০৮:২১ পি.এম
চলমান উত্তেজনা সত্ত্বেও, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেছেন যে, ওয়াশিংটন এবং তেহরান 'শান্তি ও সমৃদ্ধি' প্রসারের লক্ষ্যে সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। তিনি উল্লেখ করেছেন যে, ইরান এখনও ‘আঞ্চলিক অস্থিতিশীলতার চালিকাশক্তি।
তবে, গত কয়েক ঘণ্টার আলোচনায় হওয়া ‘ব্যাপক’ অগ্রগতির কথাও তিনি স্বীকার করেছেন। জেডি ভ্যান্স ইরানের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে সস্ত্রীক সুইজারল্যান্ডে পৌঁছান।
বৈঠকে জেডি ভ্যান্স বলেন যে, উভয় পক্ষই এখন সম্পৃক্ততা ও সহযোগিতার একটি সম্ভাব্য ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন অধ্যায়ের সূচনা’ করার জন্য প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: ফ্লোরিডায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, ৯ জন নিহত
মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, সুইজারল্যান্ডে ইরানের সঙ্গে এই আলোচনার উদ্দেশ্য হলো কূটনৈতিক প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। তিনি বলেছেন, এর আগে কখনোই ইরানি ও মার্কিন নেতৃত্ব এত উচ্চ পর্যায়ে মিলিত হয়নি।
ভ্যান্স বলেছেন, ট্রাম্প নতুন অধ্যায় শুরু করতে চান। তিনি মার্কিন পক্ষকে একাধিক সমস্যার কূটনৈতিক সমাধান খোঁজার জন্য ক্ষমতা দিয়েছেন। তিনি ইরানের জনগণের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছেন। যদি তারা দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে আসে, তাহলে আমাদের সম্পর্ককে মৌলিকভাবে রূপান্তরিত করতে প্রস্তুত।
এদিকে, তেহরান ইউরেনিয়ামের সমৃদ্ধ মজুদ কমাতে বৈঠকে সম্মত হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার। পাকিস্তান কাতারের পাশাপাশি সুইজারল্যান্ডে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে চলমান আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।
তিনি আরও বলেন, আমাদের ধৈর্য ধরতে হবে এবং আমরা এমন ফলাফল অর্জন করব যা যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের জন্যই সন্তোষজনক হবে।
আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা
সূত্র: আলজাজিরা, তুর্কি টুডে, এএফপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন