১২:২৭ পি.এম
কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নত করার জন্য, নৈতিক সাংবাদিকতার চর্চা বাড়ানোর উদ্দেশ্যে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভাটি শনিবার (৪ জুলাই) দুপুরে সমুদ্রসৈকত সংলগ্ন একটি তারকামানের হোটেলের হলরুমে আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মোরশেদুর রহমান খোকন। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি আমানুল হক বাবুল।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সভায় বক্তারা নিজেদের বক্তব্যে বলেন, কক্সবাজারের টেলিভিশন সাংবাদিকদের একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলা এ সংগঠনের মূল লক্ষ্য। পেশাগত দক্ষতা, নৈতিক সাংবাদিকতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা কক্সবাজারকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও ইতিবাচকভাবে তুলে ধরতে এই সংগঠন কার্যকর ভূমিকা রাখবে।
বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত রাখা সময়ের দাবি। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল, কার্যকর এবং সব টেলিভিশন সাংবাদিকের অংশগ্রহণে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, সদস্যদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সভায় বক্তব্য রাখেন আরটিভির প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, এইটিএন বাংলার মোয়াজ্জেম হোসাইন শাকিল, এসএ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আহসান সুমন, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম মিন্টু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রিপোর্টার তৌফিকুল ইসলাম লিপু, চ্যানেল নাইনের প্রতিনিধি শেখ সেলিম, চ্যানেল ওয়ানের প্রতিনিধি এফ এম সুমন, দেশ টিভির প্রতিনিধি আবদুর রহমান, জিটিভির প্রতিনিধি ওমর ফারুক হিরু, চ্যানেল টোয়েন্টিফোরের আজিম নিহাদ, নিউজ টোয়েন্টিফোরের ইরফান উল হাসান, এটিএন নিউজের অর্পণ বড়ুয়া এবং স্টার নিউজের মুহিবুল্লাহ মুহিবসহ সংগঠনের অন্যান্য সদস্য।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
এছাড়া মাই টিভির প্রতিনিধি শাহ আলম শান্ত, যমুনা টেলিভিশনের এহসান আল কুতুবী, চ্যানেল এসের প্রতিনিধি আয়াছ রনি, বিজয় টিভির এ এইচ সেলিম উল্লাহ, দীপ্ত টিভির হারুনুর রশীদ, এখন টিভির মুহাম্মদ মোরশেদ, এশিয়ান টিভির মিজানুর রহমান, আনন্দ টিভির এস্তে ফারুক, গ্লোবাল টিভির রহিদুল কবির, গ্রিন টিভির আবদুল্লাহ খান, নাগরিক টিভির সাইফুল ইসলাম এবং মোহনা টিভির আবছার কবীর আকাশসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, সহসভাপতি এম আর মাহবুব এবং জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন