ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সম্পন্ন হলো অধ্যাপক, সিনিয়র সাংবাদিক ও কবি শাহ আলম জাহাঙ্গীরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল। শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে এই শোকসভার আয়োজন করা হয়। কুমিল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সদ্য প্রয়াত এই বাংলা বিভাগীয় প্রধানের স্মরণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রিয় শিক্ষকের আকস্মিক চলে যাওয়ার বেদনায় পুরো মিলনায়তন জুড়ে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। স্মৃতিচারণ করতে গিয়ে উপস্থিত সবাই মরহুম শাহ আলম জাহাঙ্গীরকে একজন ছাত্রবান্ধব শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, নাট্যকার ও সর্বোপরি মানুষ গড়ার অন্যতম কারিগর হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকতা জীবনে উনি যে ব্যতিক্রমী পাঠদান করেছেন, জীবনযাপনের প্রকৃত মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক উন্নয়নের উপদেশ শিক্ষার্থীদের জীবনে আজীবন পাথেয় হয়ে থাকবে। প্রয়াত শাহ আলম জাহাঙ্গীরের মতো একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বন্ধুসুলভ ও আদর্শ শিক্ষকের চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।

আরও পড়ুন: নাচোলের নিবিড়, আমাদের গর্বিত সন্তান!

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রয়াত অধ্যাপকের সহধর্মিণী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহছেনা বেগম, কলেজের প্রাক্তন প্রভাষক ও বর্তমানে হাবিবুল্লাহ বাহার কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মশিউর রহমান এবং অধ্যাপক আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ আবদুল মজিদ স্যারের বড় মেয়ে নাসরীন ফারহানা পপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী, ঢাকাস্থ অধ্যাপক আবদুল মজিদ কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ও ভূমি মন্ত্রণালয়ের উপসচিব জনাব আবদুল্লাহ আল মাহমুদ জামান। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন ঢাকা এপিবিএন-এর সহকারী উপ-পুলিশ পরিদর্শক জনাব মো. নজরুল ইসলাম।

শোকসভায় স্যারের পরিবারবর্গ ছাড়াও ১৯৯৭ থেকে ২০২৫ ব্যাচ পর্যন্ত বিভিন্ন বর্ষের প্রায় শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব জনাব রহিমা আক্তার, রবি আজিয়াটা পিএলসির ঢাকা রিজিওনাল হেড জনাব শাহজালাল, গ্লোবাল বায়োটেক-ঢাকার জনাব ড. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার জনাব নাসরিন সুলতানা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক জনাব নুরুল ইসলাম, ট্যাক্স ইন্সপেক্টর মো. কামরুল হাসান, রয়্যাল ইউনিভার্সিটি-ঢাকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. হালিমুজ্জামান এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ মাইনউদ্দিন।

আরও পড়ুন: কালীগঞ্জে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ, সড়ক পাকা না হওয়ায় কৃষকদের সমস্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জের বন্যায় ব্যারিস্টার সুমনকে প্রয়োজন-ভিডিও বার্তায় শায়ের মিজান কাদরীর মুক্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৯ এম


হবিগঞ্জের বন্যায় ব্যারিস্টার সুমনকে প্রয়োজন-ভিডিও বার্তায় শায়ের মিজান কাদরীর মুক্তির দাবি

হবিগঞ্জে চলমান বন্যা পরিস্থিতির মধ্যে সাবেক সংসদ সদস্য ও ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের মুক্তির দাবি জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন হবিগঞ্জের আলোচিত ইসলামি সংগীতশিল্পী শায়ের মিজান কাদরি।

ভিডিও বার্তায় তিনি বলেন,
"এই বন্যায় ব্যারিস্টার সুমনকে খুবই দরকার। যদি আজ চুনারুঘাট ও মাধবপুর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে মানুষ বুঝতে পারত ব্যারিস্টার সুমনকে কতটা প্রয়োজন। তিনি সবসময় অসহায়, বন্যাকবলিত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।"
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং মানবিক সহায়তা অব্যাহত রাখা প্রয়োজন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্নমতও দিয়েছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে চলমান একাধিক মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। বিভিন্ন মামলায় তিনি জামিন পেলেও অন্য মামলাগুলোর কারণে তিনি এখনও কারাগারে রয়েছেন।

এদিকে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যার কারণে হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন ইতোমধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৩ এম


চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার অভিযোগ করে বলেছেন, বিএনপি নির্বাচনের আগে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তারা চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে।

শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরোয়ার তুষার বলেন, “নির্বাচনের আগে বিএনপি বলেছিল কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এখন তারা চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে।”

বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পূর্ববর্তী বিএনপি সরকারের সময়ে যেমন খাম্বা ছিল, কিন্তু বিদ্যুৎ ছিল না; বর্তমানেও একই অবস্থান তৈরি হয়েছে। খাম্বা আছে, কিন্তু কারেন্ট নেই।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন লন্ডন কিংবা সিলং থেকে হয়নি। বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে মুক্ত করেছে। জনগণকে ছলচাতুরি করে বিভ্রান্ত করা যাবে না।”

সরোয়ার তুষার হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের কারণে জনগণ বিএনপিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল। এখনও যদি জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন না করা হয়, তাহলে জনগণ কী করতে হবে, সে পদ্ধতি জানে।”

রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আতিক মুজাহিদ, এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।

এ ছাড়া সমাবেশে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বীন কায়েমে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত নেতাকর্মীরা: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৯ এম


দ্বীন কায়েমে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত নেতাকর্মীরা: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগ স্বীকার করা মুমিনের জন্য নামাজ, রোজা, হজ, জাকাতের মতোই ফরজ।"

তিনি আরও বলেন, "আল্লাহর ফরজ বিধান দ্বীন কায়েমের আন্দোলনে যদি নিজের সবকিছু হারাতে হয় এমনকি নিজের জীবনও উৎসর্গ করতে হবে, তবে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী সেজন্য প্রস্তুত রয়েছে। কারণ জামায়াতে ইসলামীতে দলীয় লেজুড়বৃত্তিকের সুযোগ নেই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হওয়ার দাওয়াত দিয়ে থাকে।"

শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল-শাহজাহানপুর রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার উপস্থিত রুকনদের উদ্দেশে বলেন, "জামায়াতে ইসলামী দলীয় নিবন্ধনের আবেদন করলে নির্বাচন কমিশন রুকন শব্দ বাদ দিয়ে সদস্য লেখার প্রস্তাব করে। তারা বোঝেনি সদস্য আর রুকনের মধ্যকার পার্থক্য। পরবর্তীতে নির্বাচন কমিশনের আইনের বাধ্যবাধকতায় জামায়াতে ইসলামী সদস্য শব্দটি যুক্ত করলেও রুকনদের সম্মান বজায় রাখতে সদস্য শব্দের সামনে ব্রাকেটে রুকন শব্দ বহাল রেখেছে। তাই রুকন (সদস্য) শব্দটি সাধারণ কোনো শব্দ নয়। যারা আল্লাহর সঙ্গে শপথবদ্ধ তারা রুকন। রুকনদের মর্যাদা ও সম্মান আল্লাহ দান করবেন। এই মর্যাদা ও সম্মান পেতে হলে শপথের পর নিজেকে অটুট রাখতে আমি উপস্থিত রুকনদের প্রতি আহ্বান জানাচ্ছি।"

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের বিশেষ অতিথি ছিলেন- দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি ও দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ। এতে বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না : সার্জিস আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:১০ এম


আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না : সার্জিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শাসক ও শাসিতের মধ্যে এবং ন্যায় ও অন্যায়ের মধ্যে। তিনি জানিয়েছেন, "আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান করছি।"

শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে নাটোর শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, দেশে নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু হয়েছে। সার্জিস আলম বলেন, "যারা চাঁদাবাজি ও দখলের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের ভোট দেওয়া থেকে আগামী দিনের সব নির্বাচনে বিরত থাকতে হবে। চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না।"

সার্জিস আলম আরো বলেন, "বাবা-দাদা কোন দল বা প্রতীকে ভোট দিয়েছেন বলে আমাদেরও সেই দল বা প্রতীকে ভোট দিতে হবে—এমন কোনো কথা নেই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো, জুলুম-অত্যাচারের বিরুদ্ধে থাকবো।"

তিনি বলেন, "আমরা ভুল করলে আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আমরা মাথা পেতে তা গ্রহণ করবো।"

জাতীয় সংসদের দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমাদের রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যথাযথ যোগ্যতার সঙ্গে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছে। তাই কাউকে ছোট করে দেখার কোনো কারণ নেই। কে কার ছেলে বা কোন পরিবার থেকে এসেছে, সেটি বিবেচ্য নয়; সৎ ও যোগ্য মানুষ দেখেই ভোট দিতে হবে।"

তিনি এ বিষয়ে আরও বলেন, "খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামি।"

সমাবেশে সার্জিস আলম নাটোর পৌরসভার আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে, দলের নাটোর জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন।

এসময় তিনি দেশের সকল মানুষকে দল-মতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এনসিপির নাটোর জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্য বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মোস্তাফিজ এবং সানোয়ার তুষার।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ এমপি এবং সানোয়ার তুষার জুলাই আন্দোলনে নির্যাতনের অভিযোগ থাকা পাবনার সাঁথিয়া-বেড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু সাঈদকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে কাছে টানার অভিযোগ তুলে পাবনা সদরের বিএনপির বর্তমান সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সমালোচনা করেন।

এই জুলাই পদযাত্রা ও সমাবেশে এনসিপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%