ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার


চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার: সরোয়ার তুষার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সরোয়ার তুষার অভিযোগ করে বলেছেন, বিএনপি নির্বাচনের আগে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তারা চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে।

শুক্রবার রাত ৯টার দিকে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই পদযাত্রা’ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সরোয়ার তুষার বলেন, “নির্বাচনের আগে বিএনপি বলেছিল কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এখন তারা চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করছে।”

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পূর্ববর্তী বিএনপি সরকারের সময়ে যেমন খাম্বা ছিল, কিন্তু বিদ্যুৎ ছিল না; বর্তমানেও একই অবস্থান তৈরি হয়েছে। খাম্বা আছে, কিন্তু কারেন্ট নেই।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন লন্ডন কিংবা সিলং থেকে হয়নি। বাংলাদেশের জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে মুক্ত করেছে। জনগণকে ছলচাতুরি করে বিভ্রান্ত করা যাবে না।”

সরোয়ার তুষার হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের কারণে জনগণ বিএনপিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল। এখনও যদি জুলাই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার গঠন না করা হয়, তাহলে জনগণ কী করতে হবে, সে পদ্ধতি জানে।”

রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আতিক মুজাহিদ, এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

এ ছাড়া সমাবেশে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বীন কায়েমে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত নেতাকর্মীরা: গোলাম পরওয়ার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০২:৫৯ এম


দ্বীন কায়েমে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত নেতাকর্মীরা: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, "দ্বীন কায়েমের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। এই ত্যাগ স্বীকার করা মুমিনের জন্য নামাজ, রোজা, হজ, জাকাতের মতোই ফরজ।"

তিনি আরও বলেন, "আল্লাহর ফরজ বিধান দ্বীন কায়েমের আন্দোলনে যদি নিজের সবকিছু হারাতে হয় এমনকি নিজের জীবনও উৎসর্গ করতে হবে, তবে জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী সেজন্য প্রস্তুত রয়েছে। কারণ জামায়াতে ইসলামীতে দলীয় লেজুড়বৃত্তিকের সুযোগ নেই। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জামায়াতে ইসলামী দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হওয়ার দাওয়াত দিয়ে থাকে।"

শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল-শাহজাহানপুর রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার উপস্থিত রুকনদের উদ্দেশে বলেন, "জামায়াতে ইসলামী দলীয় নিবন্ধনের আবেদন করলে নির্বাচন কমিশন রুকন শব্দ বাদ দিয়ে সদস্য লেখার প্রস্তাব করে। তারা বোঝেনি সদস্য আর রুকনের মধ্যকার পার্থক্য। পরবর্তীতে নির্বাচন কমিশনের আইনের বাধ্যবাধকতায় জামায়াতে ইসলামী সদস্য শব্দটি যুক্ত করলেও রুকনদের সম্মান বজায় রাখতে সদস্য শব্দের সামনে ব্রাকেটে রুকন শব্দ বহাল রেখেছে। তাই রুকন (সদস্য) শব্দটি সাধারণ কোনো শব্দ নয়। যারা আল্লাহর সঙ্গে শপথবদ্ধ তারা রুকন। রুকনদের মর্যাদা ও সম্মান আল্লাহ দান করবেন। এই মর্যাদা ও সম্মান পেতে হলে শপথের পর নিজেকে অটুট রাখতে আমি উপস্থিত রুকনদের প্রতি আহ্বান জানাচ্ছি।"

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরের বিশেষ অতিথি ছিলেন- দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি ও দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আব্দুস সামাদ। এতে বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না : সার্জিস আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:১০ এম


আগামী দিনে চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না : সার্জিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শাসক ও শাসিতের মধ্যে এবং ন্যায় ও অন্যায়ের মধ্যে। তিনি জানিয়েছেন, "আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান করছি।"

শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা শেষে নাটোর শহরের মাদরাসা মোড়ের স্বাধীনতা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলো তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, দেশে নতুন করে চাঁদাবাজি ও দখলের রাজনীতি শুরু হয়েছে। সার্জিস আলম বলেন, "যারা চাঁদাবাজি ও দখলের রাজনীতির সঙ্গে জড়িত, তাদের ভোট দেওয়া থেকে আগামী দিনের সব নির্বাচনে বিরত থাকতে হবে। চাঁদাবাজ ও দখলদারদের ভোট দেবেন না।"

সার্জিস আলম আরো বলেন, "বাবা-দাদা কোন দল বা প্রতীকে ভোট দিয়েছেন বলে আমাদেরও সেই দল বা প্রতীকে ভোট দিতে হবে—এমন কোনো কথা নেই। আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকবো, জুলুম-অত্যাচারের বিরুদ্ধে থাকবো।"

তিনি বলেন, "আমরা ভুল করলে আপনারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন। আমরা মাথা পেতে তা গ্রহণ করবো।"

জাতীয় সংসদের দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমাদের রাজমিস্ত্রির ছেলে হাসনাত আব্দুল্লাহ যথাযথ যোগ্যতার সঙ্গে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছে। তাই কাউকে ছোট করে দেখার কোনো কারণ নেই। কে কার ছেলে বা কোন পরিবার থেকে এসেছে, সেটি বিবেচ্য নয়; সৎ ও যোগ্য মানুষ দেখেই ভোট দিতে হবে।"

তিনি এ বিষয়ে আরও বলেন, "খারাপ মানুষকে ভোট দিয়ে ভালো ফলাফল আশা করা বোকামি।"

সমাবেশে সার্জিস আলম নাটোর পৌরসভার আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে, দলের নাটোর জেলা আহ্বায়ক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন।

এসময় তিনি দেশের সকল মানুষকে দল-মতের ঊর্ধ্বে উঠে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এনসিপির নাটোর জেলা আহ্বায়ক আব্দুল মান্নাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্য বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ, এস এম সাইফ মোস্তাফিজ এবং সানোয়ার তুষার।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ড. আতিক মুজাহিদ এমপি এবং সানোয়ার তুষার জুলাই আন্দোলনে নির্যাতনের অভিযোগ থাকা পাবনার সাঁথিয়া-বেড়া আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবু সাঈদকে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে কাছে টানার অভিযোগ তুলে পাবনা সদরের বিএনপির বর্তমান সংসদ সদস্য শিমুল বিশ্বাসের সমালোচনা করেন।

এই জুলাই পদযাত্রা ও সমাবেশে এনসিপির নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে এগিয়ে গেল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:১৬ এম


শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে এগিয়ে গেল স্পেন

বেলজিয়ামের বিরুদ্ধে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর গোলে এগিয়ে গেছে স্পেন। এই গোলের ফলে স্কোরলাইন এখন ২-১।

শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে খেলতে গিয়ে শেষ মুহূর্তে বদলি নেমে স্পেনকে জিতিয়েছিলেন মিকেল মেরিনো। আজ বেলজিয়ামের বিপক্ষে এই ম্যাচেও বদলি নামার পর মাত্র দুই মিনিট পর গোল করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।

ম্যাচের ৮৬ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে স্পেনকে এগিয়ে দেন মেরিনো। পাউ কুবারসির শট বেলজিয়ামের গোলরক্ষক লামেন্স তালুবন্দি করতে ব্যর্থ হলে তাঁর ফিরতি শটে বল জালে প্রবেশ করে।

এর আগে, প্রথমার্ধের লড়াই ১-১ গোলে শেষ হয়। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে স্পেন আধিপত্য দেখায়। তবে কাঙ্ক্ষিত গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত।

৩০তম মিনিটে দানি ওলমোর শট বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে পান ফাবিয়ান রুইজ। তাঁর গোলে স্পেন ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

তবে পিছিয়ে পড়েও বেলজিয়াম দমে যায়নি। ৪১তম মিনিটে টিমোথি কাস্তানের দারুণ অ্যাসিস্ট থেকে চার্লস ডি কেটেলারে গোল করে দলকে সমতার টেবিলে ফিরিয়ে আনেন।

এর দুই মিনিট পর, ৪৩তম মিনিটে বেলজিয়ামের আক্রমণসমূহ থামাতে গিয়ে হলুদ কার্ড দেখেন স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাবিয়ান রুইজ আরেকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে তিনি পারেননি। এই কারণে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৩:২৫ এম


আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর সরকার

অনিয়ম-দুর্নীতি, অপচয় ও দুর্বল আর্থিক ব্যবস্থাপনার লাগাম টানতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যয় এবং কেনাকাটায় যাচাইবাছাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। উন্নয়ন-অনুন্নয়ন ব্যয় এবং কেনাকাটা তদারকি করার জন্য বলা হয়েছে। গুরুতর অভিযোগ পেলে প্রকল্প পরিচালকদের তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে পাবলিক প্রকিউরম্যান্ট অ্যাক্ট কঠোরভাবে মেনে চলার নির্দেশনা রয়েছে। সম্প্রতি, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সব মন্ত্রণালয় ও বিভাগকে এ ধরনের নির্দেশনা পাঠানো হয়েছে। অর্থবিভাগের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

নীতিনির্ধারকদের মতে, শুধুমাত্র ব্যয় কমানোই নয়, দুর্নীতির সুযোগ সংকুচিত করা, অপচয় বন্ধ করা এবং আর্থিক খাতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠাই এ উদ্যোগের মূল লক্ষ্য। দুর্নীতি এবং অপচয় রোধ করলে মূল্যস্ফীতির চাপ কমে যাবে বলে সরকার মনে করে।

অর্থ মন্ত্রণালয়ের উত্স বলছে, অতীতে প্রকৃত প্রয়োজন যাচাই ছাড়াই ব্যয় অনুমোদন, অতিমূল্যে পণ্য ও সেবা ক্রয়, প্রকল্প ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘসূত্রতার কারণে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। নতুন নির্দেশনায় প্রতিটি ব্যয়ের আগে প্রয়োজনীয়তা, ব্যয়ের যৌক্তিকতা, বাজারদর, বিকল্প ব্যবস্থা এবং সম্ভাব্য ফলাফল মূল্যায়ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বড় অঙ্কের ব্যয়ের জন্য একাধিক স্তরে পর্যালোচনা এবং অনুমোদনের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হলে দুর্নীতির বড় ক্ষেত্র নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এজন্য দরপত্র মূল্যায়ন, সরবরাহকারীর সক্ষমতা যাচাই, বাজারমূল্য বিশ্লেষণ এবং নির্ধারিত আর্থিক বিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ নিরীক্ষা, আর্থিক তদারকি এবং ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, কৃচ্ছ্রসাধনের চেয়ে বড় বিষয় হলো আর্থিক খাতের শাসনব্যবস্থা অথবা আর্থিক খাতের সুশাসন শক্তিশালী করা। অর্থনীতিবিদ ড. জাহির হোসেন বলেন, ব্যয় নিয়ন্ত্রণ, জবাবদিহি এবং কার্যকর নজরদারি নিশ্চিত করলে সরকারি অর্থের অপচয় কমবে। প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়বে এবং জনসাধারণের করের অর্থ আরও সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হবে।

অর্থনৈতিক খাতের সংস্কার তখনই সফল হবে, যখন একই নিয়ম সমস্ত প্রতিষ্ঠানে সমানভাবে কার্যকর হবে এবং অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

নীতিনির্ধারকরা মনে করছেন, দেশের সামষ্টিক অর্থনীতি আরও শক্তিশালী করতে শুধু রাজস্ব বাড়ালেই হবে না; ব্যয় ব্যবস্থাপনাও শৃঙ্খলায় আনতে হবে। এই লক্ষ্যেই সরকারি অর্থ ব্যবহারের প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো, দুর্নীতির সুযোগ সীমিত করা এবং দক্ষ আর্থিক ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থবিভাগ মনে করছে, এই উদ্যোগ সাময়িক কৃচ্ছ্রসাধনের কর্মসূচি হয়ে থাকবে না; বরং সরকারি অর্থ ব্যবস্থাপনায় নতুন সংস্কৃতির সূচনা করবে। প্রতিটি ব্যয় হবে প্রয়োজনভিত্তিক। প্রতিটি কেনাকাটা হবে স্বচ্ছ প্রক্রিয়ায়। প্রতিটি সিদ্ধান্ত হবে জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে। এতে আর্থিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারের সংস্কার কর্মসূচিও গতিশীল হবে। গত ৮ জুলাই অর্থ বিভাগের জারি করা পরিপত্রে মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য একাধিক কৃচ্ছ্রসাধনমূলক নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্রে অপ্রয়োজনীয় ব্যয় সীমিত করার পাশাপাশি সরকারি ক্রয় ও উন্নয়ন ব্যয়ে আরও কঠোর আর্থিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নতুন মোটরযান, জলযান ও আকাশযান কেনা আপাতত স্থগিত থাকবে। সরকারি অর্থায়নে বিদেশ সফর সীমিত করা হয়েছে। পরিচালন বাজেট থেকে নতুন ভবন নির্মাণও বন্ধ রাখা হয়েছে। যেসব প্রকল্পের কাজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, সেগুলো বিশেষ অনুমোদনের ভিত্তিতে সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে। সরকারের ভাষ্য হচ্ছে, এসব সিদ্ধান্তের উদ্দেশ্য হলো উন্নয়ন থামিয়ে দেওয়া নয়; বরং অগ্রাধিকারভিত্তিক খাতে সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%