০২:৪৯ পি.এম
জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত ঝুঁকি মোকাবিলা করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে বাসযোগ্য করতে বৃক্ষরোপণ ও সবুজায়নকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলমান সামাজিক আন্দোলনকে বিস্তৃত করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
আজ রবিবার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কৃষিবিদ অ্যসোসিয়েশন আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা দিতে গিয়ে এই আহ্বান তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পর এটাই ছিল তার প্রথম আনুষ্ঠানিক সভা। সেখানে জহির উদ্দিন স্বপন বলেন, ‘পরিবেশ ও ইকোসিস্টেমের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। মহাবিশ্বে জীবন ধারণের জন্য একমাত্র পৃথিবীর পরিবেশগত ভারসাম্যের ওপর আমাদের নির্ভর করতে হচ্ছে। তাই কেবল যান্ত্রিক উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে মেধা ও বিবেক চর্চা করে ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবীর জন্য আমাদের কাজ করতে হবে।’
আরও পড়ুন: সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
জলবায়ু সংকটের বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে তৈরি হওয়া কার্বন নিঃসরণে তাপমাত্রা বাড়ছে এবং উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। বৈশ্বিক এই সংকট কাটানোর জন্য সবুজায়ন ও বনায়নের কোনো বিকল্প নেই।
তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে দূরদর্শী পদক্ষেপ গ্রহণ ও বৃক্ষরোপণ আন্দোলন শুরু করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের মেগা পরিকল্পনা গ্রহণ করেছে, এবং তার এ বছরের লক্ষ্যমাত্রা ইতিমধ্যে সফলভাবে অর্জিত হয়েছে।
তিনি প্রতিটি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে ‘একটি শিশু, একটি বৃক্ষ’ ভাবনায় সারা দেশে সবুজায়নের ব্যাপক প্রসারের ওপর জোর তাগিদ দেন। একইসঙ্গে এই সামাজিক আন্দোলন সফল করতে কৃষিবিদ সম্প্রদায়ের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃষিবিদ ডক্টর কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে নুরুল ইসলাম নয়ন এমপি, শহিদুল ইসলাম বাবুল এমপি ও কৃষি মন্ত্রণালয়ের সচিব সেলিম খানসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: সংসদ অধিবেশন ঘিরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন