ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিদের আয়কর ছাড়ের দাবিতে সংবাদ সম্মেলন


তিন পার্বত্য জেলায় বসবাসরত বাঙালিদের আয়কর ছাড়ের দাবিতে সংবাদ সম্মেলন

 

পাহাড়িদের মতো বান্দরবান, রাঙামাটি, ও খাগড়াছড়িতে বসবাসরত পিছিয়ে পড়া ৫৪ শতাংশ বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ পূর্বের মতো চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (৬ জুলাই) সকালে বান্দরবান শহরের গ্র্যান্ডভ্যালি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান লিখিত বক্তব্যে এ দাবি জানান।

আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার

তিনি বলেন, সরকারের প্রস্তাবিত আয়কর অব্যাহতি শুধুমাত্র উপজাতীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য রাখায় পার্বত্য অঞ্চলের বাঙালিদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। একই এলাকায় বসবাস করেও বাঙালিরা শিক্ষা, চাকরি, ব্যবসা ও ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার বলে দাবি করেন তিনি। তাই পাহাড়ীদের মত তিন পার্বত্য জেলায় বসবাসরত পিছিয়ে পড়া বাঙালিদেরও আয়কর মওকুফের আওতায় আনার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১৯ সালের ডিসেম্বর থেকে বাজারফান্ড এলাকার জমির বিপরীতে ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ থাকায় তিন পার্বত্য জেলার ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন ঋণ ও পুরোনো ঋণ নবায়ন বন্ধ থাকায় ব্যবসায়ীরা সংকটে পড়েছেন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দ্রুত এ জটিলতা নিরসন করে আগের নিয়মে ব্যাংক ঋণ চালুর দাবি জানানো হয়।

নাগরিক পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বৈষম্য দূর করে পার্বত্য অঞ্চলে সমতা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নাছিরুল আলম, আবুল কালাম, মো. শাহজালাল, ঠিকাদার মোজাফ্ফর ও নুরুল আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার দিতে বাধার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে শ্রমিকদল সভাপতিকে কুপিয়ে হত্যার ঘটনায় ২ আসামী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


আমতলীতে শ্রমিকদল সভাপতিকে কুপিয়ে  হত্যার ঘটনায় ২ আসামী গ্রেপ্তার

আমতলীর গুলিশাখালী ইউনিয়নের শ্রমিক দল সভাপতি কালিবাড়ী গ্রামের মো. রিপন কাজী (৩৫) হত্যা মামলার দুই আসামী সোহাগ কাজী (৩০ ও রাসেল কাজী নামে দুই আসামীকে র‌্যাবের সহযোগিতায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে রবিবার সকালে গ্রেপ্তার করেছে পটুয়াখালী থানা পুলিশ। সোমবার সকালে তাদেরকে পটুয়াখালী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১ টার সময় চাচাত ভাইদের হাতে খুন হন রিপন কাজী। এ ঘটনায় ৭ জনকে আসামী করে নিহতের মা আমেনা বেগম পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পটুয়াখালী সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় পাশ^বর্তী পটুয়াখালী জেলার মুরচবুনিয়া ইউনিয়নের গগন খা বাজারে ঘুরতে গিয়ে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে আপন চাচাত ভাইদের হাতে খুন হন গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রিপন কাজী। হত্যা কান্ডের ঘটনায় বৃহস্পতিবার ৭জনকে আসামী করে নিহতের মা আমেনা বেগম পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পটুয়াখালী সদর থানার পুলিশ র‌্যাব -৮ এর সহায়তায় গোপস সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ১০টায় চট্টগ্রামের পতেঙ্গা শহর থেকে সোহাগ ও রাসেলকে গ্রেপ্তার করে।



পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, রিপন কাজী হত্যা মামলার ২ আসামীকে র‌্যাবের সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা শহর থেকে রবিবার সকালে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অন্য আসামীদের গ্রেপ্তারের চেচচষ্টা চলছে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিচ্ছেদের দীর্ঘ ১১ বছর পর নতুন করে বিয়ে করলেন অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


বিচ্ছেদের দীর্ঘ ১১ বছর পর নতুন করে বিয়ে করলেন অভিনেত্রী

দীর্ঘ ১১ বছর একাই সন্তানকে বড় করার পর এবার নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী ওহ ইউন-আহ। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করে বিয়ের সুখবর জানালেন তিনি।

কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁর হবু স্বামী বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন।

ভিডিওতে ওহ ইউন-আহ জানান, বিবাহবিচ্ছেদের পর জীবনের সবচেয়ে বড় দায়িত্ব ছিল ছেলে মিনকে সুস্থভাবে মানুষ করে তোলা। তাই এতদিন তিনি নিজের ব্যক্তিগত জীবনকে ছেলের চেয়ে নিচে রেখেছিলেন।

কোরিয়া হেরাল্ডের প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী বলেন, একসময় তাঁর মনে হয়েছিল, ছেলেকে নিয়েই জীবনযাপন করবেন। তবে সময় গড়ানোর সঙ্গে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হয়, যাঁর সঙ্গে ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সবচেয়ে আবেগপ্রবণ বিষয় হচ্ছে হবু স্বামীর পরিবারের আচরণ। ওহ ইউন-আহ জানালেন, তাঁর হবু স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যরা ছেলে মিনকে পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এমন ঘটনা সাধারণভাবে ঘটে না। তাই আমার মনে হয়েছে, এই সম্পর্কটি নিয়তিতেই ছিল।'

কেননা হবু স্বামী শোবিজের বাইরের একজন মানুষ, সেই কারণে সম্পর্ক এবং বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনতে তিনি কিছুটা সতর্ক ছিলেন। এ সম্পর্কে এই অভিনেত্রী বলেন, তিনি অনেক ভেবেচিন্তে বিষয়টি সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।

অন্য কোনো মাধ্যমে নয়, প্রথমে নিজের ইউটিউব চ্যানেলের অনুসারীদের কাছে সুখবরটি জানাতে চেয়েছিলেন। ভক্তদের আশ্বস্ত করে ওহ ইউন-আহ বলেন, বিয়ের পরও তাঁর জীবনে বড় কোনো পরিবর্তন হবে না। তিনি আগের মতোই অভিনয় চালিয়ে যাবেন এবং পরিবার নিয়ে একটি সুন্দর জীবন কাটাতে চান। একইসঙ্গে তিনি সবার কাছে তাঁদের নতুন জীবনের জন্য আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।

উল্লেখ্য, ২০০৭ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ওহ ইউন-আহ। সেই সংসারে তাঁর ছেলে মিন জন্মগ্রহণ করে। ২০১৫ সালে বিবাহবিচ্ছেদের পর থেকে তিনি একাই ছেলেকে লালন-পালন করে আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের সম্মানে সিভিল সার্ভিস কাঠামো পরিবর্তিত হবে: শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


শিক্ষকদের সম্মানে সিভিল সার্ভিস কাঠামো পরিবর্তিত হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকরা তাদের নিজ পেশায় সম্মান ও মর্যাদার সঙ্গে কাজ করার জন্য সিভিল সার্ভিস কাঠামো পরিবর্তনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি সোমবার (৬ জুলাই) এক অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এর ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নায়েমের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ নেন।

নায়েমের প্রশিক্ষণার্থীরা ও কর্মকর্তারা নিজেদের গতানুগতিক সমস্যার যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোর সমাধানে মন্ত্রীর সঙ্গে একটি উন্মুক্ত আলোচনা করেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থা আর পুরোনো গতানুগতিক ধারায় চলতে পারে না। তিনি জানান, নায়েমের বিদ্যমান দুর্বলতাগুলো সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ধসের ঘটনায় কক্সবাজারে এনসিপির কর্মসূচি স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


পাহাড়ধসের ঘটনায় কক্সবাজারে এনসিপির কর্মসূচি স্থগিত

কক্সবাজারের উখিয়ায় ঘটে যাওয়া প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত ঘোষণা করেছে। একই সাথে, এনসিপি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়।

মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার (৬ জুলাই) এনসিপি এক বিবৃতিতে এই তথ্য জানায়।

এতে আরো উল্লেখ করা হয়েছে ৯ জুলাই ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এছাড়া, স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রাগুলো এই মাসের শেষের দিকে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরু করছে এনসিপি। এই পদযাত্রাটি মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হবে। আজ সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা শুরু হতে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%