০৬:১২ পি.এম
কক্সবাজারের উখিয়ায় ঘটে যাওয়া প্রতিকূল আবহাওয়া ও পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পূর্বনির্ধারিত দক্ষিণাঞ্চলের ‘জুলাই পদযাত্রা’ স্থগিত ঘোষণা করেছে। একই সাথে, এনসিপি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায়।
মঙ্গলবার (৭ জুলাই) কক্সবাজার সদর ও পৌরসভা, বান্দরবান সদর, চট্টগ্রামের আনোয়ারা এবং খাগড়াছড়ি সদরে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার (৬ জুলাই) এনসিপি এক বিবৃতিতে এই তথ্য জানায়।
এতে আরো উল্লেখ করা হয়েছে ৯ জুলাই ফেনীর সোনাগাজী থেকে দক্ষিণাঞ্চলের এই পদযাত্রা কর্মসূচি শুরু হবে। এছাড়া, স্থগিত হওয়া স্থানগুলোর পদযাত্রাগুলো এই মাসের শেষের দিকে নতুন সময়সূচি অনুযায়ী আয়োজন করা হবে।
আরও পড়ুন: সৌদিয়া এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ ফ্লাইট চালুর সুখবর
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে পদযাত্রা কর্মসূচি শুরু করছে এনসিপি। এই পদযাত্রাটি মূলত উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল—এই দুই ভাগে বিভক্ত হয়ে পরিচালিত হবে। আজ সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে একটি সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এনসিপির উত্তরাঞ্চলের পদযাত্রা শুরু হতে যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন