটি ত্রিপক্ষীয় বৈঠক শুরু করেছে।

কয়েকমাস ধরে চলা মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়ার লক্ষ্যে বুধবার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে কারিগরি আলোচনার জন্য মার্কিন ও ইরানি প্রতিনিধিদল নির্ধারিত সময়ের আগেই সুইজারল্যান্ডে পৌঁছান।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী ও বিচ্ছিন্নতাবাদে উসকানির অভিযোগ

চৈতালী চক্রবর্তীকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


চৈতালী চক্রবর্তীকে অবিলম্বে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ স্থাপনের নামে স্থানীয় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টা এবং সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তী কর্তৃক হিন্দুদের জন্য 'আলাদা প্রদেশ' গঠনের প্রকাশ্য দেশদ্রোহী ও উসকানিমূলক হুশিয়ারির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

একই সঙ্গে সংগঠনটি চৈতালী চক্রবর্তীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এই দাবি জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা মনে করিয়ে দেন, বাংলাদেশ একটি স্বাধীন, অখণ্ড ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের সুদীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐতিহাসিক जुलाई বিপ্লবের জাতীয় ঐক্যকে নসাৎ করতে একটি বিশেষ মহল গভীর ও সুদূরপ্রসারী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বলছেন, সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর মুখে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড খণ্ড-বিখণ্ড করে 'আলাদা প্রদেশ' দাবি করা স্পষ্টত রাষ্ট্রদ্রোহিতা এবং দেশের অখণ্ডতার বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা।

তারা এই চরম উসকানিমূলক, বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী বক্তব্যের তীব্র ধিক্কার জানান।

গভীর ক্ষোভ প্রকাশ করে হেফাজত নেতারা বলেন, বিগত জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে এ দেশের আলেমসমাজ ও সর্বস্তরের তৌহিদী জনতা সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় ও বাড়িঘর রাত জেগে পাহারা দিয়ে বিশ্বমঞ্চে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য ও অভূতপূর্ব নজির স্থাপন করেছে, তা সর্বজনবিদিত।

তারা উল্লেখ করেন, এমন একটি শান্ত ও সৌহার্দ্যপূর্ণ জাতীয় পরিস্থিতিতে গাইবান্ধার পলাশবাড়ীর একটি স্পর্শকাতর জনপদে স্থানীয় জনগণের সেন্টিমেন্ট ও শান্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশাল পরিসরে মূর্তি নির্মাণের মাধ্যমে নতুন করে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে। এর ওপর ভর করে দেশকে বিভক্ত করার মতো যে দুঃসাহসিক হুমকি দেওয়া হয়েছে, তা কোনো স্বাধীন দেশের নাগরিক বরদাশত করতে পারে না।

হেফাজত নেতারা সুনির্দিষ্ট দাবি উত্থাপন করে বলেন, চৈতালী চক্রবর্তীর এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা বা সাধারণ দাবি নয়; বরং এটি বাংলাদেশকে অস্থিতিশীল করার একটি আন্তর্জাতিক ও গভীর দেশবিরোধী চক্রান্তের অংশ।

তারা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন—অনতিবিলম্বে এই রাষ্ট্রদ্রোহীকে গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক তার আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিল করতে হবে।

দেশের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সরকারকে গোয়েন্দা সংস্থাসমূহকে এই দেশভাগের ষড়যন্ত্রের পেছনের কুশীলবদের খুঁজে বের করার আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে পলাশবাড়ীতে স্থানীয় তৌহিদী জনতার ন্যায়সঙ্গত ক্ষোভকে মূল্যায়ন করে সেখানে যেকোনো ধরনের উসকানিমূলক ও অস্থিতিশীল পরিস্থিতি রুখতে প্রশাসনকে দ্রুত ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৯ বছর পর আবারও কুলি চরিত্রে ওমর সানী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


২৯ বছর পর আবারও কুলি চরিত্রে ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের প্রিয় অভিনেতা ওমর সানী অভিনীত ‘কুলি’ সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল। অ্যাকশন-কমেডি ঘরানার ওই চলচ্চিত্রে তিনি নাম ভূমিকায় অর্থাৎ কুলি চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছিলেন। প্রায় তিন দশক পর আবারও ওই কুলির চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন এই অভিনেতা।

কিন্তু এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কুলির চরিত্রে তাঁকে দেখা যাবে। সম্প্রতি মহাখালী বাস টার্মিনালে ‘ব্ল্যাক’ নামে পরিচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে। গল্পের বাস্তবতা তুলে ধরতে শুটিংয়ের জন্য রাজধানীর ব্যস্ত এই বাস টার্মিনাল এলাকা বেছে নেওয়া হয়েছে।

এ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, “এটি ছোট পরিসরের একটি কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। এতে আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছি। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি। চলচ্চিত্রটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় দেখেই বিষয়টি উপভোগ করুন।” ‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।

নির্মাতা মহিন খান বলেন, “এটি একটি ভিন্নধর্মী কাজ। গল্পটি নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু মাদক ব্যবসা এবং সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। ওমর সানী এখানে একজন প্রতিবাদী কুলির চরিত্রে অভিনয় করছেন, যিনি মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার। দর্শকের কাছে চরিত্রটি ভালো লাগবে বলে আশা করছি।”

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। নির্মাতারা চলতি বছরের শেষ দিকে অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন।

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত। তবে ভালো গল্প ও চরিত্র পেলে তিনি আজও ক্যামেরার সামনে দাঁড়ান। সেই ধারাবাহিকতায় এবার অভিনয় করলেন ‘ব্ল্যাক’ চলচ্চিত্রে; যেখানে দীর্ঘ বিরতির পর আবারও কুলির চরিত্রে দেখা যাবে তাঁকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে মহর, ১৪৪৮হিঃ
ফজর ০৩:৫৩
জোহর ১২:০৫
আসর ০৪:৪৪
মাগরিব ০৬:৪৯
ইশা ০৮:১০
সূর্যোদয় : ০৫:১৯ সূর্যাস্ত : ০৬:৪৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%