০১:০৮ পি.এম
নারায়ণগঞ্জের বন্দরে পরিচালিত মাদকবিরোধী অভিযানকালে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় এ তথ্যটি প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমে জানান র্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার সময় বন্দর থানাধীন মদনপুরের রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে হলো মো. রুবেল (৩০), মোছা. হীরামনি (২৬), নুরুল ইসলাম (২১) এবং ফাহিমা জান্নাত (২০)। তাদের মধ্যে রুবেল ও হীরামনির বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব ডুমখালী এলাকায়। অন্যদিকে, নুরুল ইসলাম ও ফাহিমা জান্নাতের বাড়ি কক্সবাজার জেলার ঈদগাঁও থানার পূর্ব গজালিয়া এলাকায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কম্পানি, নারায়ণগঞ্জের একটি চৌকস আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় হানিফ পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা চার জনকে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: মধুপুরে কৃষিজমির মাটি কেটে বিক্রি, একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
র্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য৷ তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার বড় চালান সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা এবং আশপাশের বিভিন্ন জেলায় বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিল।
র্যাব-১১ এর অপস অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেছেন, ‘গ্রেপ্তার চার জন আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন